ঝিনাইদহে জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার স্ক্র্যাচ প্রতিযোগিতা

শেয়ার করুন...

সারাদেশের ন্যায় ঝিনাইদহেও জাতীয় শিশু-কিশোর প্রোাগ্রামিং প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ের খুদে প্রোগ্রামারদের প্রশিক্ষণ শেষে স্ক্র্যাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলে বিকাল ৫ টা পর্যন্ত। এতে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। জানা যায়, ‘অবাক হচ্ছে বিশ্ব এবার, বাংলার শিশুরা প্রোগ্রামার’ স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় ঝিনাইদহেও এ প্রতিযোগিতার আয়োজন করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তারুণ্যের প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’। ঝিনাইদহের ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৪৪০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। জেলা প্রশাসনের সহযোগিতায় ঝিনাইদহে এ কর্মসূচী বাস্তবায়ন করছে একতা উন্নয়ন সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সুমন পারভেজ জানান, গত ১৫ জুন থেকে ঝিনাইদহে এ কর্মসূচী শুরু হয়েছে। ৪৪০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে। ঝিনাইদহ সদরের ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জের বেলাত দৌলতপুর আলিম মাদ্রাসা ও মহেশপুরের শামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয় এ ৩ টি ভেন্যুতে স্ক্র্যাচ ও পাইথন প্রতিযোগিতায় অংশ নিবে। আগামী ১৮ ও ১৯ জুন দেয়া হবে পাইথন প্রোাগ্রাামারদের জন্য প্রশিক্ষণ। তাদের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২০ জুন। স্ক্র্যাচ ও পাইথনে জেলা পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় ক্যাম্প ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সাভার শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে। প্রতি জেলা থেকে বিজয়ী স্ক্র্যাচ টিম এবং বিজয়ী পাইথন প্রতিযোগীরা জাতীয় ক্যাম্পে যোগ দিয়ে ফাইনাল প্রতিযোগিতায় অংশ নিবে। সেখান থেকে বাছাই করা হবে সেরা টিম। সমাপণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে আশা করছেন আয়োজকরা।

সর্বশেষ সংবাদ

» বারহাট্টায় সরকারি হালটের গাছ কাটা ও বসতবাড়ীতে হামলার অভিযোগ

» আদালতপাড়ায় আলোচিত সিরাজ মন্ডলের ছবি তুলতে পুলিশের বাঁধা, উত্তেজনা

» ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সোহাগ ও হীরা গ্রেপ্তার

» যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিনপাড়ায় জমি দখল চেষ্টা, থানায় অভিযোগ

» মিরু-শাহ নিজামের মহিদুল এখন বিএনপির আশ্রয়ে! ক্ষুব্ধ এলাকাবাসী

» বিএসটিআই’র মহাপরিচালক হলেন কাজী ইমদাদুল হক

» ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা

» রূপগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ চোলাইমদ ও সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১

» নানা আয়োজনের মধ্য দিয়ে বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার স্ক্র্যাচ প্রতিযোগিতা

শেয়ার করুন...

সারাদেশের ন্যায় ঝিনাইদহেও জাতীয় শিশু-কিশোর প্রোাগ্রামিং প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ের খুদে প্রোগ্রামারদের প্রশিক্ষণ শেষে স্ক্র্যাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলে বিকাল ৫ টা পর্যন্ত। এতে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। জানা যায়, ‘অবাক হচ্ছে বিশ্ব এবার, বাংলার শিশুরা প্রোগ্রামার’ স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় ঝিনাইদহেও এ প্রতিযোগিতার আয়োজন করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তারুণ্যের প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’। ঝিনাইদহের ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৪৪০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। জেলা প্রশাসনের সহযোগিতায় ঝিনাইদহে এ কর্মসূচী বাস্তবায়ন করছে একতা উন্নয়ন সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সুমন পারভেজ জানান, গত ১৫ জুন থেকে ঝিনাইদহে এ কর্মসূচী শুরু হয়েছে। ৪৪০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে। ঝিনাইদহ সদরের ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জের বেলাত দৌলতপুর আলিম মাদ্রাসা ও মহেশপুরের শামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয় এ ৩ টি ভেন্যুতে স্ক্র্যাচ ও পাইথন প্রতিযোগিতায় অংশ নিবে। আগামী ১৮ ও ১৯ জুন দেয়া হবে পাইথন প্রোাগ্রাামারদের জন্য প্রশিক্ষণ। তাদের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২০ জুন। স্ক্র্যাচ ও পাইথনে জেলা পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় ক্যাম্প ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সাভার শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে। প্রতি জেলা থেকে বিজয়ী স্ক্র্যাচ টিম এবং বিজয়ী পাইথন প্রতিযোগীরা জাতীয় ক্যাম্পে যোগ দিয়ে ফাইনাল প্রতিযোগিতায় অংশ নিবে। সেখান থেকে বাছাই করা হবে সেরা টিম। সমাপণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে আশা করছেন আয়োজকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD