গলাচিপার যৌতুকের দাবিতে স্ত্রীর উপর নির্মম অত্যাচার! 

শেয়ার করুন...

পটুয়াখালীর গলাচিপা যৌতুক না দেওয়ায় স্ত্রী রিপা বেগম (১৮) কে মারধর করে বাবার বাড়ীতে পাঠিয়ে দিয়েছে পাষন্ড স্বামী নূর হোসেন হাওলাদার। জানাগেছে, রিপা বেগম হচ্ছেন পৌর সভার ৯নং ওয়ার্ডের দেওয়ান বাড়ীর দেলোয়ার দেওয়ানের মেয়ে। পাষন্ড স্বামীর নূর হোসেন হাওলাদার হচ্ছেন উপজেলার গলাচিপা ইউনিয়নের পক্ষিয়া গ্রামের হাওলাদার বাড়ীর ইউসুব হাওলাদারের ছেলে। রিপা বেগম জানান, নূর হোসেনের সাথে রিপার দেড় বছর আগে শরীয়াত মোতাবেক কাবিন মূল বিবাহ হয়। বিবাহের পর থেকে রিপা তার বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা যৌতুক বাবদ স্বামীকে দেয়। পাষন্ড স্বামী নুর হোসেন রিপাকে কোরবানি উপলক্ষে বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চাইতে বলে রিপা না চাওয়ায় একপর্যায়ে পাষন্ড স্বামী তাকে মারধর করে। রিপাকে মারধর করলে এলকাবাসী রিপার মা বাবাকে খবর দেয়। রিপার মা বাবা বৃহস্পতিবার পাষন্ড স্বামীর বাড়ী থেকে নিয়ে আসে। এ বিষয় রিপার বাবা দেলোয়ার দেওয়ান প্রতিবেদকে বলেন, আমার মেয়েকে আমি দেড় বছর আগে বিয়ে দেই। কিন্তু রিপার স্বামী যৌতুকের জন্য আমার আদরের মেয়েকে মারধর করে। ঐ এলাকাবাসী আমাদেরকে খবর দিলে আমার মেয়েকে নিয়ে আসি। রিপার মা রিনা বেগম বলেন, আমার মেয়েকে বিবাহ দেওয়ার পর একের পর এক অযুহাত দেখিয়ে আমাদের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে মেয়ের জামাই। আবার কোরবানী উপলক্ষে মটরসাইকেল কেনার জন্য টাকা চাইতে মেয়ে আমাদের কাছে না চাওয়ায় আমার মেয়েকে মারধর করে। এ বিষয় নিয়ে রিপার স্বামী নূর হোসেন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীন মিয়া বলেন আসলেই রিপার পরিবার অসহায়। গলাচিপা ইউনিয়ানের পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাদী বলেন, বিষয়টি আমি শুনেছি দু পক্ষকে আমার পরিষদে ডেকে মিমাংশার ব্যবস্থা করবো।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপার যৌতুকের দাবিতে স্ত্রীর উপর নির্মম অত্যাচার! 

শেয়ার করুন...

পটুয়াখালীর গলাচিপা যৌতুক না দেওয়ায় স্ত্রী রিপা বেগম (১৮) কে মারধর করে বাবার বাড়ীতে পাঠিয়ে দিয়েছে পাষন্ড স্বামী নূর হোসেন হাওলাদার। জানাগেছে, রিপা বেগম হচ্ছেন পৌর সভার ৯নং ওয়ার্ডের দেওয়ান বাড়ীর দেলোয়ার দেওয়ানের মেয়ে। পাষন্ড স্বামীর নূর হোসেন হাওলাদার হচ্ছেন উপজেলার গলাচিপা ইউনিয়নের পক্ষিয়া গ্রামের হাওলাদার বাড়ীর ইউসুব হাওলাদারের ছেলে। রিপা বেগম জানান, নূর হোসেনের সাথে রিপার দেড় বছর আগে শরীয়াত মোতাবেক কাবিন মূল বিবাহ হয়। বিবাহের পর থেকে রিপা তার বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা যৌতুক বাবদ স্বামীকে দেয়। পাষন্ড স্বামী নুর হোসেন রিপাকে কোরবানি উপলক্ষে বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চাইতে বলে রিপা না চাওয়ায় একপর্যায়ে পাষন্ড স্বামী তাকে মারধর করে। রিপাকে মারধর করলে এলকাবাসী রিপার মা বাবাকে খবর দেয়। রিপার মা বাবা বৃহস্পতিবার পাষন্ড স্বামীর বাড়ী থেকে নিয়ে আসে। এ বিষয় রিপার বাবা দেলোয়ার দেওয়ান প্রতিবেদকে বলেন, আমার মেয়েকে আমি দেড় বছর আগে বিয়ে দেই। কিন্তু রিপার স্বামী যৌতুকের জন্য আমার আদরের মেয়েকে মারধর করে। ঐ এলাকাবাসী আমাদেরকে খবর দিলে আমার মেয়েকে নিয়ে আসি। রিপার মা রিনা বেগম বলেন, আমার মেয়েকে বিবাহ দেওয়ার পর একের পর এক অযুহাত দেখিয়ে আমাদের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে মেয়ের জামাই। আবার কোরবানী উপলক্ষে মটরসাইকেল কেনার জন্য টাকা চাইতে মেয়ে আমাদের কাছে না চাওয়ায় আমার মেয়েকে মারধর করে। এ বিষয় নিয়ে রিপার স্বামী নূর হোসেন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীন মিয়া বলেন আসলেই রিপার পরিবার অসহায়। গলাচিপা ইউনিয়ানের পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাদী বলেন, বিষয়টি আমি শুনেছি দু পক্ষকে আমার পরিষদে ডেকে মিমাংশার ব্যবস্থা করবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD