শৈলকুপায় আ’লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি হামলায় মহিলাসহ গুরুত্বর আহত-৩

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ- ঝিনাইদহের শৈলকুপায় পাল্টাপাল্টি হামলায় মহিলাসহ আওয়ামী লীগের দুই গ্রুপের মহিলাসহ ৩জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। জানা গেছে, শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ দুভাগে বিভক্ত হয়। একটি গ্রুপ নৌকা ও একটি গ্রুপ আনারসের পক্ষে নির্বাচনের মাঠে নামে। এরপর নির্বাচন পরবর্তী সহিংসতার অংশ হিসেবে ছোট-বড় সংঘর্ষের ঘটনা অব্যাহত রয়েছে। বিশেষ করে মনোহরপুর ইউনিয়নে সংঘর্ষ ও হামলার ঘটনা অব্যাহত রয়েছে।

মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেনের বিপক্ষে অবস্থান নেয়। এরই সূত্র ধরে মন্নু চেয়ারম্যানের সামাজিক মাতব্বর পাইকপাড়া গ্রামের ইসরাইল মেম্বার ও সোনা শিকদারের সামাজিক মাতব্বর আশরাফুল মাস্টারের মধ্যে সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার বিকেলে পাইকপাড়া গ্রামে ইসরাইল মেম্বারের নেতৃত্বে মিলন, আব্দুল্লাহ, সিদ্দিক, রুবেল, রেজাউল ও ইদ্রিসসহ বেশ কয়েকজন মিলে আশরাফুল মাস্টারের কর্মী মৃত গফুর বিশ্বাসের ছেলে আনিচ বিশ্বাস ও তার স্ত্রী রাজিয়া বিশ্বাসের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের গুরুত্বর আহত করে। পরে আশরাফুল মাস্টারের লোকজন প্রতিশোধ পরায়ন হয়ে ইসরাইল মেম্বারের কর্মী মৃত মকছেদ বিশ্বাসের ছেলে শাহাবুদ্দিনের উপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। আহতদেরকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শাহাবুদ্দিনের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাইকপাড়া গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শৈলকুপায় আ’লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি হামলায় মহিলাসহ গুরুত্বর আহত-৩

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ- ঝিনাইদহের শৈলকুপায় পাল্টাপাল্টি হামলায় মহিলাসহ আওয়ামী লীগের দুই গ্রুপের মহিলাসহ ৩জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। জানা গেছে, শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ দুভাগে বিভক্ত হয়। একটি গ্রুপ নৌকা ও একটি গ্রুপ আনারসের পক্ষে নির্বাচনের মাঠে নামে। এরপর নির্বাচন পরবর্তী সহিংসতার অংশ হিসেবে ছোট-বড় সংঘর্ষের ঘটনা অব্যাহত রয়েছে। বিশেষ করে মনোহরপুর ইউনিয়নে সংঘর্ষ ও হামলার ঘটনা অব্যাহত রয়েছে।

মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেনের বিপক্ষে অবস্থান নেয়। এরই সূত্র ধরে মন্নু চেয়ারম্যানের সামাজিক মাতব্বর পাইকপাড়া গ্রামের ইসরাইল মেম্বার ও সোনা শিকদারের সামাজিক মাতব্বর আশরাফুল মাস্টারের মধ্যে সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার বিকেলে পাইকপাড়া গ্রামে ইসরাইল মেম্বারের নেতৃত্বে মিলন, আব্দুল্লাহ, সিদ্দিক, রুবেল, রেজাউল ও ইদ্রিসসহ বেশ কয়েকজন মিলে আশরাফুল মাস্টারের কর্মী মৃত গফুর বিশ্বাসের ছেলে আনিচ বিশ্বাস ও তার স্ত্রী রাজিয়া বিশ্বাসের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের গুরুত্বর আহত করে। পরে আশরাফুল মাস্টারের লোকজন প্রতিশোধ পরায়ন হয়ে ইসরাইল মেম্বারের কর্মী মৃত মকছেদ বিশ্বাসের ছেলে শাহাবুদ্দিনের উপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। আহতদেরকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শাহাবুদ্দিনের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাইকপাড়া গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD