ভোটার উপস্থিতি কম”জাল ভোট দেয়ায় এক যুবক আটক

শেয়ার করুন...

মঙ্গলবার বেলা বাড়লেও মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম রয়েছে। তবে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহন চলছে। মাঠে রয়েছে ৫১ জন ম্যাজিস্ট্রেট। বেলা দেড়টার দিকে মাদারীপুর সদর উপজেলার মধ্য হাউদি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে মাসুম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজল কৃষ্ণ দে‘র বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিকা করছেন সাবেক নৌ মন্ত্রী শাজাহান খানের ভাই এ্যাড. ওবাইদুর রহমান কালু খান। নির্বাচনের শুরু থেকেই উত্তেজনা ও জনমনে শংকা রয়েছে। ভোট চলবে সকাল ৯ টা থেকে ৫টা। ফলে অনেক ভোটারই বিভ্রান্ত হয়। ১১৫টি ভোট কেন্দ্রর মধ্যে ১১০টি কেন্দ্রই ঝুকিপূর্ন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই প্রতিটি কেন্দ্রে জেলার বাইরের একজন করে এসআই ও ৫ জন পুলিশ, ১০ জন আনসার মোতায়ন রয়েছে। এছাড়া ৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। ৫ প্লাটুন বিজিবিসহ ১১০০ পুলিশ ও র‌্যাব মাঠে কাজ করছে। পাশাপাশি ৩টি কেন্দ্রে জন্য একটি মোবাইল টিম ম থাকবে ও ১০টি কেন্দ্রের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। যাতে করে নির্বাচনে কেউ কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

সকাল ৯টায় ভোটার উপস্থিত বেশি থাকলেও বেলা ১টার দিকে ভোটার সংখ্যা কমতে থাকে। বেলা ২টার দিকে মাদারীপুর পৌর শহরের আলহাজ আমিন উদ্দিন হাই স্কুল কেন্দ্রে মাত্র ২৪ শতাংশ ভোট পড়েছে। ওই কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘ভোটার উপস্থিতি সকাল বেশি থাকলেও এখন কমে গেছে। তবে পরে আরো বাড়বে।’

মাদারীপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। এই নির্বাচনে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ১১৫টি কেন্দ্রের ৬৪৮টি কক্ষে ২ লাখ ৬৬ হাজার ৫১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৩৩৫ জন ও নারীর ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ১৬০ জন।

সর্বশেষ সংবাদ

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

» মনির কাসেমীর বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটার উপস্থিতি কম”জাল ভোট দেয়ায় এক যুবক আটক

শেয়ার করুন...

মঙ্গলবার বেলা বাড়লেও মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম রয়েছে। তবে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহন চলছে। মাঠে রয়েছে ৫১ জন ম্যাজিস্ট্রেট। বেলা দেড়টার দিকে মাদারীপুর সদর উপজেলার মধ্য হাউদি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে মাসুম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজল কৃষ্ণ দে‘র বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিকা করছেন সাবেক নৌ মন্ত্রী শাজাহান খানের ভাই এ্যাড. ওবাইদুর রহমান কালু খান। নির্বাচনের শুরু থেকেই উত্তেজনা ও জনমনে শংকা রয়েছে। ভোট চলবে সকাল ৯ টা থেকে ৫টা। ফলে অনেক ভোটারই বিভ্রান্ত হয়। ১১৫টি ভোট কেন্দ্রর মধ্যে ১১০টি কেন্দ্রই ঝুকিপূর্ন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই প্রতিটি কেন্দ্রে জেলার বাইরের একজন করে এসআই ও ৫ জন পুলিশ, ১০ জন আনসার মোতায়ন রয়েছে। এছাড়া ৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। ৫ প্লাটুন বিজিবিসহ ১১০০ পুলিশ ও র‌্যাব মাঠে কাজ করছে। পাশাপাশি ৩টি কেন্দ্রে জন্য একটি মোবাইল টিম ম থাকবে ও ১০টি কেন্দ্রের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। যাতে করে নির্বাচনে কেউ কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

সকাল ৯টায় ভোটার উপস্থিত বেশি থাকলেও বেলা ১টার দিকে ভোটার সংখ্যা কমতে থাকে। বেলা ২টার দিকে মাদারীপুর পৌর শহরের আলহাজ আমিন উদ্দিন হাই স্কুল কেন্দ্রে মাত্র ২৪ শতাংশ ভোট পড়েছে। ওই কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘ভোটার উপস্থিতি সকাল বেশি থাকলেও এখন কমে গেছে। তবে পরে আরো বাড়বে।’

মাদারীপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। এই নির্বাচনে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ১১৫টি কেন্দ্রের ৬৪৮টি কক্ষে ২ লাখ ৬৬ হাজার ৫১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৩৩৫ জন ও নারীর ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ১৬০ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ