মাদারীপুরে গরু জবাইয়ের সময় পেটে ছুরি ঢুকে মৌমিতার মৃত্যু!

শেয়ার করুন...

মাদারীপুরে গরু জবাই করার সময় অসাবধানবশত কসাইয়ের হাত থেকে চাপাতি ছুঁটে গিয়ে পেটে ঢুকে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সকালে সদর উপজেলার দুধখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মৌমিতা আক্তার (১০) দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারীর মেয়ে।

সে দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। মৌমিতার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ির লোকজন উঠানে গরু জবাই করতে শুরু করে। এ সময় কয়েকজন শিশু দাঁড়িয়ে তা দেখছিল। এক পর্যায়ে গরু নাড়াচাড়া করলে কসাইয়ের হাতে থাকা চাপাতি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। সাথে সাথে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যায় মৌমিতা।

পরে বাড়ির লোকজন ওই শিক্ষার্থীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুখখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বেপারী জানান, বাড়ির লোকজন গরু জবাই করছে, পরে রগ কাটার সময় গরুটি দাপাদাপি করতেছিল। এ সময় কসাইয়ের হাতে থাকা ছোরা ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুটির।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার থেকেও কোনো অভিযোগ দেয়নি। তবে, বিষয়টি খুবই দুঃখজনক।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শশাঙ্ক ঘোষ বলেন, মৌমিতার পেটের ভেতর থেকে শুরু করে আঘাত ফুসফুস পর্যন্ত লেগেছে। এটি বড় ধরনের আঘাত। হাসপাতালে আনার অনেক আগেই ওই শিশুটির মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা মৌমিতার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

সর্বশেষ সংবাদ

» হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে গরু জবাইয়ের সময় পেটে ছুরি ঢুকে মৌমিতার মৃত্যু!

শেয়ার করুন...

মাদারীপুরে গরু জবাই করার সময় অসাবধানবশত কসাইয়ের হাত থেকে চাপাতি ছুঁটে গিয়ে পেটে ঢুকে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সকালে সদর উপজেলার দুধখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মৌমিতা আক্তার (১০) দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারীর মেয়ে।

সে দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। মৌমিতার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ির লোকজন উঠানে গরু জবাই করতে শুরু করে। এ সময় কয়েকজন শিশু দাঁড়িয়ে তা দেখছিল। এক পর্যায়ে গরু নাড়াচাড়া করলে কসাইয়ের হাতে থাকা চাপাতি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। সাথে সাথে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যায় মৌমিতা।

পরে বাড়ির লোকজন ওই শিক্ষার্থীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুখখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বেপারী জানান, বাড়ির লোকজন গরু জবাই করছে, পরে রগ কাটার সময় গরুটি দাপাদাপি করতেছিল। এ সময় কসাইয়ের হাতে থাকা ছোরা ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুটির।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার থেকেও কোনো অভিযোগ দেয়নি। তবে, বিষয়টি খুবই দুঃখজনক।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শশাঙ্ক ঘোষ বলেন, মৌমিতার পেটের ভেতর থেকে শুরু করে আঘাত ফুসফুস পর্যন্ত লেগেছে। এটি বড় ধরনের আঘাত। হাসপাতালে আনার অনেক আগেই ওই শিশুটির মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা মৌমিতার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD