টাকা আত্মসাতের দায়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব গ্রেফতার

শেয়ার করুন...

অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর পুটিনা থেকে আটকের পর বুধবার সকালে একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।

উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা এলাকার আইআরডি নামক একটি এনজিওর গ্রাহকদের প্রায় ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি এনজিওটির ব্যবস্থাপনা পরিচালক এবং উপজেলার পুটিনা এলাকার মৃত ফকরুল ভূইয়ার ছেলে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রফিকুল হক মামলার এজাহারের বরাত দিয়ে জানান, দাউদপুর ইউনিয়নের সাধারণ মানুষের কাছ থেকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে আইআরডি নামক একটি এনজিও খুলে প্রায় ২ কোটি টাকা আমানত সংগ্রহ করা হয়। এরপর কয়েক মাস টাকার লভ্যাংশ গ্রাহদের দেয়া হলেও হঠাৎ এনজিও বন্ধ করে দিয়ে টাকা আত্মসাৎ করেন এনজিওটির ব্যবস্থাপনা পরিচালক ড. সাইফুল ইসলাম দিলদার। গ্রাহকরা প্রায় এক বছর ধরে তাদের পাওনা টাকা ফেরতের জন্য বিভিন্ন স্থানে ঘুরছিলেন। সাইফুল ইসলাম দিলদারের কাছে চাইলে তিনি পুলিশ দিয়ে হয়রানি করতেন বলেও জানান গ্রাহকরা।

গত মঙ্গলবার বিকেলে সাইফুল ইসলাম দিলদার নিজ বাড়ি দাউদপুর পুটিনায় এলে গ্রাহকরা একত্রিত হয়ে তার বাড়ি ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে। ১৫ জন গ্রাহকের ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে তাদের পক্ষে স্থানীয় মাহফুজা বেগম নামে এক নারী রূপগঞ্জ থানায় মামলা করেন। বুধবার সকালে এ মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ ড. সাইফুল ইসলাম দিলদারকে নারায়গঞ্জ আদালতে পাঠায়।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা আত্মসাতের দায়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব গ্রেফতার

শেয়ার করুন...

অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর পুটিনা থেকে আটকের পর বুধবার সকালে একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।

উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা এলাকার আইআরডি নামক একটি এনজিওর গ্রাহকদের প্রায় ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি এনজিওটির ব্যবস্থাপনা পরিচালক এবং উপজেলার পুটিনা এলাকার মৃত ফকরুল ভূইয়ার ছেলে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রফিকুল হক মামলার এজাহারের বরাত দিয়ে জানান, দাউদপুর ইউনিয়নের সাধারণ মানুষের কাছ থেকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে আইআরডি নামক একটি এনজিও খুলে প্রায় ২ কোটি টাকা আমানত সংগ্রহ করা হয়। এরপর কয়েক মাস টাকার লভ্যাংশ গ্রাহদের দেয়া হলেও হঠাৎ এনজিও বন্ধ করে দিয়ে টাকা আত্মসাৎ করেন এনজিওটির ব্যবস্থাপনা পরিচালক ড. সাইফুল ইসলাম দিলদার। গ্রাহকরা প্রায় এক বছর ধরে তাদের পাওনা টাকা ফেরতের জন্য বিভিন্ন স্থানে ঘুরছিলেন। সাইফুল ইসলাম দিলদারের কাছে চাইলে তিনি পুলিশ দিয়ে হয়রানি করতেন বলেও জানান গ্রাহকরা।

গত মঙ্গলবার বিকেলে সাইফুল ইসলাম দিলদার নিজ বাড়ি দাউদপুর পুটিনায় এলে গ্রাহকরা একত্রিত হয়ে তার বাড়ি ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে। ১৫ জন গ্রাহকের ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে তাদের পক্ষে স্থানীয় মাহফুজা বেগম নামে এক নারী রূপগঞ্জ থানায় মামলা করেন। বুধবার সকালে এ মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ ড. সাইফুল ইসলাম দিলদারকে নারায়গঞ্জ আদালতে পাঠায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD