জামিনে মুক্ত কাউন্সিলর সাদরিল সহ ১০ জন

শেয়ার করুন...

কুমিল্লার সংরক্ষিত মহিলা আসনের এমপিওকে শ্লীলতাহানি ও লাঞ্ছিত করার অভিযোগে সিদ্দিরগঞ্জ থানার গ্রেফতারকৃত ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো. সাদরিল সহ মোট ১০ জনের জামিন মঞ্জুর করেছে আদালত।

সোমবার (২২ জুলাই) সকালে কাউন্সিলর সাদরিল সহ ১০ আসামীর জামিন চেয়ে আদালতে তুললে রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন এর আদালত জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত আসামীরা হলেন কাউন্সিলর গোলাম মো. সাদরিল (৩৫), মো. হাফেজ আহম্মেদ (৩২), মো. খাইরুল ইসলাম (২৮), তানভির সিদ্দিকী (২৩), মো. রাব্বি (২৮), মো. কুদ্দুস (২৫), মো. শাকিল (২২), মো. নাজমুল হোসেন (৩৪), মো. মোসলেম উদ্দিন (৫৩) ও মো. ফয়েজ (২৩)।

আসামী পক্ষের আইনজীবি এড.সাখাওয়াত হোসেন বলেন,গত ১৭ তারিখে একটি ঘটনার প্রেক্ষিতে ৫নং ওয়ার্ড কাউন্সিলর জি.এম সাদরিল সহ ১০ জনকে আসামী করে সিদ্দিরগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে এবং আজ সকালে জামিনের জন্য আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

এজাহার উল্লেখ্য যে, সিদ্ধিরগঞ্জের ওমরপুরের কালুর বাড়ির চারতলার ভাড়াটিয়া সালমা বেগম ও হাফেজ আহমেদ দম্পতির কলহ মেটাতে (১৭ জুলাই) রাতে কুমিল্লার মেঘনা উপজেলা থেকে আসেন কুমিল্লার সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা ইসলাম এবং তার ব্যক্তিগত সহকারি (পিএস) হাফেজ আহমেদ সোহেল। কিন্তু আসামীদ্বয় সহ আরো ৩০/৪০ জন পূর্ব পরিকল্পিত ভাবে তাদের মান-সম্মান ক্ষুন্ন করার জন্য তাদের উপর আক্রমন করে ও ৫ লক্ষ টাকা দামের গাড়ি ভাংচুর করে এবং তাদের রুমের ভিতরে আটক করে রাখে। তারপর সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে এসে তাদের উদ্ধার করেন। পরবর্তীতে পিএস হাফেজ আহমেদ সোহেল আসামীদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও লাঞ্ছিত করার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার অভিযোগে (১৭ জুলাই) রাতে পুলিশ তাদের আটক করে।

সর্বশেষ সংবাদ

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

» ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

» ফতুল্লায় চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

» বেনাপোলে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা, যুগ্ম-কমিশনার সাইদ আহমেদ রুবেলের বিরুদ্ধে অপ প্রচার শুরু

» ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি জাহাঙ্গীর আটক

» ফতুল্লা মডেল থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

» বকশীগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ও ছাত্রনেতা সরকার রাসেল

» ইনসাফ কায়েমের নতুন স্বপ্নে বকশীগঞ্জবাসীকে মাওলানা আব্দুল মতিনের ঈদ শুভেচ্ছা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জামিনে মুক্ত কাউন্সিলর সাদরিল সহ ১০ জন

শেয়ার করুন...

কুমিল্লার সংরক্ষিত মহিলা আসনের এমপিওকে শ্লীলতাহানি ও লাঞ্ছিত করার অভিযোগে সিদ্দিরগঞ্জ থানার গ্রেফতারকৃত ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো. সাদরিল সহ মোট ১০ জনের জামিন মঞ্জুর করেছে আদালত।

সোমবার (২২ জুলাই) সকালে কাউন্সিলর সাদরিল সহ ১০ আসামীর জামিন চেয়ে আদালতে তুললে রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন এর আদালত জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত আসামীরা হলেন কাউন্সিলর গোলাম মো. সাদরিল (৩৫), মো. হাফেজ আহম্মেদ (৩২), মো. খাইরুল ইসলাম (২৮), তানভির সিদ্দিকী (২৩), মো. রাব্বি (২৮), মো. কুদ্দুস (২৫), মো. শাকিল (২২), মো. নাজমুল হোসেন (৩৪), মো. মোসলেম উদ্দিন (৫৩) ও মো. ফয়েজ (২৩)।

আসামী পক্ষের আইনজীবি এড.সাখাওয়াত হোসেন বলেন,গত ১৭ তারিখে একটি ঘটনার প্রেক্ষিতে ৫নং ওয়ার্ড কাউন্সিলর জি.এম সাদরিল সহ ১০ জনকে আসামী করে সিদ্দিরগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে এবং আজ সকালে জামিনের জন্য আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

এজাহার উল্লেখ্য যে, সিদ্ধিরগঞ্জের ওমরপুরের কালুর বাড়ির চারতলার ভাড়াটিয়া সালমা বেগম ও হাফেজ আহমেদ দম্পতির কলহ মেটাতে (১৭ জুলাই) রাতে কুমিল্লার মেঘনা উপজেলা থেকে আসেন কুমিল্লার সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা ইসলাম এবং তার ব্যক্তিগত সহকারি (পিএস) হাফেজ আহমেদ সোহেল। কিন্তু আসামীদ্বয় সহ আরো ৩০/৪০ জন পূর্ব পরিকল্পিত ভাবে তাদের মান-সম্মান ক্ষুন্ন করার জন্য তাদের উপর আক্রমন করে ও ৫ লক্ষ টাকা দামের গাড়ি ভাংচুর করে এবং তাদের রুমের ভিতরে আটক করে রাখে। তারপর সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে এসে তাদের উদ্ধার করেন। পরবর্তীতে পিএস হাফেজ আহমেদ সোহেল আসামীদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও লাঞ্ছিত করার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার অভিযোগে (১৭ জুলাই) রাতে পুলিশ তাদের আটক করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD