গাড়ি পরিস্কার না করায় হেলপারকে পিটিয়ে হত্যা” চালক গ্রেফতার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লায় চালকের লাঠির আঘাতে আহত হেলপার অন্তর চন্দ্র দাস (২১) মারা গেছে। ঘটনার চারদিন পর ১৩ জুলাই শনিবার দুপুরে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এঘটনায় কাভার্ডভ্যান চালক ওমর ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। অন্তর চন্দ্র দাস ওমর ফারুককের কাভার্ডভ্যানের হেলপার হিসেবে কাজ করে আসছিল

নিহত অন্তর চন্দ্র দাস বন্দর স্কুল ঘাট মালেকের বাড়ি ভাড়াটিয়া অনন্ত চন্দ্র দাসের ছেলে।নিহত হেলপার অন্তর চন্দ্র দাস তার মাকে নিয়ে বন্দরের মালেক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

শেফালী রানী দাস জানান, সম্প্রতি তার শরীর খারাপ ছিল। প্রচন্ড জ্বর নিয়েও ৯ জুলাই কাজে যায় অন্তর। সেদিন অন্তরকে গাড়ি পরিস্কার করতে বলেন চালক ওমর ফারুক। তখন অন্তর অনীহা প্রকাশ করলে গাড়িতে থাকা লাঠি দিয়ে প্রচন্ড আঘাত করা হয়। পরবর্তীতে অন্তরকে একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। শনিবার সকালে অবস্থার অবনতি ঘটলে অন্তরকে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আসামিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় ৫২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

» শামীম ওসমানের ‘ছবি’ এখন ‘এআই’! মহিদুলের নতুন বুলি ও পুরনো ত্রাস

» ফতুল্লায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

» হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৩ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি পরিস্কার না করায় হেলপারকে পিটিয়ে হত্যা” চালক গ্রেফতার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লায় চালকের লাঠির আঘাতে আহত হেলপার অন্তর চন্দ্র দাস (২১) মারা গেছে। ঘটনার চারদিন পর ১৩ জুলাই শনিবার দুপুরে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এঘটনায় কাভার্ডভ্যান চালক ওমর ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। অন্তর চন্দ্র দাস ওমর ফারুককের কাভার্ডভ্যানের হেলপার হিসেবে কাজ করে আসছিল

নিহত অন্তর চন্দ্র দাস বন্দর স্কুল ঘাট মালেকের বাড়ি ভাড়াটিয়া অনন্ত চন্দ্র দাসের ছেলে।নিহত হেলপার অন্তর চন্দ্র দাস তার মাকে নিয়ে বন্দরের মালেক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

শেফালী রানী দাস জানান, সম্প্রতি তার শরীর খারাপ ছিল। প্রচন্ড জ্বর নিয়েও ৯ জুলাই কাজে যায় অন্তর। সেদিন অন্তরকে গাড়ি পরিস্কার করতে বলেন চালক ওমর ফারুক। তখন অন্তর অনীহা প্রকাশ করলে গাড়িতে থাকা লাঠি দিয়ে প্রচন্ড আঘাত করা হয়। পরবর্তীতে অন্তরকে একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। শনিবার সকালে অবস্থার অবনতি ঘটলে অন্তরকে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আসামিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD