দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে ভারত ফেরত বাংলাদেশে আসা ৭ তরুণী

শেয়ার করুন...

দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে ভারতে যাওয়া সাত বাংলাদেশি তরুণীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল সীমান্ত চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তাদের তুলে দেয়া হয়। এ সময় ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ও পুলিশ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে ফেরত আসা ৭ তরুণীর বাড়ি খুলনা, পিরোজপুর ও ঝিনাইদহ জেলায়। তারা হলেন- রওজা খাতুন (২১), ময়না খাতুন (১৯), মরিয়ম (১৮), শান্তি খাতুন (১৬), রিনা খাতুন (১৯), বিলকিস (২২) ও সিমা আক্তার (২১)। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) মাসুম বিল­াহ। ফেরত আসা সাত তরুণীকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন। তিন বছর আগে এসব বাংলাদেশি তরুণী দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে ভারতে যান। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। ভারতের একটি এনজিও সংস্থা আদালত থেকে তাদের ছাড়িয়ে নিয়ে একটি শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিট আইনে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়। ফেরত আসা তরুণীদের যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে অভিভাবকদের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা এ বি এম মুহিত হোসেন।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে ভারত ফেরত বাংলাদেশে আসা ৭ তরুণী

শেয়ার করুন...

দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে ভারতে যাওয়া সাত বাংলাদেশি তরুণীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল সীমান্ত চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তাদের তুলে দেয়া হয়। এ সময় ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ও পুলিশ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে ফেরত আসা ৭ তরুণীর বাড়ি খুলনা, পিরোজপুর ও ঝিনাইদহ জেলায়। তারা হলেন- রওজা খাতুন (২১), ময়না খাতুন (১৯), মরিয়ম (১৮), শান্তি খাতুন (১৬), রিনা খাতুন (১৯), বিলকিস (২২) ও সিমা আক্তার (২১)। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) মাসুম বিল­াহ। ফেরত আসা সাত তরুণীকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন। তিন বছর আগে এসব বাংলাদেশি তরুণী দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে ভারতে যান। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। ভারতের একটি এনজিও সংস্থা আদালত থেকে তাদের ছাড়িয়ে নিয়ে একটি শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিট আইনে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়। ফেরত আসা তরুণীদের যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে অভিভাবকদের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা এ বি এম মুহিত হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD