না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজের ৫ দিন পর বরিশালে মরদেহ উদ্ধার!

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ: নিখোঁজের ৫ দিন পর নারায়ণগঞ্জের স্বর্ণালঙ্কার ব্যবসায়ী নজরুল ইসলাম চৌধুরী (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (৭ জুন) বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের তালুকদার বাড়ির একটি পরিত্যক্ত পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নজরুল ইসলাম চৌধুরী নগরীর মিনাবাজারের চৈতি জুয়েলার্সের মালিক ছিল। সে শহরের বাবুরাইলে পরিবারসহ বসবাস করতো। এ ঘটনায় নিহতের ছেলে মুন্না চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত ২ জুন ৫০ হাজার টাকা এবং দোকানের স্বর্ণালঙ্কারসহ বাবুরাইলের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন নজরুল ইসলাম চৌধুরী। পরে তাঁর পরিবার কোনো সন্ধান না পেয়ে ছেলে মুন্না চৌধুরী ৩ জুন নারায়ণগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এরপর পুলিশ মোবাইল ট্রাকিং করে গত ৪ জুন বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী টাওয়ার এলাকায় অনুসন্ধান চালায়। সেখানে তল্লাশির পর তাকে না পেয়ে পুলিশ নারায়ণগঞ্জ চলে আসে।

উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) অফিসার হেলাল উদ্দিন জানায়, সর্বশেশষ ৭ জুন উপজেলার মুগাকাঠী গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের একটি ছবি নারায়ণগঞ্জ সদর থানায় পাঠানো হলে পরিবার ছবি দেখে নজরুল চৌধুরীকে শনাক্ত করেন।

তিনি আরও জানান, নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার গলায় গামছা পেঁচানো ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত নজরুল ইসলাম চৌধুরীর ছেলে মুন্না চৌধুরীর দাবি তার বাবাকে পরিকল্পিত অপহরণ করে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকা-ের সাথে জড়িতদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সর্বশেষ সংবাদ

» বরগুনা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

» শান্তি ও সম্প্রীতির বকশীগঞ্জ গড়তে চাই: ঈদ শুভেচ্ছায় আশিকুর রহমান তুলন

» মেরুরচর ইউনিয়ন ও উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শহিদুল হক দুলাল

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১১ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজের ৫ দিন পর বরিশালে মরদেহ উদ্ধার!

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ: নিখোঁজের ৫ দিন পর নারায়ণগঞ্জের স্বর্ণালঙ্কার ব্যবসায়ী নজরুল ইসলাম চৌধুরী (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (৭ জুন) বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের তালুকদার বাড়ির একটি পরিত্যক্ত পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নজরুল ইসলাম চৌধুরী নগরীর মিনাবাজারের চৈতি জুয়েলার্সের মালিক ছিল। সে শহরের বাবুরাইলে পরিবারসহ বসবাস করতো। এ ঘটনায় নিহতের ছেলে মুন্না চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত ২ জুন ৫০ হাজার টাকা এবং দোকানের স্বর্ণালঙ্কারসহ বাবুরাইলের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন নজরুল ইসলাম চৌধুরী। পরে তাঁর পরিবার কোনো সন্ধান না পেয়ে ছেলে মুন্না চৌধুরী ৩ জুন নারায়ণগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এরপর পুলিশ মোবাইল ট্রাকিং করে গত ৪ জুন বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী টাওয়ার এলাকায় অনুসন্ধান চালায়। সেখানে তল্লাশির পর তাকে না পেয়ে পুলিশ নারায়ণগঞ্জ চলে আসে।

উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) অফিসার হেলাল উদ্দিন জানায়, সর্বশেশষ ৭ জুন উপজেলার মুগাকাঠী গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের একটি ছবি নারায়ণগঞ্জ সদর থানায় পাঠানো হলে পরিবার ছবি দেখে নজরুল চৌধুরীকে শনাক্ত করেন।

তিনি আরও জানান, নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার গলায় গামছা পেঁচানো ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত নজরুল ইসলাম চৌধুরীর ছেলে মুন্না চৌধুরীর দাবি তার বাবাকে পরিকল্পিত অপহরণ করে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকা-ের সাথে জড়িতদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD