গণপিটুনি ও ধর্ষণ বিএনপি-জামায়াতের নিখুঁত ষড়যন্ত্র : আইনমন্ত্রী

শেয়ার করুন...

সারাদেশে গণপিটুনি ও ধর্ষণের ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয়। এর পেছনে বিএনপি ও জামায়াত-শিবিরের নিখুঁত ষড়যন্ত্র রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সোমবার (২২ জুলাই) নেত্রকোনায় জেলা আইনজীবী সমিতির পাঁচ তলাবিশিষ্ট নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইনমন্ত্রী বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে কোনো একটা ঘটনা ঘটলে কিছুদিন ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। যেমন- পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের পরবর্তী কিছুদিনের মধ্যে পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। আবার পরপর কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটলো। এখন আবার গণপিটুনি দিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলার ঘটনা ঘটছে। এগুলো নিছক দুর্ঘটনা নয়। এগুলো আসলে বিএনপি ও জামায়াত-শিবিরের নিখুঁত ষড়যন্ত্র। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ১৯৭৫ সালের পর দীর্ঘ সময় দেশে আইনের শাসন ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। আইনের শাসন একদিনে প্রতিষ্ঠা হয় না। যে দেশকে (যুক্তরাজ্য) আইনের শাসনের উদাহরণ হিসেবে মনে করা হয়, সেখানেও আইনের শাসন প্রতিষ্ঠা করতে দুশ বছর লেগেছে।

তিনি আরও বলেন, টকশোতে সমালোচনা করা হয় যে, বাংলাদেশ আইনের শাসনের দুর্বলতা আছে। তাদের বোঝা উচিত বাংলাদেশের স্বাধীনতার বয়স কত এবং এর মধ্যে কত বছর এ দেশে সামরিক শাসন চলেছে। আর কত বছর আইনের শাসনের পরিপন্থী ইনডেমনিটি আইন বলবৎ ছিল।

আইনমন্ত্রী বলেন, সংসদের আগামী অধিবেশনে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে যুগ্ম জেলা জজের পাশাপাশি সহকারী জজ ও সিনিয়র সহকারী জজকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা পরিচালনার এখতিয়ার দেওয়া হবে।

সমিতির সভাপতি অ্যাডভোকেট সীতাংশু বিকাশ আচার্য্যে সভাপতিত্বে অনুষ্ঠানে অসীম কুমার উকিল এমপি, হাবিবা রহমান খান শেফালী এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নান, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, নেত্রকোনার জেলা জজ আবু মো. আমিমুল এহসান প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ সংবাদ

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

» ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

» ফতুল্লায় চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

» বেনাপোলে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা, যুগ্ম-কমিশনার সাইদ আহমেদ রুবেলের বিরুদ্ধে অপ প্রচার শুরু

» ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি জাহাঙ্গীর আটক

» ফতুল্লা মডেল থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

» বকশীগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ও ছাত্রনেতা সরকার রাসেল

» ইনসাফ কায়েমের নতুন স্বপ্নে বকশীগঞ্জবাসীকে মাওলানা আব্দুল মতিনের ঈদ শুভেচ্ছা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গণপিটুনি ও ধর্ষণ বিএনপি-জামায়াতের নিখুঁত ষড়যন্ত্র : আইনমন্ত্রী

শেয়ার করুন...

সারাদেশে গণপিটুনি ও ধর্ষণের ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয়। এর পেছনে বিএনপি ও জামায়াত-শিবিরের নিখুঁত ষড়যন্ত্র রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সোমবার (২২ জুলাই) নেত্রকোনায় জেলা আইনজীবী সমিতির পাঁচ তলাবিশিষ্ট নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইনমন্ত্রী বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে কোনো একটা ঘটনা ঘটলে কিছুদিন ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। যেমন- পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের পরবর্তী কিছুদিনের মধ্যে পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। আবার পরপর কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটলো। এখন আবার গণপিটুনি দিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলার ঘটনা ঘটছে। এগুলো নিছক দুর্ঘটনা নয়। এগুলো আসলে বিএনপি ও জামায়াত-শিবিরের নিখুঁত ষড়যন্ত্র। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ১৯৭৫ সালের পর দীর্ঘ সময় দেশে আইনের শাসন ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। আইনের শাসন একদিনে প্রতিষ্ঠা হয় না। যে দেশকে (যুক্তরাজ্য) আইনের শাসনের উদাহরণ হিসেবে মনে করা হয়, সেখানেও আইনের শাসন প্রতিষ্ঠা করতে দুশ বছর লেগেছে।

তিনি আরও বলেন, টকশোতে সমালোচনা করা হয় যে, বাংলাদেশ আইনের শাসনের দুর্বলতা আছে। তাদের বোঝা উচিত বাংলাদেশের স্বাধীনতার বয়স কত এবং এর মধ্যে কত বছর এ দেশে সামরিক শাসন চলেছে। আর কত বছর আইনের শাসনের পরিপন্থী ইনডেমনিটি আইন বলবৎ ছিল।

আইনমন্ত্রী বলেন, সংসদের আগামী অধিবেশনে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে যুগ্ম জেলা জজের পাশাপাশি সহকারী জজ ও সিনিয়র সহকারী জজকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা পরিচালনার এখতিয়ার দেওয়া হবে।

সমিতির সভাপতি অ্যাডভোকেট সীতাংশু বিকাশ আচার্য্যে সভাপতিত্বে অনুষ্ঠানে অসীম কুমার উকিল এমপি, হাবিবা রহমান খান শেফালী এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নান, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, নেত্রকোনার জেলা জজ আবু মো. আমিমুল এহসান প্রমুখ বক্তব্য রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD