ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নারীর মৃত্যু

শেয়ার করুন...

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রিতা আক্তার (২৮) নামে আরো এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এএসআই আবদুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। রিতা গাজীপুরের একটি গার্মেন্টে কাজ করতেন। গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে বলে জানিয়েছেন তার স্বজনরা। সোমবার রাতে তিনি ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে হাসপাতালটিতে সাতজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

রোগীর স্বজন হাফিজুর রহমান বলেন, আমার কথা হচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা জেনে দুই মেয়রের লাভ কী? আপনারা এডিস মশা নিয়ন্ত্রণের জন্য কাজ করেন। রোগীর সংখ্যা কত, হাসপাতালে কত-ইত্যাদি দেখার দরকার কী? এজন্য রোগী চিকিৎসা নিচ্ছে, দেখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় আছে। তারা দেখছে। আপনারা কথা না বলে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ করুন, অনুরোধ করছি।হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ওই নারী ২৬ জুলাই কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। পরে তাকে ২৭ তারিখে ঢামেকে রেফার করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৮৪৭ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে নয় হাজার ৭৮২ জন ছাড়পত্র পেয়েছেন বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতেই ভর্তি হয়েছে ৮৫৬ জন ডেঙ্গু রোগী। সবচেয়ে বেশি ১২৫ জন ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া রাজধানীর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে আরো ২৬৫ জন ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ সংবাদ

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নারীর মৃত্যু

শেয়ার করুন...

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রিতা আক্তার (২৮) নামে আরো এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এএসআই আবদুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। রিতা গাজীপুরের একটি গার্মেন্টে কাজ করতেন। গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে বলে জানিয়েছেন তার স্বজনরা। সোমবার রাতে তিনি ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে হাসপাতালটিতে সাতজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

রোগীর স্বজন হাফিজুর রহমান বলেন, আমার কথা হচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা জেনে দুই মেয়রের লাভ কী? আপনারা এডিস মশা নিয়ন্ত্রণের জন্য কাজ করেন। রোগীর সংখ্যা কত, হাসপাতালে কত-ইত্যাদি দেখার দরকার কী? এজন্য রোগী চিকিৎসা নিচ্ছে, দেখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় আছে। তারা দেখছে। আপনারা কথা না বলে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ করুন, অনুরোধ করছি।হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ওই নারী ২৬ জুলাই কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। পরে তাকে ২৭ তারিখে ঢামেকে রেফার করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৮৪৭ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে নয় হাজার ৭৮২ জন ছাড়পত্র পেয়েছেন বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতেই ভর্তি হয়েছে ৮৫৬ জন ডেঙ্গু রোগী। সবচেয়ে বেশি ১২৫ জন ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া রাজধানীর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে আরো ২৬৫ জন ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD