পার হলো নির্ধারিত সময়, নেই ঘোষণা, আবারো আন্দোলনে রাবি শিক্ষার্থীরা

শেয়ার করুন...

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে আবারো অবস্থান কর্মসূচি পালন করছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বুধবার বিভাগের সভাপতি ২৪ ঘন্টার মধ্যে রেজাল্ট জমা নেওয়ার আশ্বাস দেন। নির্ধারিত সময়ে জমা না নেওয়ায় শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে অবস্থান নেন।

বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থী বলেন, ‘গতকাল আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। বিকেলে মিটিং করে সভাপতি আমাদের রেজাল্ট ২৪ ঘন্টার মধ্যে জমা নেওয়া ও সাতদিনের মধ্যে প্রকাশের আশ্বাস দেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও রেজাল্ট জমা নেওয়া হয় নি। যার ফলে আমরা আবারো আন্দোলনে যাচ্ছি। কর্মসূচি পালন করছি।

বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, রেজাল্ট প্রকাশের সময় বেধে দেওয়া হয় ২ মাস। কিন্তু আটমাস পার হলেও এখনো আমরা রেজাল্ট পাই না। টিচাররা ক্লাসে নীতিকথা খুব বলতে পারেন কিন্তু নিজেদের নীতিতে এত সমস্যা কেন? গতকাল আশ্বাস দিয়েও এখনো রেজাল্ট জমা নেওয়া হয় নি। দ্রুত ফলাফল প্রকাশ না হলে প্রয়োজনে আমরণ অনশনে যাবো।

জানতে চাইলে বিভাগের সভাপতি আ-আল মামুন বলেন, রেজাল্ট জমা নেওয়ার কার্যক্রম চলছে। ২৪ ঘন্টার মধ্যে জমা নেওয়ার কথা ছিলো। আমরা চেষ্টা করছি। রেজাল্ট প্রকাশ করতে একটু সময় লাগেই।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে বিভাগটির স্নাতক শ্রেণির চারটি বর্ষের পরীক্ষা শুরু হয়। চতুর্থ বর্ষ ছাড়া সবগুলো বর্ষের পরীক্ষাই শেষ হয় ডিসেম্বরে। চতুর্থ বর্ষের (বর্তমানে মাস্টার্স) পরীক্ষা শেষ হয় ২৪ জানুয়ারি। গত ১৭ জুলাই প্রথম বর্ষের (বর্তমান দ্বিতীয় বর্ষ) ফল প্রকাশ হলেও এখন পর্যন্ত অন্যান্য বর্ষের ফলাফল প্রকাশ হয়নি। যদিও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের জন্য বলা আছে।

সর্বশেষ সংবাদ

» শামীম ওসমানের ‘ছবি’ এখন ‘এআই’! মহিদুলের নতুন বুলি ও পুরনো ত্রাস

» ফতুল্লায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

» হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার হলো নির্ধারিত সময়, নেই ঘোষণা, আবারো আন্দোলনে রাবি শিক্ষার্থীরা

শেয়ার করুন...

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে আবারো অবস্থান কর্মসূচি পালন করছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বুধবার বিভাগের সভাপতি ২৪ ঘন্টার মধ্যে রেজাল্ট জমা নেওয়ার আশ্বাস দেন। নির্ধারিত সময়ে জমা না নেওয়ায় শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে অবস্থান নেন।

বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থী বলেন, ‘গতকাল আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। বিকেলে মিটিং করে সভাপতি আমাদের রেজাল্ট ২৪ ঘন্টার মধ্যে জমা নেওয়া ও সাতদিনের মধ্যে প্রকাশের আশ্বাস দেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও রেজাল্ট জমা নেওয়া হয় নি। যার ফলে আমরা আবারো আন্দোলনে যাচ্ছি। কর্মসূচি পালন করছি।

বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, রেজাল্ট প্রকাশের সময় বেধে দেওয়া হয় ২ মাস। কিন্তু আটমাস পার হলেও এখনো আমরা রেজাল্ট পাই না। টিচাররা ক্লাসে নীতিকথা খুব বলতে পারেন কিন্তু নিজেদের নীতিতে এত সমস্যা কেন? গতকাল আশ্বাস দিয়েও এখনো রেজাল্ট জমা নেওয়া হয় নি। দ্রুত ফলাফল প্রকাশ না হলে প্রয়োজনে আমরণ অনশনে যাবো।

জানতে চাইলে বিভাগের সভাপতি আ-আল মামুন বলেন, রেজাল্ট জমা নেওয়ার কার্যক্রম চলছে। ২৪ ঘন্টার মধ্যে জমা নেওয়ার কথা ছিলো। আমরা চেষ্টা করছি। রেজাল্ট প্রকাশ করতে একটু সময় লাগেই।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে বিভাগটির স্নাতক শ্রেণির চারটি বর্ষের পরীক্ষা শুরু হয়। চতুর্থ বর্ষ ছাড়া সবগুলো বর্ষের পরীক্ষাই শেষ হয় ডিসেম্বরে। চতুর্থ বর্ষের (বর্তমানে মাস্টার্স) পরীক্ষা শেষ হয় ২৪ জানুয়ারি। গত ১৭ জুলাই প্রথম বর্ষের (বর্তমান দ্বিতীয় বর্ষ) ফল প্রকাশ হলেও এখন পর্যন্ত অন্যান্য বর্ষের ফলাফল প্রকাশ হয়নি। যদিও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের জন্য বলা আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD