বন্দরে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি এখন মানুষ হত্যার কারখানা!

শেয়ার করুন...

বন্দরে মদনগঞ্জ বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করার সময় এক শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হলেও আহত হয়েছে আরও দুই জন। এঘটনায় কর্তৃপক্ষরা দামাচাপা দেয়ার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ১৪ জুন শুক্রবার সকাল ১১ টায় সময় র-মেটারিয়াল( হপার) পরিস্কার করার সময় তিন শ্রমিক ক্রেনের ছিঁড়ে হপারের ভিতর পড়ে এ দুর্ঘটনা ঘটে । এতে ঘটনাস্থলেই আসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছে আরও দুই জন।

নিহত শ্রমিক কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকার আসলাম। তবে বাকী আরও দুজনের ঠিকানা জানা যায়নি।

এদিকে শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে নিহতের লাশ তড়িগড়ি করে বসুন্ধরা কর্তৃপক্ষ গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে।

বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ করে বলেন,সিমেন্ট ফ্যাক্টরির ভিতরে প্রায় সময় কাজ করার সময় শ্রমিকের মৃত্যু হয়। পরে থানা পুলিশ কাউকে না জানিয়ে নদীর পাড় দিয়ে তাদের গ্রামের বাড়িতে লাশ পাঠিয়ে দেয়। এছাড়াও ধুলাবালির কারণে পরিবেশ দূষণে মৃত্যুর মূখে বসবাস করছে মদনগঞ্জবাসী। কাজ করার সময় শ্রমিকের বিভিন্ন সারঞ্জাম না থাকায় প্রতিনিয়তই মৃত্যু হচ্ছে এবং ক্ষমতার অপব্যবহার করে ধামাচাপা দিচ্ছে।

এলাকাবাসী আরও জানান,বিভিন্ন জেলা থেকে কম বেতনে শ্রমিক নিয়ে আসে কম্পানিতে। কিছুদিন কাজ করার পরে মৃত্যু হলে পরিবারকে ক্ষতিপূরণ না দিয়ে দেশে লাশ পাঠিয়ে দেয়। তারা এভাবে শ্রমিক নিয়ে এসে মেরে ফেলছে বলেও জানান।

এ বিষয় স্থানীয় সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সারগের সাথে কথা বললে তিনি জানান, বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে শ্রমিক কাজ করার সময় মৃত্যু হয়েছে তা আমি জানি না। কারণ শুক্রবারে আমার অফিস বন্ধ থাকে। তাছাড়া আমি এলাকায় ছিলাম না। আমি রাতে একটু খবর পেয়েছি সিমেন্ট ফ্যাক্টরির ভিতরে নাকি কাজ করার সময় একটি দূর্ঘটনা ঘটে। সাধারন কোন কম্পানিতে দূর্ঘটনা ঘটলে থানায় অবহিত করে সমাধান করে লাশ বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু এটা হত্যা নাকি দূর্ঘটনা জানা যেতো ময়নাতদন্ত করার পরে।

হত্যা না দূর্ঘটনা এবিষয় তথ্য সংগ্রহ করতে বন্দর মডেল প্রেস ক্লাবের ৫ সদস্য বিশিষ্ট একটি টিম মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির ভিতরে গেলে সিকিউরিটি ইনচার্জ মো. শরীফ বলেন নির্বাহী পরিচালক আরজু ভূইয়া এখনও আসেনি। তিনি বিকেলে আসবে তার কাছ থেকে তথ্য নিয়েন। এই মূহুর্তে এডমিন ইনচার্জ সুমন মিয়ার সাথে সরাসরি কথা বলতে চাইলেও তিনি দেখা করেনি। তখন সিকিউরিটি ইনচার্জ শরীফ মিয়ার কাছে ফোন আসতে থাকে এবং কোন তথ্য দিতে রাজি হয়নি। পরে প্রাথমিকভাবে একজনের মৃত্যু ও আরও দুইজন আহত হয়েছে বলে সত্যতা পাওয়া যায়।

এ ব্যপারে বসুন্ধরা সিমেন্ট কারখানার ম্যানেজার আরজু রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি।

বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে গত ১৪ জুন শুক্রবার সকালে একজন শ্রমিকের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন এ বিষয় বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন আমরা এধরনের কোন খবর পাইনি। আমাদের কেউ তথ্য দেয়নি। যদি আমাদের কাছে নিহত পরিবার আসতো তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতাম।১৫ জুন দুপুরে অনুসন্ধানে পরে আবারও থানার ওসি রফিকুল ইসলামের সাথে কথা বললে মদনগঞ্জ ফাঁড়ির ইন্সপেক্টর তারিকুল আলম জুয়েলকে তদন্তের দায়িত্ব দেন। রফিকুল ইসলাম আরও বলেন অপরাধি যেই হউক না কেনো আমরা তাদের কোন ছাড় দিবো না। ক্ষতিগ্রস্ত পরিবার অবশ্যই আমাদের কাছে আসে সেবা নিতে। তাই আমরা সব সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকি।

সর্বশেষ সংবাদ

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

» সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ ফারুক আটক

» জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৯ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বন্দরে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি এখন মানুষ হত্যার কারখানা!

শেয়ার করুন...

বন্দরে মদনগঞ্জ বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করার সময় এক শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হলেও আহত হয়েছে আরও দুই জন। এঘটনায় কর্তৃপক্ষরা দামাচাপা দেয়ার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ১৪ জুন শুক্রবার সকাল ১১ টায় সময় র-মেটারিয়াল( হপার) পরিস্কার করার সময় তিন শ্রমিক ক্রেনের ছিঁড়ে হপারের ভিতর পড়ে এ দুর্ঘটনা ঘটে । এতে ঘটনাস্থলেই আসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছে আরও দুই জন।

নিহত শ্রমিক কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকার আসলাম। তবে বাকী আরও দুজনের ঠিকানা জানা যায়নি।

এদিকে শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে নিহতের লাশ তড়িগড়ি করে বসুন্ধরা কর্তৃপক্ষ গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে।

বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ করে বলেন,সিমেন্ট ফ্যাক্টরির ভিতরে প্রায় সময় কাজ করার সময় শ্রমিকের মৃত্যু হয়। পরে থানা পুলিশ কাউকে না জানিয়ে নদীর পাড় দিয়ে তাদের গ্রামের বাড়িতে লাশ পাঠিয়ে দেয়। এছাড়াও ধুলাবালির কারণে পরিবেশ দূষণে মৃত্যুর মূখে বসবাস করছে মদনগঞ্জবাসী। কাজ করার সময় শ্রমিকের বিভিন্ন সারঞ্জাম না থাকায় প্রতিনিয়তই মৃত্যু হচ্ছে এবং ক্ষমতার অপব্যবহার করে ধামাচাপা দিচ্ছে।

এলাকাবাসী আরও জানান,বিভিন্ন জেলা থেকে কম বেতনে শ্রমিক নিয়ে আসে কম্পানিতে। কিছুদিন কাজ করার পরে মৃত্যু হলে পরিবারকে ক্ষতিপূরণ না দিয়ে দেশে লাশ পাঠিয়ে দেয়। তারা এভাবে শ্রমিক নিয়ে এসে মেরে ফেলছে বলেও জানান।

এ বিষয় স্থানীয় সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সারগের সাথে কথা বললে তিনি জানান, বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে শ্রমিক কাজ করার সময় মৃত্যু হয়েছে তা আমি জানি না। কারণ শুক্রবারে আমার অফিস বন্ধ থাকে। তাছাড়া আমি এলাকায় ছিলাম না। আমি রাতে একটু খবর পেয়েছি সিমেন্ট ফ্যাক্টরির ভিতরে নাকি কাজ করার সময় একটি দূর্ঘটনা ঘটে। সাধারন কোন কম্পানিতে দূর্ঘটনা ঘটলে থানায় অবহিত করে সমাধান করে লাশ বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু এটা হত্যা নাকি দূর্ঘটনা জানা যেতো ময়নাতদন্ত করার পরে।

হত্যা না দূর্ঘটনা এবিষয় তথ্য সংগ্রহ করতে বন্দর মডেল প্রেস ক্লাবের ৫ সদস্য বিশিষ্ট একটি টিম মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির ভিতরে গেলে সিকিউরিটি ইনচার্জ মো. শরীফ বলেন নির্বাহী পরিচালক আরজু ভূইয়া এখনও আসেনি। তিনি বিকেলে আসবে তার কাছ থেকে তথ্য নিয়েন। এই মূহুর্তে এডমিন ইনচার্জ সুমন মিয়ার সাথে সরাসরি কথা বলতে চাইলেও তিনি দেখা করেনি। তখন সিকিউরিটি ইনচার্জ শরীফ মিয়ার কাছে ফোন আসতে থাকে এবং কোন তথ্য দিতে রাজি হয়নি। পরে প্রাথমিকভাবে একজনের মৃত্যু ও আরও দুইজন আহত হয়েছে বলে সত্যতা পাওয়া যায়।

এ ব্যপারে বসুন্ধরা সিমেন্ট কারখানার ম্যানেজার আরজু রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি।

বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে গত ১৪ জুন শুক্রবার সকালে একজন শ্রমিকের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন এ বিষয় বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন আমরা এধরনের কোন খবর পাইনি। আমাদের কেউ তথ্য দেয়নি। যদি আমাদের কাছে নিহত পরিবার আসতো তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতাম।১৫ জুন দুপুরে অনুসন্ধানে পরে আবারও থানার ওসি রফিকুল ইসলামের সাথে কথা বললে মদনগঞ্জ ফাঁড়ির ইন্সপেক্টর তারিকুল আলম জুয়েলকে তদন্তের দায়িত্ব দেন। রফিকুল ইসলাম আরও বলেন অপরাধি যেই হউক না কেনো আমরা তাদের কোন ছাড় দিবো না। ক্ষতিগ্রস্ত পরিবার অবশ্যই আমাদের কাছে আসে সেবা নিতে। তাই আমরা সব সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD