ঢাকা-নাঃগঞ্জ লিংক রোডে ফেলে রাখা হয়েছে কোরবানির কয়েক হাজার চামড়া!

শেয়ার করুন...

কমদামে বিক্রি না করে কোরবানির পশুর কয়েক হাজার চামড়া সড়কে ফেলে দিয়েছে মৌসুমী ব্যবসায়ীরা। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফেলে রাখা এসব চামড়া পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। আর এসব চামড়া অপসারণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মধ্যে দেখা দিয়েছে সীমানা নিয়ে জটিলতা।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী অফিসার এএফএম এহতাসিমুল হকের দাবি, যে স্থানটিতে পশুর চামড়া ফেলা হয়েছে সেটি ফতুল্লায়। তবে উপজেলা নির্বাহী অফিসার চাইলে আমাদের সিটি কর্পোরেশন থেকে তাকে চামড়া অপসারণে সহযোগিতা করা হবে।

অপরদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের দাবি, যে স্থানটিতে চামড়া ফেলা হয়েছে সেটি সিটি কর্পোরেশনের জালকুড়ি এলাকা।

ঈদের আগেও ওই স্থানটিতে ৪টি মরা গরু ফেলা হয়েছে। দূর্গন্ধের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেগুলো আমি লোক দিয়ে অপসারন করিয়েছি। সিটি কর্পোরেশনের পর্যাপ্ত লোকবল আছে, তারাই এগুলো অপসারণ করবে।

পথচারীরা জানান, মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের দিক থেকে আসা কয়েকটি পিকআপভ্যান লিংক রোডের পাশে পার্কিং করে গরুর চামড়া ফেলে রেখে গেছে। সড়কের উভয় পাশে চামড়াগুলো ফেলা হয়। একদিনের মধ্যেই এসব চামড়া পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এখন এ সড়ক দিয়ে দুর্গন্ধের কারণে চলাচল করা যাচ্ছে না।

দেওভোগ এলাকার মনির হোসেন জানান, ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে গরু কিনে তার চামড়া বিক্রি করতে পারিনি। অন্যান্যবার মাদ্রাসা থেকে লোকজন আসে। আবার স্থানীয় মৌসুমী ব্যবসায়ীরা আসেন চামড়া কিনতে। মন চাইলে মাদরাসায় দান করতাম আর নয়তো বিক্রি করে দিতাম। এবার কেউ আসেনি। যারা গরু কেটেছে তাদের হাতেই চামড়াটা ধরিয়ে দিয়েছি। তারা কী করেছে জানি না।

মাসদাইর এলাকার সোহেল মিয়া জানান, দুষ্টুমি করে এলাকার হুদা চাচাকে বললাম আপনার লাখ টাকার গরুর চামড়াটা ৪০ টাকা বেচবেননি। চাচা টাকা না নিয়ে চামড়াটা হাতে ধরিয়ে দিলেন। এরপর চাষাঢ়া গিয়ে চামড়ার পাইকার খুঁজে না পেয়ে রাস্তার পাশে ফেলে রেখে চলে এসেছি।

মাদ্রাসা শিক্ষক মাওলানা অজিউল্লাহ বলেন, প্রতি বছর কোরবানীর ঈদে মাদরাসার উন্নয়নের জন্য এলাকায় গরুর চামড়া সংগ্রহে ছাত্রদের নিয়ে ঘুরি। এবার অনেকেই মাদরাসায় এসে চামড়া দিতে চেয়েছে কিন্তু নেইনি। আগে থেকেই শুনেছি এবার চামড়ার পাইকার পাওয়া যাবে না।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

» ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

» ফতুল্লায় চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

» বেনাপোলে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা, যুগ্ম-কমিশনার সাইদ আহমেদ রুবেলের বিরুদ্ধে অপ প্রচার শুরু

» ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি জাহাঙ্গীর আটক

» ফতুল্লা মডেল থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

» বকশীগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ও ছাত্রনেতা সরকার রাসেল

» ইনসাফ কায়েমের নতুন স্বপ্নে বকশীগঞ্জবাসীকে মাওলানা আব্দুল মতিনের ঈদ শুভেচ্ছা

» বক্শীগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ রমজান আলী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-নাঃগঞ্জ লিংক রোডে ফেলে রাখা হয়েছে কোরবানির কয়েক হাজার চামড়া!

শেয়ার করুন...

কমদামে বিক্রি না করে কোরবানির পশুর কয়েক হাজার চামড়া সড়কে ফেলে দিয়েছে মৌসুমী ব্যবসায়ীরা। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফেলে রাখা এসব চামড়া পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। আর এসব চামড়া অপসারণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মধ্যে দেখা দিয়েছে সীমানা নিয়ে জটিলতা।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী অফিসার এএফএম এহতাসিমুল হকের দাবি, যে স্থানটিতে পশুর চামড়া ফেলা হয়েছে সেটি ফতুল্লায়। তবে উপজেলা নির্বাহী অফিসার চাইলে আমাদের সিটি কর্পোরেশন থেকে তাকে চামড়া অপসারণে সহযোগিতা করা হবে।

অপরদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের দাবি, যে স্থানটিতে চামড়া ফেলা হয়েছে সেটি সিটি কর্পোরেশনের জালকুড়ি এলাকা।

ঈদের আগেও ওই স্থানটিতে ৪টি মরা গরু ফেলা হয়েছে। দূর্গন্ধের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেগুলো আমি লোক দিয়ে অপসারন করিয়েছি। সিটি কর্পোরেশনের পর্যাপ্ত লোকবল আছে, তারাই এগুলো অপসারণ করবে।

পথচারীরা জানান, মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের দিক থেকে আসা কয়েকটি পিকআপভ্যান লিংক রোডের পাশে পার্কিং করে গরুর চামড়া ফেলে রেখে গেছে। সড়কের উভয় পাশে চামড়াগুলো ফেলা হয়। একদিনের মধ্যেই এসব চামড়া পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এখন এ সড়ক দিয়ে দুর্গন্ধের কারণে চলাচল করা যাচ্ছে না।

দেওভোগ এলাকার মনির হোসেন জানান, ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে গরু কিনে তার চামড়া বিক্রি করতে পারিনি। অন্যান্যবার মাদ্রাসা থেকে লোকজন আসে। আবার স্থানীয় মৌসুমী ব্যবসায়ীরা আসেন চামড়া কিনতে। মন চাইলে মাদরাসায় দান করতাম আর নয়তো বিক্রি করে দিতাম। এবার কেউ আসেনি। যারা গরু কেটেছে তাদের হাতেই চামড়াটা ধরিয়ে দিয়েছি। তারা কী করেছে জানি না।

মাসদাইর এলাকার সোহেল মিয়া জানান, দুষ্টুমি করে এলাকার হুদা চাচাকে বললাম আপনার লাখ টাকার গরুর চামড়াটা ৪০ টাকা বেচবেননি। চাচা টাকা না নিয়ে চামড়াটা হাতে ধরিয়ে দিলেন। এরপর চাষাঢ়া গিয়ে চামড়ার পাইকার খুঁজে না পেয়ে রাস্তার পাশে ফেলে রেখে চলে এসেছি।

মাদ্রাসা শিক্ষক মাওলানা অজিউল্লাহ বলেন, প্রতি বছর কোরবানীর ঈদে মাদরাসার উন্নয়নের জন্য এলাকায় গরুর চামড়া সংগ্রহে ছাত্রদের নিয়ে ঘুরি। এবার অনেকেই মাদরাসায় এসে চামড়া দিতে চেয়েছে কিন্তু নেইনি। আগে থেকেই শুনেছি এবার চামড়ার পাইকার পাওয়া যাবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD