ঝিনাইদহে পরিবহণ ধর্মঘট হচ্ছে নাকি সড়ক অবরোধ?

শেয়ার করুন...

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: আভিধানিক অর্থে পরিবহণ ধর্মঘট বলতে বোঝায় ‘শ্রমিকরা বা শ্রমিক সংঘ যখন কোন নির্দিষ্ট দাবি দাওয়া আদায় করার জন্য কাজ বন্ধ রেখে শান্তিপূর্ণ অবস্থান করে তখন তাকে ধর্মঘট বলে। আর সড়ক অবরোধ হচ্ছে, দাবি দাওয়া আদায় করার জন্য রাস্তা বন্ধ করে দেওয়া। সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৪৮ ঘন্টা পরিবহণ ধর্মঘট চললেও ঝিনাইদহে যেন চলছে সড়ক অবরোধ। শ্রমিক নেতাদের ঘোষণা অনুযায়ী সকল ইঞ্জিনচালিত যান বন্ধের ঘোষণা দেওয়া হলেও ঝিনাইদহে চলতে দেওয়া হচ্ছে না ইজিবাইক ও ব্যাটারীচালিত ভ্যান। শহরের বাস টার্মিনাল, আরাপপুর, চুয়াডাঙ্গা স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থান ইজিবাইকে আসা যাত্রীদের শহরের মুখে নামিয়ে দেওয়া হচ্ছে। গালি-গালাজ করা হচ্ছে ইজিবাইক চালক ও ভ্যানচালকদের।

শ্রমিকদের এই আচরণে ক্ষুব্ধ যাত্রীরা। শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ থেকে মাগুরাগামী যাত্রী রাশিদুল ইসলাম বলেন, আমি অনেক কষ্ট করে একটি ইজিবাইকে উঠেছিলাম। ঝিনাইদহ শহরে আসার আগেই শ্রমিকরা আমাদের ইজিবাইক থেকে নামিয়ে দেয়। শহর থেকে মাগুরাগামী এক যাত্রী বলেন, ২ কিলোমিটার পথ হেটে একটি ব্যাটারি চালিত ভ্যানে উঠেছিলাম। বাস টার্মিনালে আসার পর এখানকার শ্রমিকরা আমাদের নামিয়ে দিয়ে ভ্যানচালকদের গালি-গালাজ শুরু করে। শ্রমিকদের এই আচরণ থেকে বাদ যাইনি পান ব্যবসায়ীরাও। বাস টার্মিনাল এলাকায় এক পান ব্যবসায়ীর পান বোঝায় ভ্যান আটকে দেওয়া হয়। অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ধর্মঘট পালন করবেন আপনার করেন। ইজিবাইক, ভ্যানচালকের চলতে বাঁধা দিচ্ছেন কেন।

পরিবহণ ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে জনজীবন। জেলা থেকে ঢাকাগামী পরিবহনসহ দুরপাল্লা ও স্থানীয় সকল রুটের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ধর্মঘটের কারনে যানবাহন চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারন মানুষ। ইজিবাইক ও ভ্যানচলাচলে বাধা দেয়ার ব্যাপারে ঝিনাইদহ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা তো ইজিবাইক, ভ্যানচালকের চলতে কোন বাঁধা দিচ্ছি না।

সর্বশেষ সংবাদ

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে পরিবহণ ধর্মঘট হচ্ছে নাকি সড়ক অবরোধ?

শেয়ার করুন...

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: আভিধানিক অর্থে পরিবহণ ধর্মঘট বলতে বোঝায় ‘শ্রমিকরা বা শ্রমিক সংঘ যখন কোন নির্দিষ্ট দাবি দাওয়া আদায় করার জন্য কাজ বন্ধ রেখে শান্তিপূর্ণ অবস্থান করে তখন তাকে ধর্মঘট বলে। আর সড়ক অবরোধ হচ্ছে, দাবি দাওয়া আদায় করার জন্য রাস্তা বন্ধ করে দেওয়া। সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৪৮ ঘন্টা পরিবহণ ধর্মঘট চললেও ঝিনাইদহে যেন চলছে সড়ক অবরোধ। শ্রমিক নেতাদের ঘোষণা অনুযায়ী সকল ইঞ্জিনচালিত যান বন্ধের ঘোষণা দেওয়া হলেও ঝিনাইদহে চলতে দেওয়া হচ্ছে না ইজিবাইক ও ব্যাটারীচালিত ভ্যান। শহরের বাস টার্মিনাল, আরাপপুর, চুয়াডাঙ্গা স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থান ইজিবাইকে আসা যাত্রীদের শহরের মুখে নামিয়ে দেওয়া হচ্ছে। গালি-গালাজ করা হচ্ছে ইজিবাইক চালক ও ভ্যানচালকদের।

শ্রমিকদের এই আচরণে ক্ষুব্ধ যাত্রীরা। শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ থেকে মাগুরাগামী যাত্রী রাশিদুল ইসলাম বলেন, আমি অনেক কষ্ট করে একটি ইজিবাইকে উঠেছিলাম। ঝিনাইদহ শহরে আসার আগেই শ্রমিকরা আমাদের ইজিবাইক থেকে নামিয়ে দেয়। শহর থেকে মাগুরাগামী এক যাত্রী বলেন, ২ কিলোমিটার পথ হেটে একটি ব্যাটারি চালিত ভ্যানে উঠেছিলাম। বাস টার্মিনালে আসার পর এখানকার শ্রমিকরা আমাদের নামিয়ে দিয়ে ভ্যানচালকদের গালি-গালাজ শুরু করে। শ্রমিকদের এই আচরণ থেকে বাদ যাইনি পান ব্যবসায়ীরাও। বাস টার্মিনাল এলাকায় এক পান ব্যবসায়ীর পান বোঝায় ভ্যান আটকে দেওয়া হয়। অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ধর্মঘট পালন করবেন আপনার করেন। ইজিবাইক, ভ্যানচালকের চলতে বাঁধা দিচ্ছেন কেন।

পরিবহণ ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে জনজীবন। জেলা থেকে ঢাকাগামী পরিবহনসহ দুরপাল্লা ও স্থানীয় সকল রুটের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ধর্মঘটের কারনে যানবাহন চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারন মানুষ। ইজিবাইক ও ভ্যানচলাচলে বাধা দেয়ার ব্যাপারে ঝিনাইদহ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা তো ইজিবাইক, ভ্যানচালকের চলতে কোন বাঁধা দিচ্ছি না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD