এসআই’র গুলিভর্তি পিস্তল গায়েব, সাময়িক বরখাস্ত, আটক-২

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ রিপোর্ট: খুলনার ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ১২টি গুলিসহ পিস্তল গায়েব হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

একই সঙ্গে এ ঘটনার পর দিঘলিয়া থানা পুলিশের এসআই নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহর নেতৃত্বে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে যায়। অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান চালায় পুলিশ ও র‌্যাব।

এসআই নাজমুল হক বলেন, বেলা আড়াইটার দিকে একটি ব্যাগের ভেতরে গুলিভর্তি পিস্তল রেখে নামাজ পড়তে যাই। নামাজ শেষে এসে দেখি আমার ব্যাগ থাকলেও পিস্তল ও গুলি নেই।

এ বিষয়ে খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেন, এসআই নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অস্ত্র ও গুলি খোয়া যাওয়ার ঘটনায় রাজমিস্ত্রির সহকারী বুলবুল খা ও বিদ্যালয়ের দফতরি সঞ্জীব কুমার রাহাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের নির্বাচন হয়। সেই নির্বাচনে দায়িত্ব পালন করতে সেখানকার একটি ভোটকেন্দ্রে যান দিঘলিয়া থানা পুলিশের এসআই নাজমুল হক।

ডুমুরিয়া থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, দিঘলিয়া থানা পুলিশের এসআই নাজমুল হক স্ট্রাইকিং ফোর্স হিসেবে ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী এলাকায় দায়িত্ব পালন করেন। বেলা ২টার দিকে বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি কক্ষে ব্যাগের মধ্যে ১২ রাউন্ড গুলিসহ পিস্তল রেখে নামাজ পড়তে যান। কিছুক্ষণ পর ফিরে এসে পিস্তল এবং গুলি পাননি। খবর পেয়ে পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ওই বিদ্যালয়ের দফতরিসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পাশাপাশি পুলিশের এসআই নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।

সর্বশেষ সংবাদ

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসআই’র গুলিভর্তি পিস্তল গায়েব, সাময়িক বরখাস্ত, আটক-২

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ রিপোর্ট: খুলনার ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ১২টি গুলিসহ পিস্তল গায়েব হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

একই সঙ্গে এ ঘটনার পর দিঘলিয়া থানা পুলিশের এসআই নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহর নেতৃত্বে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে যায়। অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান চালায় পুলিশ ও র‌্যাব।

এসআই নাজমুল হক বলেন, বেলা আড়াইটার দিকে একটি ব্যাগের ভেতরে গুলিভর্তি পিস্তল রেখে নামাজ পড়তে যাই। নামাজ শেষে এসে দেখি আমার ব্যাগ থাকলেও পিস্তল ও গুলি নেই।

এ বিষয়ে খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেন, এসআই নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অস্ত্র ও গুলি খোয়া যাওয়ার ঘটনায় রাজমিস্ত্রির সহকারী বুলবুল খা ও বিদ্যালয়ের দফতরি সঞ্জীব কুমার রাহাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের নির্বাচন হয়। সেই নির্বাচনে দায়িত্ব পালন করতে সেখানকার একটি ভোটকেন্দ্রে যান দিঘলিয়া থানা পুলিশের এসআই নাজমুল হক।

ডুমুরিয়া থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, দিঘলিয়া থানা পুলিশের এসআই নাজমুল হক স্ট্রাইকিং ফোর্স হিসেবে ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী এলাকায় দায়িত্ব পালন করেন। বেলা ২টার দিকে বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি কক্ষে ব্যাগের মধ্যে ১২ রাউন্ড গুলিসহ পিস্তল রেখে নামাজ পড়তে যান। কিছুক্ষণ পর ফিরে এসে পিস্তল এবং গুলি পাননি। খবর পেয়ে পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ওই বিদ্যালয়ের দফতরিসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পাশাপাশি পুলিশের এসআই নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD