সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

শেয়ার করুন...

ফতুল্লার বিসিক শিল্পনগরীতে জামায়তে ইসলামীর ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান কালে বিকেএমইএ’র সভাপতি মোঃ হাতেমকে উদ্দেশ্য করে বলেন, ফ্যাসিষ্টের দোসর যেখানে উপস্থিত সেখানে আমি বক্তব্য দেব না। এ সময় মোঃ হাতেম ও উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাংসদ আল আমিনকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ সুপারের হস্তক্ষেপে ফতুল্লা মডেল থানার পুলিশ তাকে উদ্ধার করে।

পুলিশের সহযোগিতায় সেখান থেকে উদ্ধারের পর সংবাদ সম্মেলনে সংসদ আল আমিন তার বক্তব্যে তাকে অবরুদ্ধ করে রাখার বিষয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ কে সামনে আনেন।

তিনি বলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী এই ঘটনা ঘটিয়েছে। সোশ্যাল মিডিয়ার ভিডিও ফুটেজেও রাসেল মাহমুদকে দেখা গেছে। একজন এমপিকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় ফতুল্লায় বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মনে ব্যবসায়ী নেতা হাতেমকে ফ্যাসিষ্ট বলায় স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল ভুমিকা রাখার কারন কি?

একটি বিশেষ সূত্রে জানা যায়, বিকেএমই এর সভাপতি মোঃ হাতেমের মাধ্যমে ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ তার বাহিনী দিয়ে বিসিক শিল্পনগরী জুট সেক্টর নিয়ন্ত্রণ করছে। বিসিক শিল্পনগরীর বিভিন্ন গার্মেন্টস থেকে জুট ও ওয়েস্টেজ মালামল নামিয়ে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা তার পকেটে যাচ্ছে। বিসিক শিল্পনগরীর জুট ও ওয়েষ্টেজ মাল নামানোকে কেন্দ্র করে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড.আলমগীরের সাথে বেশ কয়েক দ্বন্দ্ব হলে এই দ্বন্দ্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোঃ হাতেম। রাসেল মাহমুদ হাতেমের ছেলের বন্ধু হওয়ার সুবাদে তার সুদৃষ্টিটা একটু বেশি ছিল বলে জানা যায়। আর তাই হাতের সহযোগিতার প্রতিদান দিতেই সেদিন রাসেল মাহমুদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এদিকে এমপিকে অবরুদ্ধ করে রাখার এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোন প্রকার ব্যবস্থা নেয়া হয়নি বিসিকের নব্য ঝুট সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের বিরুদ্ধে। তাহলে কি একজন এমপির চেয়েও অধিক ক্ষমতাশালী হয়ে পড়েছে রাসেল মাহমুদ। নাকি বিএনপি নেতা নির্বাচিত এমপি না হওয়াতে বিএনপির নেতাকর্মীরা তুচ্ছ ভাবছে এনসিপি থেকে নির্বাচিত আবদুল্লাহ আল আমিনকে।

তবে নারায়ণগঞ্জের সর্বস্তরের সাধারন মানুষের মতে, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ একজন বিতর্কিত ব্যক্তি। নিজের স্বজন হত্যাকান্ডেও সে জড়িত ছিল। যে কারনে রাসেলকে জেলও খাটতে হয়েছিলো। আর এখন বিসিক জুড়েই চলছে রাসেলের ঝুট সন্ত্রাসী কার্যক্রম। যেখানে তার রয়েছে কয়েক শতাধিক কর্মী। যে কর্মীদের কাজই হচ্ছে বিভিন্ন গার্মেন্টস থেকে ঝুট নামানো। সে সুবাদে বিকেএমইএ’র সভাপতি মো.হাতেমের সাথে রয়েছে সুসর্ম্পক। আর সেই সর্ম্পকের জের ধরেই সেদিনের ইফতার অনুষ্ঠানে একটি বক্তব্যকে কেন্দ্র করে এমপি আলআমিনকে অবরুদ্ধ করে রাখে রাসেল ও তার বাহিনীর সদস্যরা।

গাধারন মানুষের মতে,একজন ঝুট সন্ত্রাসী যদি তার বাহিনী দিয়ে একজন এমপিকে অবরুদ্ধ করে রাখতে পারে তবে সেক্ষেত্রে উক্ত সন্ত্রাসী ও তার বাহিনীর কাছে সাধারন মানুষ কতটা নিরাপদ ? তাহলে কি সন্ত্রাস নির্ভর জনপদকি রয়ে যাবে এ সোনার বাংলাদেশে নাকি সন্ত্রাস ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হবে দেশের প্রশাসন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারন মানুষের মনে।

একজন জনপ্রতিনিধিকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদের বিরুদ্ধে দেশের আইন কতটুকু প্ররেয়াগ করবে সেটাই দেখতে চায় দেশের সাধারন মানুষ। তারা অতিদ্রæত এমপি অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ রাখার মহানায়ক ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

শেয়ার করুন...

ফতুল্লার বিসিক শিল্পনগরীতে জামায়তে ইসলামীর ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান কালে বিকেএমইএ’র সভাপতি মোঃ হাতেমকে উদ্দেশ্য করে বলেন, ফ্যাসিষ্টের দোসর যেখানে উপস্থিত সেখানে আমি বক্তব্য দেব না। এ সময় মোঃ হাতেম ও উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাংসদ আল আমিনকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ সুপারের হস্তক্ষেপে ফতুল্লা মডেল থানার পুলিশ তাকে উদ্ধার করে।

পুলিশের সহযোগিতায় সেখান থেকে উদ্ধারের পর সংবাদ সম্মেলনে সংসদ আল আমিন তার বক্তব্যে তাকে অবরুদ্ধ করে রাখার বিষয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ কে সামনে আনেন।

তিনি বলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী এই ঘটনা ঘটিয়েছে। সোশ্যাল মিডিয়ার ভিডিও ফুটেজেও রাসেল মাহমুদকে দেখা গেছে। একজন এমপিকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় ফতুল্লায় বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মনে ব্যবসায়ী নেতা হাতেমকে ফ্যাসিষ্ট বলায় স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল ভুমিকা রাখার কারন কি?

একটি বিশেষ সূত্রে জানা যায়, বিকেএমই এর সভাপতি মোঃ হাতেমের মাধ্যমে ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ তার বাহিনী দিয়ে বিসিক শিল্পনগরী জুট সেক্টর নিয়ন্ত্রণ করছে। বিসিক শিল্পনগরীর বিভিন্ন গার্মেন্টস থেকে জুট ও ওয়েস্টেজ মালামল নামিয়ে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা তার পকেটে যাচ্ছে। বিসিক শিল্পনগরীর জুট ও ওয়েষ্টেজ মাল নামানোকে কেন্দ্র করে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড.আলমগীরের সাথে বেশ কয়েক দ্বন্দ্ব হলে এই দ্বন্দ্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোঃ হাতেম। রাসেল মাহমুদ হাতেমের ছেলের বন্ধু হওয়ার সুবাদে তার সুদৃষ্টিটা একটু বেশি ছিল বলে জানা যায়। আর তাই হাতের সহযোগিতার প্রতিদান দিতেই সেদিন রাসেল মাহমুদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এদিকে এমপিকে অবরুদ্ধ করে রাখার এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোন প্রকার ব্যবস্থা নেয়া হয়নি বিসিকের নব্য ঝুট সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের বিরুদ্ধে। তাহলে কি একজন এমপির চেয়েও অধিক ক্ষমতাশালী হয়ে পড়েছে রাসেল মাহমুদ। নাকি বিএনপি নেতা নির্বাচিত এমপি না হওয়াতে বিএনপির নেতাকর্মীরা তুচ্ছ ভাবছে এনসিপি থেকে নির্বাচিত আবদুল্লাহ আল আমিনকে।

তবে নারায়ণগঞ্জের সর্বস্তরের সাধারন মানুষের মতে, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ একজন বিতর্কিত ব্যক্তি। নিজের স্বজন হত্যাকান্ডেও সে জড়িত ছিল। যে কারনে রাসেলকে জেলও খাটতে হয়েছিলো। আর এখন বিসিক জুড়েই চলছে রাসেলের ঝুট সন্ত্রাসী কার্যক্রম। যেখানে তার রয়েছে কয়েক শতাধিক কর্মী। যে কর্মীদের কাজই হচ্ছে বিভিন্ন গার্মেন্টস থেকে ঝুট নামানো। সে সুবাদে বিকেএমইএ’র সভাপতি মো.হাতেমের সাথে রয়েছে সুসর্ম্পক। আর সেই সর্ম্পকের জের ধরেই সেদিনের ইফতার অনুষ্ঠানে একটি বক্তব্যকে কেন্দ্র করে এমপি আলআমিনকে অবরুদ্ধ করে রাখে রাসেল ও তার বাহিনীর সদস্যরা।

গাধারন মানুষের মতে,একজন ঝুট সন্ত্রাসী যদি তার বাহিনী দিয়ে একজন এমপিকে অবরুদ্ধ করে রাখতে পারে তবে সেক্ষেত্রে উক্ত সন্ত্রাসী ও তার বাহিনীর কাছে সাধারন মানুষ কতটা নিরাপদ ? তাহলে কি সন্ত্রাস নির্ভর জনপদকি রয়ে যাবে এ সোনার বাংলাদেশে নাকি সন্ত্রাস ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হবে দেশের প্রশাসন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারন মানুষের মনে।

একজন জনপ্রতিনিধিকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদের বিরুদ্ধে দেশের আইন কতটুকু প্ররেয়াগ করবে সেটাই দেখতে চায় দেশের সাধারন মানুষ। তারা অতিদ্রæত এমপি অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ রাখার মহানায়ক ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD