ফেসবুকে গুজব ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ছানাউল্লাহ চাঁদপুরী আটক

শেয়ার করুন...

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় ও রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক পোস্ট দিয়ে গুজব ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মুফতি ছানাউল্লাহ চাঁদপুরী (৩০) নামে মুন্সিগঞ্জের একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে র‌্যাব-১১। শনিবার রাতে জেলার লৌহজং থেকে তাকে আটক করা হয়। তিনি সেখানকার দারুল উলুম খিদিরপাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার বাকরা এলাকায়। র‌্যাব-১১ ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্ণেল কাজী শামসের উদ্দিন রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানান।

লেফটেনেন্ট কর্ণেল কাজী শামসের উদ্দিন জানান, মুফতি ছানাউল্লাহ চাঁদপুরী দীর্ঘদিন ধরে মোবাইল ফোন সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও তথ্য প্রচার সহ ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে গুজব রটিয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করে আসছেন। সম্প্রতি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা এলাকায় একটি মসজিদে আগুন লাগানোর ঘটনায় অমুসলিমরা জড়িত রয়েছে বলে গত ২৬ জুলাই তার ফেসবুক পেইজ (মুফতী ছানাউল্লাহ চাঁদপুরী) থেকে ধর্মীয় উস্কানিমূলক গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির অপচেষ্টা করে। এছাড়াও গত ১৭ জুলাই ফেসবুকের একই পেইজ থেকে “ভারতে গরুর গোশত থাকার সন্দেহে মাদ্রাসায় আগুন দিয়েছে হিন্দু সন্ত্রাসীরা” শিরোনোমে উস্কানিমূলক বক্তব্য পোস্ট দিয়ে গুজব রটিয়ে জনমনে আতংক সৃষ্টি ও আইন শৃংখলার অবনতি ঘটানোর চেষ্টা চালিয়েছে। র‌্যাবের নজরদারিতে মুফতি ছানাউল্লাহ চাঁদপুরীর ধর্মীয় ও রাষ্ট্রবিরোধী এসব কর্মকান্ডের সুষ্পস্ট প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে গুজব ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ছানাউল্লাহ চাঁদপুরী আটক

শেয়ার করুন...

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় ও রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক পোস্ট দিয়ে গুজব ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মুফতি ছানাউল্লাহ চাঁদপুরী (৩০) নামে মুন্সিগঞ্জের একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে র‌্যাব-১১। শনিবার রাতে জেলার লৌহজং থেকে তাকে আটক করা হয়। তিনি সেখানকার দারুল উলুম খিদিরপাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার বাকরা এলাকায়। র‌্যাব-১১ ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্ণেল কাজী শামসের উদ্দিন রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানান।

লেফটেনেন্ট কর্ণেল কাজী শামসের উদ্দিন জানান, মুফতি ছানাউল্লাহ চাঁদপুরী দীর্ঘদিন ধরে মোবাইল ফোন সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও তথ্য প্রচার সহ ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে গুজব রটিয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করে আসছেন। সম্প্রতি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা এলাকায় একটি মসজিদে আগুন লাগানোর ঘটনায় অমুসলিমরা জড়িত রয়েছে বলে গত ২৬ জুলাই তার ফেসবুক পেইজ (মুফতী ছানাউল্লাহ চাঁদপুরী) থেকে ধর্মীয় উস্কানিমূলক গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির অপচেষ্টা করে। এছাড়াও গত ১৭ জুলাই ফেসবুকের একই পেইজ থেকে “ভারতে গরুর গোশত থাকার সন্দেহে মাদ্রাসায় আগুন দিয়েছে হিন্দু সন্ত্রাসীরা” শিরোনোমে উস্কানিমূলক বক্তব্য পোস্ট দিয়ে গুজব রটিয়ে জনমনে আতংক সৃষ্টি ও আইন শৃংখলার অবনতি ঘটানোর চেষ্টা চালিয়েছে। র‌্যাবের নজরদারিতে মুফতি ছানাউল্লাহ চাঁদপুরীর ধর্মীয় ও রাষ্ট্রবিরোধী এসব কর্মকান্ডের সুষ্পস্ট প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD