আবার ও ফতুলায় ৮ বছরের শিশুকে ধর্ষণ করেছে মসজিদের ইমাম 

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুলার উত্তর চাষাঢ়ার চাঁনমারী এলাকায় মসজিদের এক ইমামের বিরুদ্ধে ৮ বছরের মাদ্রাসার এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ইমাম মোঃ ফজলুল রহমান ওরফে রফিকুল ইসলাম (৪৫) কে র‌্যাব-১১ সদস্যরা বুধবার সকাল ৬টায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। ইমাম ফজলুল রহমান নেত্রকোনার কেন্দুয়ার সরাপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। ওই শিশুকে হত্যা ও অপহরণ করার উদ্দেশ্যে চেষ্টা চালানো অভিযোগে মোঃ রমজান আলী, মোঃ গিয়াস উদ্দিন, হাবিব এ এলাহী ওরফে হবি, মোঃ মোতাহার হোসেন ও মোঃ শরিফ হোসেন নামে ইমামের ৫ সহযোগীকেও গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১এর প্রধান কার্যালয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল কাজী শমসের উদ্দিন এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ আলেপ উদ্দিন ও সহকারী পুলিশ সুপার মোঃ মশিউর রহমান।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কর্ণেল কাজী শমসের উদ্দিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বোরকা পড়ে এক ব্যক্তি র‌্যাব-১১ অফিসে এসে অভিযোগ দেন, তার মেয়ে বর্তমানে নারায়ণগঞ্জ নগরীর ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মেয়েকে মসজিদের এক ইমাম ধর্ষণ করেছে। ধর্ষণের পর ইমামের অনুসারীরা তার মেয়েকে ও তাকে মেরে ফেলার জন্য বার বার হাসপাতালে গিয়ে খুঁজছে। পরে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ছুটে যায় র‌্যাবের সদস্যরা। পরে ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের সাথে কথাবলে ঘটনার সত্যতা পেয়ে দুই দিনের প্রচেষ্টায় বুধবার সকালে ওই ধর্ষক ইমাম মাঃ ফজলুর রহমান ওরফে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে সিও আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নির্যাতনের শিকার শিশুটি বয়স ৮ বছর। সে মাদ্রাসায় ২য় শ্রেণীতে অধ্যয়নরত। শিশুটি রাতের বেলায় দুঃস্বপ্ন দেখে কান্না কাটি করত। বিভিন্ন প্রকার কবিরাজি চিকিৎসা করে ভালো না হওয়ায় ওই শিশুর বাবা জানতে পারে যে, অভিযুক্ত ইমাম মোঃ ফজলুর রহমান দীর্ঘ দিন ধরে ঝাড়ফুঁক ও পানি পরা দেয়। এরই প্রেক্ষিতে ওই শিশুর বাবা তার মেয়েকে এর আগে ২ থেকে ৩ বার ধর্ষক ফজলুর রহমানের কাছে ঝাঁড়ফুক করিয়ে নেয়। তারপরও তেমন উপকার না হওয়ায় ধর্ষক ফজলুর রহমান ওই শিশুদের বাসায় গিয়ে “বাড়ী বন্দি” নামক চিকিৎসা দিয়ে আেেস। পরে ঘটনার আগের দিন মাগরিবের সময় ওই শিশুর বাবা ধর্ষক ফজলুর রহমানকে ফোন দিয়ে মেয়ের চিকিৎসার ব্যাপারে আসতে চাইলে সে পরের দিন ফজরের আযানের সাথে সাথে মসজিদে আসতে বলে। কথা অনুযায়ী পরের দিন সকালে ওই শিশুর বাবা তার মেয়ে শিশুটিকে নিয়ে মসজিদে চলে আসে। ফজরের নামাজের পর ধর্ষক শিশুটি তার বাবাকে নিয়ে মসজিদের ৩য় তলায় ইমামের বেড রুমে নিয়ে যায়। এরপর হালকা ঝাড়ফুঁক করে পরিকল্পিতভাবে ওই শিশুর বাবাকে ভোর ৫ টা ২০ মিনিটের দিকে এক প্যাকেট আগরবাতি ও একটি মোমবাতি আনার জন্য বাইরে পাঠিয়ে দেয়। ঐ সময় দোকানপাট খোলা না থাকায় শিশুটির বাবা কোনো ভাবেই মমবাতি ও আগরবাতি কিনতে পারছিলেন না। এরমধ্যে সময় ক্ষেপণ করার জন্য ধর্ষক ফজলুর রহমান শিশুটির বাবাকে ফোন করে ১টি পান আনতে বলে ও মসজিদের মোয়াজ্জিন কে ফোন করে নিচের গেটে তালা মারতে বলে। ভিকটিমের বাবা ফিরে আসতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় নেয়। এর মাঝে শিশুটির দুই হাত পিছনে বেধে ও মুখে টেপ মেরে নির্মমভাবে পাশবিক নির্যাতন চালায় এবং প্রমাণ মুছে ফেলার জন্য মসজিদের ছাদে নিয়ে শিশুটিকে পানি দিয়ে পরিস্কার করে দেয়। এরপরে শিশুটির গলায় ছুরি ধরে তার বাবা মাকে না বলার হুমকি দেয় এবং বললে জবাই করে ফেলবে বলে হুশিয়ার করে। শিশুটি অসুস্থ হয়ে গেলে তাড়াহুড়া করে তার বাবাকে বুঝিয়ে দিয়ে বিদায় করে দেয়। এর পরে শিশুটি বাসায় গিয়ে তার বাবা মাকে সবকিছু খুলে বলে। এক পর্যায়ে শিশুটি ধীরে ধীরে শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়লে ভূক্তভোগী পরিবারটি শিশুটিকে নিয়ে মসজিদে এসে বিচার দিলে মসজিদ কমিটির কিছু সংখ্যক লোক ও আশে পাশের ধর্ষকের কিছু ভক্ত মিলে সেখানেও শিশু ও পরিবারটিকে মারাত্বক ভাবে হেনস্থা করে। ধর্ষক ফজলুর রহমান তার অনুসারীদের দিয়ে এমন একটি পরিস্থিতির সৃষ্টি করে যে, ভূক্তভোগী পরিবারটি যেন থানা বা হাসপাপতালে যেতে না পারে। এরপর শিশুটির শারীরিক অবস্থা আরো অবনহিত হলে শিশুটিকে নিয়ে শিশুটির পরিবারটি নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে গোপনে ভর্তি করায়। ধর্ষক ফজলুর রহমান ও তার অনুসারীরা শিশুটিকে হত্যা ও অপহরণ করার উদ্দেশ্যে কয়েক দফায় চেষ্টা চালায়। হাসপাতালে ধর্ষকের অনুসারীরা ভয়ে শিশুটিকে হাসপাতালে লুকিয়ে রেখে শিশুটির বাবা মাকে দীর্ঘসময় ধরে হাসপাতালের টয়লেট ও বেডের নিচে লুকিয়ে থাকতে হয়েছে। এক পর্যায়ে শিশুটির বাবা হাসপাতালের নার্সের বোরকা পড়ে র‌্যাব অফিসে এসে অভিযোগ দেয়। শিশুটিকে হত্যা করার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা ও পরিকল্পনার সাথে যুক্ত থাকার অপরাধে ধর্ষকের অনুসারী ৫জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১১ সিও আরো জানান, ধর্ষণ ফজলুর রহমান র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ বিষয়ে ফতুলা থানায় ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করবে বলে র‌্যাব-১১ এর সিও সাংবাদিকদের জানান।

সর্বশেষ সংবাদ

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

» টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার ও ফতুলায় ৮ বছরের শিশুকে ধর্ষণ করেছে মসজিদের ইমাম 

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুলার উত্তর চাষাঢ়ার চাঁনমারী এলাকায় মসজিদের এক ইমামের বিরুদ্ধে ৮ বছরের মাদ্রাসার এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ইমাম মোঃ ফজলুল রহমান ওরফে রফিকুল ইসলাম (৪৫) কে র‌্যাব-১১ সদস্যরা বুধবার সকাল ৬টায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। ইমাম ফজলুল রহমান নেত্রকোনার কেন্দুয়ার সরাপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। ওই শিশুকে হত্যা ও অপহরণ করার উদ্দেশ্যে চেষ্টা চালানো অভিযোগে মোঃ রমজান আলী, মোঃ গিয়াস উদ্দিন, হাবিব এ এলাহী ওরফে হবি, মোঃ মোতাহার হোসেন ও মোঃ শরিফ হোসেন নামে ইমামের ৫ সহযোগীকেও গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১এর প্রধান কার্যালয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল কাজী শমসের উদ্দিন এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ আলেপ উদ্দিন ও সহকারী পুলিশ সুপার মোঃ মশিউর রহমান।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কর্ণেল কাজী শমসের উদ্দিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বোরকা পড়ে এক ব্যক্তি র‌্যাব-১১ অফিসে এসে অভিযোগ দেন, তার মেয়ে বর্তমানে নারায়ণগঞ্জ নগরীর ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মেয়েকে মসজিদের এক ইমাম ধর্ষণ করেছে। ধর্ষণের পর ইমামের অনুসারীরা তার মেয়েকে ও তাকে মেরে ফেলার জন্য বার বার হাসপাতালে গিয়ে খুঁজছে। পরে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ছুটে যায় র‌্যাবের সদস্যরা। পরে ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের সাথে কথাবলে ঘটনার সত্যতা পেয়ে দুই দিনের প্রচেষ্টায় বুধবার সকালে ওই ধর্ষক ইমাম মাঃ ফজলুর রহমান ওরফে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে সিও আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নির্যাতনের শিকার শিশুটি বয়স ৮ বছর। সে মাদ্রাসায় ২য় শ্রেণীতে অধ্যয়নরত। শিশুটি রাতের বেলায় দুঃস্বপ্ন দেখে কান্না কাটি করত। বিভিন্ন প্রকার কবিরাজি চিকিৎসা করে ভালো না হওয়ায় ওই শিশুর বাবা জানতে পারে যে, অভিযুক্ত ইমাম মোঃ ফজলুর রহমান দীর্ঘ দিন ধরে ঝাড়ফুঁক ও পানি পরা দেয়। এরই প্রেক্ষিতে ওই শিশুর বাবা তার মেয়েকে এর আগে ২ থেকে ৩ বার ধর্ষক ফজলুর রহমানের কাছে ঝাঁড়ফুক করিয়ে নেয়। তারপরও তেমন উপকার না হওয়ায় ধর্ষক ফজলুর রহমান ওই শিশুদের বাসায় গিয়ে “বাড়ী বন্দি” নামক চিকিৎসা দিয়ে আেেস। পরে ঘটনার আগের দিন মাগরিবের সময় ওই শিশুর বাবা ধর্ষক ফজলুর রহমানকে ফোন দিয়ে মেয়ের চিকিৎসার ব্যাপারে আসতে চাইলে সে পরের দিন ফজরের আযানের সাথে সাথে মসজিদে আসতে বলে। কথা অনুযায়ী পরের দিন সকালে ওই শিশুর বাবা তার মেয়ে শিশুটিকে নিয়ে মসজিদে চলে আসে। ফজরের নামাজের পর ধর্ষক শিশুটি তার বাবাকে নিয়ে মসজিদের ৩য় তলায় ইমামের বেড রুমে নিয়ে যায়। এরপর হালকা ঝাড়ফুঁক করে পরিকল্পিতভাবে ওই শিশুর বাবাকে ভোর ৫ টা ২০ মিনিটের দিকে এক প্যাকেট আগরবাতি ও একটি মোমবাতি আনার জন্য বাইরে পাঠিয়ে দেয়। ঐ সময় দোকানপাট খোলা না থাকায় শিশুটির বাবা কোনো ভাবেই মমবাতি ও আগরবাতি কিনতে পারছিলেন না। এরমধ্যে সময় ক্ষেপণ করার জন্য ধর্ষক ফজলুর রহমান শিশুটির বাবাকে ফোন করে ১টি পান আনতে বলে ও মসজিদের মোয়াজ্জিন কে ফোন করে নিচের গেটে তালা মারতে বলে। ভিকটিমের বাবা ফিরে আসতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় নেয়। এর মাঝে শিশুটির দুই হাত পিছনে বেধে ও মুখে টেপ মেরে নির্মমভাবে পাশবিক নির্যাতন চালায় এবং প্রমাণ মুছে ফেলার জন্য মসজিদের ছাদে নিয়ে শিশুটিকে পানি দিয়ে পরিস্কার করে দেয়। এরপরে শিশুটির গলায় ছুরি ধরে তার বাবা মাকে না বলার হুমকি দেয় এবং বললে জবাই করে ফেলবে বলে হুশিয়ার করে। শিশুটি অসুস্থ হয়ে গেলে তাড়াহুড়া করে তার বাবাকে বুঝিয়ে দিয়ে বিদায় করে দেয়। এর পরে শিশুটি বাসায় গিয়ে তার বাবা মাকে সবকিছু খুলে বলে। এক পর্যায়ে শিশুটি ধীরে ধীরে শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়লে ভূক্তভোগী পরিবারটি শিশুটিকে নিয়ে মসজিদে এসে বিচার দিলে মসজিদ কমিটির কিছু সংখ্যক লোক ও আশে পাশের ধর্ষকের কিছু ভক্ত মিলে সেখানেও শিশু ও পরিবারটিকে মারাত্বক ভাবে হেনস্থা করে। ধর্ষক ফজলুর রহমান তার অনুসারীদের দিয়ে এমন একটি পরিস্থিতির সৃষ্টি করে যে, ভূক্তভোগী পরিবারটি যেন থানা বা হাসপাপতালে যেতে না পারে। এরপর শিশুটির শারীরিক অবস্থা আরো অবনহিত হলে শিশুটিকে নিয়ে শিশুটির পরিবারটি নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে গোপনে ভর্তি করায়। ধর্ষক ফজলুর রহমান ও তার অনুসারীরা শিশুটিকে হত্যা ও অপহরণ করার উদ্দেশ্যে কয়েক দফায় চেষ্টা চালায়। হাসপাতালে ধর্ষকের অনুসারীরা ভয়ে শিশুটিকে হাসপাতালে লুকিয়ে রেখে শিশুটির বাবা মাকে দীর্ঘসময় ধরে হাসপাতালের টয়লেট ও বেডের নিচে লুকিয়ে থাকতে হয়েছে। এক পর্যায়ে শিশুটির বাবা হাসপাতালের নার্সের বোরকা পড়ে র‌্যাব অফিসে এসে অভিযোগ দেয়। শিশুটিকে হত্যা করার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা ও পরিকল্পনার সাথে যুক্ত থাকার অপরাধে ধর্ষকের অনুসারী ৫জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১১ সিও আরো জানান, ধর্ষণ ফজলুর রহমান র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ বিষয়ে ফতুলা থানায় ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করবে বলে র‌্যাব-১১ এর সিও সাংবাদিকদের জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD