বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ- এম.পি এনামুল হক শামীম

শেয়ার করুন...

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, আগস্ট মাস বাঙালির শোকের মাস। ১৫ আগস্টের কালো রাতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলেও তার আদর্শকে হত্যা করা যায়নি। কারণ বঙ্গবন্ধু একটি ইতিহাস, একটি স্বাধীন বাংলাদেশ ও একটি স্বাধীন জাতিসত্ত্বা। বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ।

বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে পানি উন্নয়ন বোর্ড আয়োজিত কোরআন তেলওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন বলেই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে। এজন্যই বিশ্বে শেখ মুজিবের দেশ হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বিশ্বনেতা হতেন। তাইতো দেশীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করা হয়েছিল।

তিনি বলেন, এই শোকের মাসে আমাদের শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, পাকিস্তানি দোসর ঘাতকের দল মনে করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তার নাম চিহ্ন মুছে দেবে। কিন্তু পারেনি। কারণ স্বাধীণতায় বিশ্বাসী বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভেতর বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনা রয়েছে। এই চেতনায় দেশ এগিয়ে চলেছে। আজকে শোককে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পাকিস্তানি দোসর বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন, আওয়ামী লীগের উন্নয়নকে দাবিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবেন তিনি।

উপমন্ত্রী শামীম বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে রায় চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে চলছে। আর ২১ আগস্টের খুনি ও ঘাতকদের বিচারও এই দেশেই হবে ইনশাআল্লাহ।

পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল হাসান। এ সময় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

» ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

» ফতুল্লায় চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

» বেনাপোলে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা, যুগ্ম-কমিশনার সাইদ আহমেদ রুবেলের বিরুদ্ধে অপ প্রচার শুরু

» ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি জাহাঙ্গীর আটক

» ফতুল্লা মডেল থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

» বকশীগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ও ছাত্রনেতা সরকার রাসেল

» ইনসাফ কায়েমের নতুন স্বপ্নে বকশীগঞ্জবাসীকে মাওলানা আব্দুল মতিনের ঈদ শুভেচ্ছা

» বক্শীগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ রমজান আলী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ- এম.পি এনামুল হক শামীম

শেয়ার করুন...

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, আগস্ট মাস বাঙালির শোকের মাস। ১৫ আগস্টের কালো রাতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলেও তার আদর্শকে হত্যা করা যায়নি। কারণ বঙ্গবন্ধু একটি ইতিহাস, একটি স্বাধীন বাংলাদেশ ও একটি স্বাধীন জাতিসত্ত্বা। বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ।

বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে পানি উন্নয়ন বোর্ড আয়োজিত কোরআন তেলওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন বলেই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে। এজন্যই বিশ্বে শেখ মুজিবের দেশ হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বিশ্বনেতা হতেন। তাইতো দেশীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করা হয়েছিল।

তিনি বলেন, এই শোকের মাসে আমাদের শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, পাকিস্তানি দোসর ঘাতকের দল মনে করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তার নাম চিহ্ন মুছে দেবে। কিন্তু পারেনি। কারণ স্বাধীণতায় বিশ্বাসী বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভেতর বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনা রয়েছে। এই চেতনায় দেশ এগিয়ে চলেছে। আজকে শোককে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পাকিস্তানি দোসর বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন, আওয়ামী লীগের উন্নয়নকে দাবিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবেন তিনি।

উপমন্ত্রী শামীম বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে রায় চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে চলছে। আর ২১ আগস্টের খুনি ও ঘাতকদের বিচারও এই দেশেই হবে ইনশাআল্লাহ।

পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল হাসান। এ সময় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD