ঝিনাইদহে পৃথক হত্যা, বিস্ফোরক ও মাদক মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে পৃথক হত্যা, বিস্ফোরক ও মাদক মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম, দ্বিতীয় ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম এ রায় প্রদাণ করেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৫ এপ্রিল রাতে সদর উপজেলার মির্জাপুর গ্রামে আব্দুল গনিকে বোমা মেরে হত্যা করে পুর্ব বাংলাকমিউনিস্ট পার্টির সদস্যরা। এ ঘটনায় পরদিন নিহতের ভাই বাদি হয়ে সদর থানায় ৪ জনকে আসামী করে হত্যা ও বিস্ফোরক আইনে ২ টি মামলা দায়ের করে।

ওই বছরেই পুলিশ ৪ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নাজিম উদ্দিন, আসমত, তক্কেল ও নজরুল ইসলাম ভুটানকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদাণ করা হয়। এ মামলায় তক্কেল ও নজরুল ইসলাম ভূটান পলাতক রয়েছে। অপরদিকে, ২০১৩ সালের ২৫ জুলাই মহেশপুর উপজেলার দত্তনগর বাজার থেকে ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই দিন পুলিশ বাদি হয়ে ৪ জনকে আসামী করে মাদক মামলা দায়ের করে। তদন্ত শেষে ওই বছরের শেষের দিকে পুলিশ আদালতে ৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

স্বাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আমেনা খাতুন, মজিদা খাতুন ও রাবেয়া খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়েছে। এ মামলার অপর আসামী তারা মিয়া বর্তমানে মৃত ও রাবেয়া খাতুন এবং আমেনা খাতুন পলাতক রয়েছে।

সর্বশেষ সংবাদ

» আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি

» নেত্রকোনায় বৃদ্ধাকে মারপিট ও ফলজ-বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে পৃথক হত্যা, বিস্ফোরক ও মাদক মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে পৃথক হত্যা, বিস্ফোরক ও মাদক মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম, দ্বিতীয় ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম এ রায় প্রদাণ করেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৫ এপ্রিল রাতে সদর উপজেলার মির্জাপুর গ্রামে আব্দুল গনিকে বোমা মেরে হত্যা করে পুর্ব বাংলাকমিউনিস্ট পার্টির সদস্যরা। এ ঘটনায় পরদিন নিহতের ভাই বাদি হয়ে সদর থানায় ৪ জনকে আসামী করে হত্যা ও বিস্ফোরক আইনে ২ টি মামলা দায়ের করে।

ওই বছরেই পুলিশ ৪ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নাজিম উদ্দিন, আসমত, তক্কেল ও নজরুল ইসলাম ভুটানকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদাণ করা হয়। এ মামলায় তক্কেল ও নজরুল ইসলাম ভূটান পলাতক রয়েছে। অপরদিকে, ২০১৩ সালের ২৫ জুলাই মহেশপুর উপজেলার দত্তনগর বাজার থেকে ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই দিন পুলিশ বাদি হয়ে ৪ জনকে আসামী করে মাদক মামলা দায়ের করে। তদন্ত শেষে ওই বছরের শেষের দিকে পুলিশ আদালতে ৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

স্বাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আমেনা খাতুন, মজিদা খাতুন ও রাবেয়া খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়েছে। এ মামলার অপর আসামী তারা মিয়া বর্তমানে মৃত ও রাবেয়া খাতুন এবং আমেনা খাতুন পলাতক রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD