রাণীনগরে চার গরু চোরসহ ১১ জন আটক

শেয়ার করুন...

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে চারজন গরু চোর,সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও মাদক,জুয়ারুসহ ১১ জনকে আটক করেছে। এদের মধ্যে ৫জনকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে। এছাড়া থানাপুলিশ চোরাই গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে।

রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মাহাবুব আলম জানান,মঙ্গলবার রাতে উপজেলার কাটরাশইন গ্রামের মিজানুর রহমানের গোয়াল ঘরের তালা ভেঙ্গে চারটি গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় মিজানুর রহমান থানায় মামলা করলে থানাপুলিশ বিভিন্ন জায়গায় গরু চুরির বার্তা প্রেরণ করেন। এরই সুত্র ধরে গাইবান্দার গোবিন্দগঞ্জ হাইওয়ে এলাকায় লোকজন চোরাই গরু এবং চার চোরকে আটক করে । খবর পেয়ে থানাপুলিশ বুধবার রাতে আটককৃত চার চোর,চোরাই গরু এবং গরু বহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো-নওগাঁর মহাদেবপুর উপজেলার শেরপুর এলাকার হাসেম আলীর ছেলে মোস্তাকিম (১৯), নওগাঁর হাট নওগাঁ এলাকার বাচ্চু আলীর ছেলে লাল চাঁদ (৩০),বগুড়ার সান্তাহার হার্বি এলাকার আনোয়ার হোসেনের ছেলে খোকন (১৮) এবং রাণীনগর উপজেলার পাকুড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তানসেন (২৫) । এছাড়া বুধবার সন্ধ্যায় থানাপুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী চামটা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী আলেয়া বেগম (৪৭),পূর্ববালুভরা গ্রামের ছালামত আলীর ছেলে রবিউল (৩৭) কে ১৫ পুরিয়া হেরোইনসহ আটক করে। অন্য দিকে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় উপজেলার ভেবরাগাড়ী রাজাপুর দিপ এলাকা থেকে রাজাপুর গ্রামের বুলবুল হোসেনের ছেলে সারোয়ার (২২),একই গ্রামের শাজাহানের ছেলে ফিরোজ ওরফে ববি (২০) ও আবুল হোসেনের ছেলে মোহায়মেন আলী (২০) কে আটক করে। এছাড়া কয়াকুঞ্চি মাদ্রাসা এলাকা থেকে মাদক সেবনের দায়ে চকারপুকুর গ্রামের মজিবর রহমানের ছেলে বুলেট (২৮) ও আবাদপুকুর বাজারের আবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩২) কে আটক করা হয়। আটক তিন জুয়ারু ও দুই মাদক সেবিকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার প্রত্যেক জুয়ারুকে দুইশত এবং মাদক সেবিদের দুই হাজার টাকা করে অর্থ দন্ডে দন্ডিত করেন।

সর্বশেষ সংবাদ

» শামীম ওসমানের ‘ছবি’ এখন ‘এআই’! মহিদুলের নতুন বুলি ও পুরনো ত্রাস

» ফতুল্লায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

» হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে চার গরু চোরসহ ১১ জন আটক

শেয়ার করুন...

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে চারজন গরু চোর,সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও মাদক,জুয়ারুসহ ১১ জনকে আটক করেছে। এদের মধ্যে ৫জনকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে। এছাড়া থানাপুলিশ চোরাই গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে।

রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মাহাবুব আলম জানান,মঙ্গলবার রাতে উপজেলার কাটরাশইন গ্রামের মিজানুর রহমানের গোয়াল ঘরের তালা ভেঙ্গে চারটি গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় মিজানুর রহমান থানায় মামলা করলে থানাপুলিশ বিভিন্ন জায়গায় গরু চুরির বার্তা প্রেরণ করেন। এরই সুত্র ধরে গাইবান্দার গোবিন্দগঞ্জ হাইওয়ে এলাকায় লোকজন চোরাই গরু এবং চার চোরকে আটক করে । খবর পেয়ে থানাপুলিশ বুধবার রাতে আটককৃত চার চোর,চোরাই গরু এবং গরু বহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো-নওগাঁর মহাদেবপুর উপজেলার শেরপুর এলাকার হাসেম আলীর ছেলে মোস্তাকিম (১৯), নওগাঁর হাট নওগাঁ এলাকার বাচ্চু আলীর ছেলে লাল চাঁদ (৩০),বগুড়ার সান্তাহার হার্বি এলাকার আনোয়ার হোসেনের ছেলে খোকন (১৮) এবং রাণীনগর উপজেলার পাকুড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তানসেন (২৫) । এছাড়া বুধবার সন্ধ্যায় থানাপুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী চামটা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী আলেয়া বেগম (৪৭),পূর্ববালুভরা গ্রামের ছালামত আলীর ছেলে রবিউল (৩৭) কে ১৫ পুরিয়া হেরোইনসহ আটক করে। অন্য দিকে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় উপজেলার ভেবরাগাড়ী রাজাপুর দিপ এলাকা থেকে রাজাপুর গ্রামের বুলবুল হোসেনের ছেলে সারোয়ার (২২),একই গ্রামের শাজাহানের ছেলে ফিরোজ ওরফে ববি (২০) ও আবুল হোসেনের ছেলে মোহায়মেন আলী (২০) কে আটক করে। এছাড়া কয়াকুঞ্চি মাদ্রাসা এলাকা থেকে মাদক সেবনের দায়ে চকারপুকুর গ্রামের মজিবর রহমানের ছেলে বুলেট (২৮) ও আবাদপুকুর বাজারের আবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩২) কে আটক করা হয়। আটক তিন জুয়ারু ও দুই মাদক সেবিকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার প্রত্যেক জুয়ারুকে দুইশত এবং মাদক সেবিদের দুই হাজার টাকা করে অর্থ দন্ডে দন্ডিত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD