ঝিনাইদহে ৫ নারী নির্বাহী অফিসারের মিশন

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক:- ঝিনাইদহ ৬ উপজেলার মধ্যে ৫ টিতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এখন নারীরা দায়িত্ব পালন করছেন। শৈলকুপা ব্যতিত সব উপজেলায় নারী উপজেলা নির্বাহী অফিসার কাজ করছেন। নারী ইউএনও হিসেবে প্রশাসনিক কাজের পাশাপাশি নিজ নিজ উপজেলার মাদক, শিক্ষা ও বাল্য বিবাহ বন্ধে কাজ করে যাচ্ছেন। প্রায় প্রতিদিনই ছুটছেন নানা সমস্যা সমাধানে এ গ্রাম থেকে ও গ্রামে। সমস্যার তথ্য নিয়ে তার গ্রহন যোগ্য সমাধান করছেন। বাল্যবিয়ের খবর পেলে তা বন্ধ করার জন্য মধ্য রাতেও তারা ছুটে যাচ্ছেন ঝিনাইদহের প্রত্যন্ত গ্রামে। করছেন সামাজিক বিচার। দাম্পত্য কলহ মেটাতেও নিচ্ছেন গণ শুনানী। এ ভাবেই ঝিনাইদহ সদরসহ কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর ও হরিণাকুন্ডু উপজেলায় প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। ঝিনাইদহ সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন শাম্মি ইসলাম। ২৮ তম বিসিএসএ উত্তীর্ণ হয়ে তিনি ঝিনাইদহ সদরের ইউএনও হিসেবে যোগদান করেন। কালীগঞ্জে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন সুবর্ণা রানী সাহা। ৩০ তম বিসিএসএ উত্তীর্ণ হয়ে তিনি গত ৯ সেপ্টেম্বর কালীগঞ্জে যোগদান করেন। গত ২৮ সেপ্টেম্বর থেকে কোটচাঁদপুরে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন নাজনীন সুলতানা। ২৯ তম বিসিএসএ উত্তীর্ণ শাশ্বতী শীল মহেশপুরের ইউএনও হিসেবে দায়িত্ব¡ পালন করছেন। সর্বশেষ হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চলতি আগষ্টের প্রথম সপ্তায় যোগদান করেছেন ৩১তম বিসিএস ক্যাডার সৈয়দা নাফিস সুলতানা। স্বামী, সন্তান ও পরিবার পরিজনসহ নিজের ঘর সামলানোর পাশাপাশি নারী উপজেলা নির্বাহী অফিসারগন কোন বাধা বিপত্তি ছাড়াই উপজেলা প্রশাসন চালাচ্ছেন। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম বলেন, নারীরা সাহসিকতার সঙ্গে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আমরা মানুষ ও রাষ্ট্রের জন্য কাজ করছি। কাজ করতে বেশ ভালই লাগে। মহেশপুরের ইউএনও শাশ্বতী শীল বলেন, নারী হিসেবে কাজ করতে গিয়ে এখনও পর্যন্ত কোনও বাঁধার সম্মুখীন হইনি। কোটচাঁপুরের ইউএনও নাজনীন সুলতানা বলেন, যে কাজেই হাত দিচ্ছি, সবার সহযোগিতা পাচ্ছি। কাজ করতে কোন অসুবিধা হচ্ছে না। কালীগঞ্জের ইউএনও সুবর্ণা রানী সাহা বলেন, দাপ্তরিক কাজের বাইরে উপজেলার মানুষের এবং তাদের ছেলে মেয়েদের শিক্ষার উন্নয়নে যা করি খুবই ভালো লাগে। হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা বলেন, ইউএনও হিসেবে আমি নতুন। এখনো সে ভাবে বলার সময় আসেনি। হরিণাকুন্ডুকে গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

» আচরণবিধি লঙ্ঘন: জোটপ্রার্থী মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» খেলাধুলা মানুষের মন ও শরীর সতেজ রাখে: রিয়াদ মোহাম্মদ চৌধুরী

» নির্বাচন ঘিরে যশোর সীমান্তে বিজিবির টহল জোরদার

» প্রত্যেকেরই উচিত দলের সিদ্ধান্ত মেনে দলের মনোনীত প্রার্থীর পাশে থাকা: লাভলু

» নেত্রকোনায় ডাক্তার মোঃ আনোয়ারুল হক এর গণসংযোগ ও পথসভা

» সংসদ নির্বাচন: গণমাধ্যমকর্মীদের কার্ড ও গাড়ির স্টিকার ম্যানুয়ালি ইস্যু করা হবে: নির্বাচন কমিশন

» যশোরে ৪৯ বিজিবির অভিযানে এক লক্ষ চল্লিশ হাজার টাকার ভারতীয় পণ্য আটক

» আজমেরী ওসমানের সহযোগী অস্ত্রসহ পাভেল গ্রেফতার 

» আমতলীতে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৫ নারী নির্বাহী অফিসারের মিশন

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক:- ঝিনাইদহ ৬ উপজেলার মধ্যে ৫ টিতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এখন নারীরা দায়িত্ব পালন করছেন। শৈলকুপা ব্যতিত সব উপজেলায় নারী উপজেলা নির্বাহী অফিসার কাজ করছেন। নারী ইউএনও হিসেবে প্রশাসনিক কাজের পাশাপাশি নিজ নিজ উপজেলার মাদক, শিক্ষা ও বাল্য বিবাহ বন্ধে কাজ করে যাচ্ছেন। প্রায় প্রতিদিনই ছুটছেন নানা সমস্যা সমাধানে এ গ্রাম থেকে ও গ্রামে। সমস্যার তথ্য নিয়ে তার গ্রহন যোগ্য সমাধান করছেন। বাল্যবিয়ের খবর পেলে তা বন্ধ করার জন্য মধ্য রাতেও তারা ছুটে যাচ্ছেন ঝিনাইদহের প্রত্যন্ত গ্রামে। করছেন সামাজিক বিচার। দাম্পত্য কলহ মেটাতেও নিচ্ছেন গণ শুনানী। এ ভাবেই ঝিনাইদহ সদরসহ কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর ও হরিণাকুন্ডু উপজেলায় প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। ঝিনাইদহ সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন শাম্মি ইসলাম। ২৮ তম বিসিএসএ উত্তীর্ণ হয়ে তিনি ঝিনাইদহ সদরের ইউএনও হিসেবে যোগদান করেন। কালীগঞ্জে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন সুবর্ণা রানী সাহা। ৩০ তম বিসিএসএ উত্তীর্ণ হয়ে তিনি গত ৯ সেপ্টেম্বর কালীগঞ্জে যোগদান করেন। গত ২৮ সেপ্টেম্বর থেকে কোটচাঁদপুরে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন নাজনীন সুলতানা। ২৯ তম বিসিএসএ উত্তীর্ণ শাশ্বতী শীল মহেশপুরের ইউএনও হিসেবে দায়িত্ব¡ পালন করছেন। সর্বশেষ হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চলতি আগষ্টের প্রথম সপ্তায় যোগদান করেছেন ৩১তম বিসিএস ক্যাডার সৈয়দা নাফিস সুলতানা। স্বামী, সন্তান ও পরিবার পরিজনসহ নিজের ঘর সামলানোর পাশাপাশি নারী উপজেলা নির্বাহী অফিসারগন কোন বাধা বিপত্তি ছাড়াই উপজেলা প্রশাসন চালাচ্ছেন। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম বলেন, নারীরা সাহসিকতার সঙ্গে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আমরা মানুষ ও রাষ্ট্রের জন্য কাজ করছি। কাজ করতে বেশ ভালই লাগে। মহেশপুরের ইউএনও শাশ্বতী শীল বলেন, নারী হিসেবে কাজ করতে গিয়ে এখনও পর্যন্ত কোনও বাঁধার সম্মুখীন হইনি। কোটচাঁপুরের ইউএনও নাজনীন সুলতানা বলেন, যে কাজেই হাত দিচ্ছি, সবার সহযোগিতা পাচ্ছি। কাজ করতে কোন অসুবিধা হচ্ছে না। কালীগঞ্জের ইউএনও সুবর্ণা রানী সাহা বলেন, দাপ্তরিক কাজের বাইরে উপজেলার মানুষের এবং তাদের ছেলে মেয়েদের শিক্ষার উন্নয়নে যা করি খুবই ভালো লাগে। হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা বলেন, ইউএনও হিসেবে আমি নতুন। এখনো সে ভাবে বলার সময় আসেনি। হরিণাকুন্ডুকে গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD