বালি তুলে জমি ভরাট : বিআইডব্লিউটিএর চার প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

শেয়ার করুন...

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়াসহ ‘বিআইডব্লিউটিএ’ এর চার প্রকৌশলীর বিরুদ্ধে কক্সবাজারে মামলা হয়েছে। কক্সবাজারের বাঁকখালী নদী থেকে ড্রেজিং করা বালু তুলে অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন ও নদীর জমি ভরাট করার অভিযোগে রবিবার (২১ জুলাই) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন কক্সবাজার শহরের আবু সিদ্দিক ও মোহাম্মদ আজাদুর রহমান নামের দুই ব্যক্তি।

মামলায় অন্য আসামি হলেন—  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ শাজাহান আলী অভিযোগটি আমলে নিয়ে সরেজমিন তদন্ত পূর্বক মতামতসহ প্রতিবেদন দেওয়ার জন্য কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) কে নির্দেশ দেন। একই সঙ্গে বিরোধপূর্ণ ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কক্সবাজার সদর মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী ।

আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চার প্রকৌশলী বাঁকখালী নদীর কস্তুরাঘাট পয়েন্টে থেকে ড্রেজিং করা বালু তুলে অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন ও নদীর জমি দখলের উদ্দেশ্যে ভরাটের কাজ শুরু করে।

এমনকি গত ৫ জুলাই সকাল ১০টার দিকে ওই চার প্রকৌশলীর নেতৃত্বে বেশ কিছু সন্ত্রাসী ও তাদের নিয়োজিত কর্মচারী ড্রেজার পাইপের  মাধ্যমে বালুর স্তুপ করার জন্য ব্যক্তি মালিকানাধীন ও ওই নদীর জমি দখলের চেষ্টা করে। তখন বাদী পক্ষের লোকজন তাদের বাধা দেন। ওই সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)  কক্সবাজারের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন,‘মামলাটি কেন  ও কী উদ্দেশ্যে করা হয়েছে, আমরা এখনও নিশ্চিত না। বিষয়টি এরইমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নিয়োজিত ঠিকাদারের লোকজন বাঁকখালী নদীতে শক্তিশালী ড্রেজার বসিয়ে বালু তুলে নদী ও বিভিন্ন  ব্যক্তি মালিকানাধীন জমিতে তা ফেলছে। স্থানীয় লোকজনের অভিযোগ, মূলত নদী ও পানি সবই স্থানীয় কিছু প্রভাবশালী দখল করে রেখেছে।

সর্বশেষ সংবাদ

» এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি রাহাদ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

» ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

» আচরণবিধি লঙ্ঘন: জোটপ্রার্থী মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» খেলাধুলা মানুষের মন ও শরীর সতেজ রাখে: রিয়াদ মোহাম্মদ চৌধুরী

» নির্বাচন ঘিরে যশোর সীমান্তে বিজিবির টহল জোরদার

» প্রত্যেকেরই উচিত দলের সিদ্ধান্ত মেনে দলের মনোনীত প্রার্থীর পাশে থাকা: লাভলু

» নেত্রকোনায় ডাক্তার মোঃ আনোয়ারুল হক এর গণসংযোগ ও পথসভা

» সংসদ নির্বাচন: গণমাধ্যমকর্মীদের কার্ড ও গাড়ির স্টিকার ম্যানুয়ালি ইস্যু করা হবে: নির্বাচন কমিশন

» যশোরে ৪৯ বিজিবির অভিযানে এক লক্ষ চল্লিশ হাজার টাকার ভারতীয় পণ্য আটক

» আজমেরী ওসমানের সহযোগী অস্ত্রসহ পাভেল গ্রেফতার 

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বালি তুলে জমি ভরাট : বিআইডব্লিউটিএর চার প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

শেয়ার করুন...

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়াসহ ‘বিআইডব্লিউটিএ’ এর চার প্রকৌশলীর বিরুদ্ধে কক্সবাজারে মামলা হয়েছে। কক্সবাজারের বাঁকখালী নদী থেকে ড্রেজিং করা বালু তুলে অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন ও নদীর জমি ভরাট করার অভিযোগে রবিবার (২১ জুলাই) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন কক্সবাজার শহরের আবু সিদ্দিক ও মোহাম্মদ আজাদুর রহমান নামের দুই ব্যক্তি।

মামলায় অন্য আসামি হলেন—  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ শাজাহান আলী অভিযোগটি আমলে নিয়ে সরেজমিন তদন্ত পূর্বক মতামতসহ প্রতিবেদন দেওয়ার জন্য কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) কে নির্দেশ দেন। একই সঙ্গে বিরোধপূর্ণ ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কক্সবাজার সদর মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী ।

আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চার প্রকৌশলী বাঁকখালী নদীর কস্তুরাঘাট পয়েন্টে থেকে ড্রেজিং করা বালু তুলে অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন ও নদীর জমি দখলের উদ্দেশ্যে ভরাটের কাজ শুরু করে।

এমনকি গত ৫ জুলাই সকাল ১০টার দিকে ওই চার প্রকৌশলীর নেতৃত্বে বেশ কিছু সন্ত্রাসী ও তাদের নিয়োজিত কর্মচারী ড্রেজার পাইপের  মাধ্যমে বালুর স্তুপ করার জন্য ব্যক্তি মালিকানাধীন ও ওই নদীর জমি দখলের চেষ্টা করে। তখন বাদী পক্ষের লোকজন তাদের বাধা দেন। ওই সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)  কক্সবাজারের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন,‘মামলাটি কেন  ও কী উদ্দেশ্যে করা হয়েছে, আমরা এখনও নিশ্চিত না। বিষয়টি এরইমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নিয়োজিত ঠিকাদারের লোকজন বাঁকখালী নদীতে শক্তিশালী ড্রেজার বসিয়ে বালু তুলে নদী ও বিভিন্ন  ব্যক্তি মালিকানাধীন জমিতে তা ফেলছে। স্থানীয় লোকজনের অভিযোগ, মূলত নদী ও পানি সবই স্থানীয় কিছু প্রভাবশালী দখল করে রেখেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD