নড়িয়ায় চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রী ও কন্যাকে পিটিয়ে আহত  

শেয়ার করুন...

শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের শাওড়া গ্রামে চাঁদা না পেয়ে প্রবাসী (দক্ষিণ আফ্রিকা) কামাল চোকদারের স্ত্রী নুপুর বেগম ও কন্যা ইভা’কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নুপুরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রার্থনা করেছেন।

জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের শাওড়া গ্রামের কামাল চোকদার দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় থাকে। তার স্ত্রী নুপুর বেগম (৩২) ও কন্যা ইভা আক্তার (১২) গ্রামের বাড়িতে থাকে। এদিকে কয়েক দিন আগে একই গ্রামের শাহজাহান চোকদার, হাকিম চোকদার, পারভেজ চোকদার গংরা নুপুর বেগমের কাছে ৫ লাখ টাকা চাদাঁ দাবি করে। পরে নুপুর বেগম এ ঘটনায় নড়িয়া থানায় অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে শাহজাহান চোকদার, হাকিম চোকদার, পারভেজ চোকদার সহ তাদের দলবল নুপুর ও তার শিশু কন্যা ইভাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত নুপুর’কে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে তার আত্মীয়-স্বজনরা। এদিকে হামলাকারীরা নুপুরের ঘর থেকে নগদ ৩ লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আহত নুপুর বেগম বলেন, শাহজাহান চোকদার, হাকিম চোকদার, পারভেজ চোকদার গংদের দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় এবং থানায় অভিযোগ করায় তারা আমার ও আমার শিশু কন্যার ওপর হামলা করেছে। হামলাকারীরা আমার ঘর থেকে নগদ ৩ লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার এবং একটি মোবাইল ফোন নিয়ে  গেছে। আমি পুলিশ প্রশাসন সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রার্থনা করছি। অন্যদিকে, অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদের পাওয়া যায় নি। এ ব্যাপারে নড়িয়া থানার ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

» যশোর- ১ শার্শা আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা, বিপুল ভোটে জয়ের প্রত্যাশা

» নারায়ণগঞ্জ-৪ জোটপ্রার্থীর সাথে বহিষ্কার ও পদত্যাগকারীদের হাডাহাড্ডি লড়াই

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল!

» এশিয়ান টেলিভিশনের নতুন চেয়ারম্যান – রূপায়ণ গ্রুপের এমডি মুকুল

» এমপি প্রার্থী মোহাম্মদ আলীর পাশে ভুমিদস্যু ও জুয়াড়ি তোফাজ্জল তাপু!

» ফতুল্লায় খেজুর গাছ মার্কায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন কাসেমী

» আরিয়ান তুষারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে হাতি মার্কার উঠান বৈঠকে যোগদান

» চর কাশিপুর কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা

» মোহাম্মদ আলীর পাশে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী বহুরুপী হোসেন কাজী!

» নিলয়,শরীফ,সোহাগ’র উদ্যোগে গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী মিছিলে জনস্রোতের ঢল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নড়িয়ায় চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রী ও কন্যাকে পিটিয়ে আহত  

শেয়ার করুন...

শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের শাওড়া গ্রামে চাঁদা না পেয়ে প্রবাসী (দক্ষিণ আফ্রিকা) কামাল চোকদারের স্ত্রী নুপুর বেগম ও কন্যা ইভা’কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নুপুরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রার্থনা করেছেন।

জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের শাওড়া গ্রামের কামাল চোকদার দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় থাকে। তার স্ত্রী নুপুর বেগম (৩২) ও কন্যা ইভা আক্তার (১২) গ্রামের বাড়িতে থাকে। এদিকে কয়েক দিন আগে একই গ্রামের শাহজাহান চোকদার, হাকিম চোকদার, পারভেজ চোকদার গংরা নুপুর বেগমের কাছে ৫ লাখ টাকা চাদাঁ দাবি করে। পরে নুপুর বেগম এ ঘটনায় নড়িয়া থানায় অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে শাহজাহান চোকদার, হাকিম চোকদার, পারভেজ চোকদার সহ তাদের দলবল নুপুর ও তার শিশু কন্যা ইভাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত নুপুর’কে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে তার আত্মীয়-স্বজনরা। এদিকে হামলাকারীরা নুপুরের ঘর থেকে নগদ ৩ লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আহত নুপুর বেগম বলেন, শাহজাহান চোকদার, হাকিম চোকদার, পারভেজ চোকদার গংদের দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় এবং থানায় অভিযোগ করায় তারা আমার ও আমার শিশু কন্যার ওপর হামলা করেছে। হামলাকারীরা আমার ঘর থেকে নগদ ৩ লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার এবং একটি মোবাইল ফোন নিয়ে  গেছে। আমি পুলিশ প্রশাসন সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রার্থনা করছি। অন্যদিকে, অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদের পাওয়া যায় নি। এ ব্যাপারে নড়িয়া থানার ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD