জাবিতে ছাত্রলীগের  দুই হলে সংঘর্ষ -গোলাগুলি- পুলিশসহ আহত ৭০

শেয়ার করুন...

জাবি প্রতিনিধি: সাগর কর্মকার :- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের মধ্যে বটতলায় খাবার দোকানে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুপুর দুইটার দিকে ব্যপক সংঘর্ষ হয়। এ সময়  দুই হল থেকে রামদা, ছুরি, রড, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে শিক্ষার্থী বের হয়ে আসেন। এরপর দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সময় দুগ্রুপের মধ্যে অন্তত প্রায় ১০ রাউন্ড গুলিবিনিময় হয়।৩টার দিকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। পরে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ ।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (৩ জুলাই) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলার একটি দোকানে বঙ্গবন্ধু হলের দ্বীপ বিশ্বাস (নাটক ও নাট্যতত্ত্ব, ৪৬ ব্যাচ) ও তার বন্ধু আলিফ আফসান দ্বীপ (বাংলা, ৪৬ ব্যাচ) মিষ্টি খাওয়ার সময় মওলানা ভাসানী হলের সৌরভ কাপালীর (ম্যানেজমেন্ট, ৪৫ ব্যাচ) সাথে ধাক্কা লাগে। কথা কাটাকাটির এক পর্যায়ে কাপালি ও দ্বীপ বিশ্বাসের মধ্যে হাতাহাতি হয়। পরবর্তীতে তারা হলের সিনিয়রদের জানালে দুই হলের শিক্ষার্থীরা পিস্তল, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় হলের ছাত্রলীগ নেতাকর্মীদের নেতৃত্ব দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ৬০ জনকে প্রথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এনাম মেডিকেলে ৩০ জনকে নেওয়া হয়েছে। সংঘর্ষে ভাসানী হলের গুরুতর আহত হয় কাপালি ,নাহিদ, জাহিদ ,সাজ্জাদ ,সায়ের ,হৃদয় ,শিশির ,মারুফ ,সাজ ,রুহুল ,হাদি ,সাকিব ,আবিদ ,ইমাম ,মুন্না ,রবিন ,রাতুল ,তপন  এবং বঙ্গবন্ধু হলের শুভ,মাসুদ,সবুজ,নয়ন,নিরব,অনিক,নাঈম,শান্ত,সেতু,নোবেল,রবিউল, শাকিল,হাসিব,সোহান,রিজভী, রাজা,মিরাজ,পার্থ,জাকির,মাহিদ গুরুতর আহত হয়। এরা সবাই এনাম মেডিকেলে ভর্তি আছে।

 

সংঘর্ষের বিষয়ে জাবি ছাত্রলীগের সভাপতি জুয়েল বলেন ছাত্রলীগের কেউ এর সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনার প্রথম দিকে প্রক্টরিয়াল টিমকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। ঘটনার পর পরই প্রক্টরিয়াল টিমের তিন জন সদস্য উপস্থিত হন। প্রায় দুই ঘন্টা যাবৎ চলা এ সংঘর্ষ থামাতে গিয়ে সহকারি প্রক্টর পরিসংখ্যান বিভাগের সহকারি অধ্যাপক হাবিবুর রহমান,

 

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রভাষক মহিবুর রউফ শৈবাল ও ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারি অধ্যাপক মেহেদী ইকবাল আহত হন। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে টিআরশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ থামাতে গিয়ে শিক্ষার্থীদের ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন। ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান জানান,‘পুলিশের সহযোগীতায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে সক্ষম হয়েছি। পরিস্থিতি পুরোপুরি শান্ত হওয়া পর্যন্ত বটতলা এলাকায় পুলিশ মোতায়েন থাকবে।

সর্বশেষ সংবাদ



» এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি রাহাদ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

» ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

» আচরণবিধি লঙ্ঘন: জোটপ্রার্থী মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» খেলাধুলা মানুষের মন ও শরীর সতেজ রাখে: রিয়াদ মোহাম্মদ চৌধুরী

» নির্বাচন ঘিরে যশোর সীমান্তে বিজিবির টহল জোরদার

» প্রত্যেকেরই উচিত দলের সিদ্ধান্ত মেনে দলের মনোনীত প্রার্থীর পাশে থাকা: লাভলু

» নেত্রকোনায় ডাক্তার মোঃ আনোয়ারুল হক এর গণসংযোগ ও পথসভা

» সংসদ নির্বাচন: গণমাধ্যমকর্মীদের কার্ড ও গাড়ির স্টিকার ম্যানুয়ালি ইস্যু করা হবে: নির্বাচন কমিশন

» যশোরে ৪৯ বিজিবির অভিযানে এক লক্ষ চল্লিশ হাজার টাকার ভারতীয় পণ্য আটক

» আজমেরী ওসমানের সহযোগী অস্ত্রসহ পাভেল গ্রেফতার 

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ