জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার ৭ বছরের কারাদণ্ড

শেয়ার করুন...

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে জরিমানা হয়েছে ১০ লাখ টাকা। টাকা না দিলে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে তাকে। এছাড়া মামলার ৪২ কাটা জমি বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আদালত। এই মামলার অন্য আসামি বিএনপি নেতা হারিছ চৌধুরী, জিয়াউল হক মুন্না এবং মুনিরুল ইসলাম খানের একই সাজা হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান সোমবার এই আদেশ দেন। এর আগে বেলা ১১টা ২৩ মিনিটে বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে এ মামলার রায় পড়া শুরু করেন।

এদিন হাইকোর্টের আপিল বিভাগ খালেদা জিয়ার অনুপস্থিতিতেও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় বহাল রাখেন। এর ফলে এ মামলায় বিচারিক আদালতে রায় ঘোষণা করতে আইনি বাধা দূর হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ সোমবার এ সংক্রান্ত আদেশ দেয়। প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে পরপর কয়েকদিন না আসার পরিপ্রেক্ষিতে তার অনুপস্থিতিতেও বিচার চলবে বলে বিশেষ জজ আদালত যে আদেশ দিয়েছিল, তার বিরুদ্ধে করা রিভিশন আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আবেদন করেন খালেদার আইনজীবীরা। আজ ওই আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।

চলতি বছরের ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে রিভিশন আবেদনটি করা হয়। এছাড়া ২০ সেপ্টেম্বর তার অনুপস্থিতিতেও বিচার চলবে বলে আদেশ দেয় বিচারিক আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫ -এর বিচারক আখতারুজ্জামান এই আদেশ দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রীকে পাঁচ বছরের কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা হয়েছিল খালেদা জিয়ার। তার পুত্র তারেক রহমানসহ অপর আসামিদের কারাদণ্ড হয় ১০ বছরের।

সর্বশেষ সংবাদ

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার ৭ বছরের কারাদণ্ড

শেয়ার করুন...

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে জরিমানা হয়েছে ১০ লাখ টাকা। টাকা না দিলে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে তাকে। এছাড়া মামলার ৪২ কাটা জমি বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আদালত। এই মামলার অন্য আসামি বিএনপি নেতা হারিছ চৌধুরী, জিয়াউল হক মুন্না এবং মুনিরুল ইসলাম খানের একই সাজা হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান সোমবার এই আদেশ দেন। এর আগে বেলা ১১টা ২৩ মিনিটে বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে এ মামলার রায় পড়া শুরু করেন।

এদিন হাইকোর্টের আপিল বিভাগ খালেদা জিয়ার অনুপস্থিতিতেও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় বহাল রাখেন। এর ফলে এ মামলায় বিচারিক আদালতে রায় ঘোষণা করতে আইনি বাধা দূর হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ সোমবার এ সংক্রান্ত আদেশ দেয়। প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে পরপর কয়েকদিন না আসার পরিপ্রেক্ষিতে তার অনুপস্থিতিতেও বিচার চলবে বলে বিশেষ জজ আদালত যে আদেশ দিয়েছিল, তার বিরুদ্ধে করা রিভিশন আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আবেদন করেন খালেদার আইনজীবীরা। আজ ওই আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।

চলতি বছরের ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে রিভিশন আবেদনটি করা হয়। এছাড়া ২০ সেপ্টেম্বর তার অনুপস্থিতিতেও বিচার চলবে বলে আদেশ দেয় বিচারিক আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫ -এর বিচারক আখতারুজ্জামান এই আদেশ দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রীকে পাঁচ বছরের কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা হয়েছিল খালেদা জিয়ার। তার পুত্র তারেক রহমানসহ অপর আসামিদের কারাদণ্ড হয় ১০ বছরের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD