মাত্র ৩ ওয়ানডে খেলে বিশ্বকাপে আর্চার

শেয়ার করুন...

ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ হচ্ছে মাত্র ৩ ওয়ানডে খেলা পেসার জোফরা আর্চারের। ডেভিড উইলির পরিবর্তে চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়েছে আর্চারের। জো ডেনলির পরিবর্তে লিয়াম ডসন আর অ্যালেক্স হেলসের জায়গায় চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেয়েছেন জেমস ভিন্স। এদিকে, পাঠক ও দর্শকের ভোটে ইংল্যান্ডের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে বিবিসি।

সময় এখন আর্চারের। উইন্ডিজ থেকে ইংলিশ কাউন্টি। থ্রি লায়ন্স জার্সিতে স্বপ্নের জাতীয় দল। মাত্র ৩ ওয়ানডে খেলেই রূপকথার মতো বিশ্বকাপ স্কোয়াডে। পাকিস্তানের বিপক্ষে দুই ওয়ানডে খেলার পরই তাকে বিশ্রাম দেয়া হয়। তখনই সবাই ধরে নিয়েছিলেন ইংলিশদের বাজির ঘোড়া হতে যাচ্ছেন জোফরা আর্চার। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন তো নিশ্চিত করেই বলে দিয়েছিলেন।

জোফরা আর্চারের বৃহস্পতির দিনে শনির দশা ডেভিড উইলির। গেলো বিশ্বকাপ দু:স্বপ্নের পর ইংলিশদের উত্থানের পেছনে বিশাল ভূমিকা উইলির। তবু বাদ পড়তে হচ্ছে শুধু আর্চারকে সুযোগ দিতে। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলে বেড়ানো আর্চারে অমিত সম্ভাবনা দেখছেন নির্বাচকরা। এমন সুযোগ পেয়ে আপ্লুত বার্বাডোজে জন্ম নেয়া পেসার।

জোফরা আর্চার বলেন, বিশ্বাস করতে পারছিনা যে এত দ্রুত সবকিছু হয়ে গেলো। আমার ভেবেছিলান অন্তত সাত বছর অপেক্ষা করতে হবে। তবে আমি সবসময় প্রস্তুত ছিলাম। সবাই আমাকে স্বাগত জানালো যখন দলের সঙ্গে যোগ দেই। আমি জানি, যদি আমি শরীরের যত্ন নেই, তাহলে শরীর আমার যত্ন নেবে।

কপাল পুড়েছে জো ডেনলির। পরিবর্তে সুযোগ মিলেছে লিয়াম ডসনের। শ্রীলঙ্কা সফরের সময় সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছিলেন অলরাউন্ডার ডসন। হ্যাম্পশায়ারের হয়ে তার সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিয়েছেন নির্বাচকরা। আর ডেনলি আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে পারেন আস্থার প্রতিদান দিতে।

এদিকে আগেই বিশ্বকাপ দল থেকে বাদ পড়া অ্যালেক্স হেলসের জায়গায় দলে নেয়া হয়েছে ব্যাটসম্যান জেমস ভিন্সকে। হ্যাম্পশায়ারের হয়ে এপ্রিলে ১৯০ রানের ইনিংস খেলার পরই ধরা পড়েন নির্বাচকদের রাডারে। তবে হেলসের বাদ পড়ায় মূলত সুযোগ এসেছে ভিন্সের। নির্বাচক এডওয়ার্ড স্মিথ বলেছেন, দল নির্বাচন করতে কঠিন চ্যালেঞ্জে পড়তে হয়েছে তাদের।

সর্বশেষ সংবাদ

» বরগুনা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

» শান্তি ও সম্প্রীতির বকশীগঞ্জ গড়তে চাই: ঈদ শুভেচ্ছায় আশিকুর রহমান তুলন

» মেরুরচর ইউনিয়ন ও উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শহিদুল হক দুলাল

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১১ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ৩ ওয়ানডে খেলে বিশ্বকাপে আর্চার

শেয়ার করুন...

ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ হচ্ছে মাত্র ৩ ওয়ানডে খেলা পেসার জোফরা আর্চারের। ডেভিড উইলির পরিবর্তে চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়েছে আর্চারের। জো ডেনলির পরিবর্তে লিয়াম ডসন আর অ্যালেক্স হেলসের জায়গায় চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেয়েছেন জেমস ভিন্স। এদিকে, পাঠক ও দর্শকের ভোটে ইংল্যান্ডের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে বিবিসি।

সময় এখন আর্চারের। উইন্ডিজ থেকে ইংলিশ কাউন্টি। থ্রি লায়ন্স জার্সিতে স্বপ্নের জাতীয় দল। মাত্র ৩ ওয়ানডে খেলেই রূপকথার মতো বিশ্বকাপ স্কোয়াডে। পাকিস্তানের বিপক্ষে দুই ওয়ানডে খেলার পরই তাকে বিশ্রাম দেয়া হয়। তখনই সবাই ধরে নিয়েছিলেন ইংলিশদের বাজির ঘোড়া হতে যাচ্ছেন জোফরা আর্চার। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন তো নিশ্চিত করেই বলে দিয়েছিলেন।

জোফরা আর্চারের বৃহস্পতির দিনে শনির দশা ডেভিড উইলির। গেলো বিশ্বকাপ দু:স্বপ্নের পর ইংলিশদের উত্থানের পেছনে বিশাল ভূমিকা উইলির। তবু বাদ পড়তে হচ্ছে শুধু আর্চারকে সুযোগ দিতে। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলে বেড়ানো আর্চারে অমিত সম্ভাবনা দেখছেন নির্বাচকরা। এমন সুযোগ পেয়ে আপ্লুত বার্বাডোজে জন্ম নেয়া পেসার।

জোফরা আর্চার বলেন, বিশ্বাস করতে পারছিনা যে এত দ্রুত সবকিছু হয়ে গেলো। আমার ভেবেছিলান অন্তত সাত বছর অপেক্ষা করতে হবে। তবে আমি সবসময় প্রস্তুত ছিলাম। সবাই আমাকে স্বাগত জানালো যখন দলের সঙ্গে যোগ দেই। আমি জানি, যদি আমি শরীরের যত্ন নেই, তাহলে শরীর আমার যত্ন নেবে।

কপাল পুড়েছে জো ডেনলির। পরিবর্তে সুযোগ মিলেছে লিয়াম ডসনের। শ্রীলঙ্কা সফরের সময় সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছিলেন অলরাউন্ডার ডসন। হ্যাম্পশায়ারের হয়ে তার সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিয়েছেন নির্বাচকরা। আর ডেনলি আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে পারেন আস্থার প্রতিদান দিতে।

এদিকে আগেই বিশ্বকাপ দল থেকে বাদ পড়া অ্যালেক্স হেলসের জায়গায় দলে নেয়া হয়েছে ব্যাটসম্যান জেমস ভিন্সকে। হ্যাম্পশায়ারের হয়ে এপ্রিলে ১৯০ রানের ইনিংস খেলার পরই ধরা পড়েন নির্বাচকদের রাডারে। তবে হেলসের বাদ পড়ায় মূলত সুযোগ এসেছে ভিন্সের। নির্বাচক এডওয়ার্ড স্মিথ বলেছেন, দল নির্বাচন করতে কঠিন চ্যালেঞ্জে পড়তে হয়েছে তাদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD