ফতুল্লায় তেলের পাম্প ইটভাটাসহ ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীর তীর দখল করে গড়ে ওঠা ২০টি অবৈধ কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ।

রোববার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফতুল্লা থানার বক্তাবলী এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নদীর তীরে গড়ে ওঠা অবৈধ ডকইয়ার্ড, ইটভাটা, তেলের পাম্প ও বালু দিয়ে নদী ভরাটের সময় একটি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে নদী দখলের অভিযোগে একটি ডকইয়ার্ড প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ এক কর্মচারীকে আটক করা হয়েছে। উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, উপপরিচালক মো. শহিদুল্লাহ ও সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, নদীর তীরে ইটভাটা ও ডকইয়ার্ড নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু তারা শর্ত ভঙ্গ করে নদীর বেশ কিছু পরিমাণ জায়গা অবৈধভাবে দখল করে নদীকে সঙ্কুচিত করে ফেলেছে। তাই উচ্চ আদালতের নির্দেশে নদীকে অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে উচ্ছেদের আগে কোনো ধরনের সময় দেয়া হয়নি বলে অভিযোগ করেন গুঁড়িয়ে দেয়া তেল পাম্পের কর্মকর্তা মো. সাকিব। তার অভিযোগ, আগে থেকে সময় দেয়া হলে তারা তাদের মেশিনপত্র ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরিয়ে নিতে পারতেন। সময় না দেয়ায় ২০-২৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তার দাবি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপপরিচালক মো. শহিদুল্লাহ। তার দাবি, অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে ইতিপূর্বে বেশ কয়েকবার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তারা বিষয়টি আমলে না নেয়ায় তাদের অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়েছে। টানা আরা ৮ দিন নাগাদ এই উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়ে শহিদুল্লাহ বলেন, পর্যায়ক্রমে শীতলক্ষ্যা, ধলেশ্বরী এবং মেঘনা নদীতেও ফের উচ্ছেদ অভিযান চালিয়ে নদীগুলো দখলমুক্ত করা হবে।

সর্বশেষ সংবাদ

» বারহাট্টায় সরকারি হালটের গাছ কাটা ও বসতবাড়ীতে হামলার অভিযোগ

» আদালতপাড়ায় আলোচিত সিরাজ মন্ডলের ছবি তুলতে পুলিশের বাঁধা, উত্তেজনা

» ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সোহাগ ও হীরা গ্রেপ্তার

» যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিনপাড়ায় জমি দখল চেষ্টা, থানায় অভিযোগ

» মিরু-শাহ নিজামের মহিদুল এখন বিএনপির আশ্রয়ে! ক্ষুব্ধ এলাকাবাসী

» বিএসটিআই’র মহাপরিচালক হলেন কাজী ইমদাদুল হক

» ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা

» রূপগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ চোলাইমদ ও সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১

» নানা আয়োজনের মধ্য দিয়ে বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় তেলের পাম্প ইটভাটাসহ ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীর তীর দখল করে গড়ে ওঠা ২০টি অবৈধ কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ।

রোববার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফতুল্লা থানার বক্তাবলী এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নদীর তীরে গড়ে ওঠা অবৈধ ডকইয়ার্ড, ইটভাটা, তেলের পাম্প ও বালু দিয়ে নদী ভরাটের সময় একটি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে নদী দখলের অভিযোগে একটি ডকইয়ার্ড প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ এক কর্মচারীকে আটক করা হয়েছে। উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, উপপরিচালক মো. শহিদুল্লাহ ও সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, নদীর তীরে ইটভাটা ও ডকইয়ার্ড নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু তারা শর্ত ভঙ্গ করে নদীর বেশ কিছু পরিমাণ জায়গা অবৈধভাবে দখল করে নদীকে সঙ্কুচিত করে ফেলেছে। তাই উচ্চ আদালতের নির্দেশে নদীকে অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে উচ্ছেদের আগে কোনো ধরনের সময় দেয়া হয়নি বলে অভিযোগ করেন গুঁড়িয়ে দেয়া তেল পাম্পের কর্মকর্তা মো. সাকিব। তার অভিযোগ, আগে থেকে সময় দেয়া হলে তারা তাদের মেশিনপত্র ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরিয়ে নিতে পারতেন। সময় না দেয়ায় ২০-২৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তার দাবি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপপরিচালক মো. শহিদুল্লাহ। তার দাবি, অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে ইতিপূর্বে বেশ কয়েকবার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তারা বিষয়টি আমলে না নেয়ায় তাদের অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়েছে। টানা আরা ৮ দিন নাগাদ এই উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়ে শহিদুল্লাহ বলেন, পর্যায়ক্রমে শীতলক্ষ্যা, ধলেশ্বরী এবং মেঘনা নদীতেও ফের উচ্ছেদ অভিযান চালিয়ে নদীগুলো দখলমুক্ত করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD