নলছিটিতে ছেলেকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই জেলের লাশ উদ্ধার

শেয়ার করুন...

ঝালকাঠির নলছিটি উপজেলার বিষখালী নদীতে নিখোঁজের তিন দিন পর লিটন সিকদার নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় স্থানীয় জেলেরা রাজাপুরের পালট এলাকার নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। গত রবিবার বিকেলে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে যাওয়া ছয় বছরের ছেলে রামিনকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে বাবা নিখোঁজ হয় লিটন সিকদার। নদী থেকে ছেলেকে স্থানীয় জেলেরা উদ্ধার করায় সে প্রাণে বেঁচে যায়। জেলে লিটন সিকদার উপজেলার চাঁনপুরা গ্রামের আবদুল আজিজ সিকদারের ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, লিটন সিকদার তার ছয় বছর বয়সের ছেলে রামিন সিকদারকে নিয়ে রবিবার বিকেলে ইলিশ মাছ ধরার জন্য নৌকায় করে বিষখালী নদীতে যায়। মাঝ নদীতে জাল টেনে ওঠানোর সময় রামিন নদীতে পড়ে যায়। ছেলেকে উদ্ধারের জন্য বাবা নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনা দেখে অন্য জেলেরা এসে ছেলেকে উদ্ধার করতে পারলেও বাবা নদীতে ডুবে নিখোঁজ হয়। তিন দিন ধরে স্বজনরা নদী তীরে খুঁজে বেড়ায় নিখোঁজ জেলেকে। বৃহস্পতিবার জেলেরা সকাল ৯টার দিকে রাজাপুর উপজেলার বিষখালী নদীর পালট চরে লিটনের লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায়। স্বজনরা খবর পেয়ে সকাল ১০টার দিকে তার লাশ বাড়িতে নিয়ে আসেন। সকাল ১১টায় তার লাশ চাঁনপুরা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ছেলেকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই জেলের লাশ উদ্ধার

শেয়ার করুন...

ঝালকাঠির নলছিটি উপজেলার বিষখালী নদীতে নিখোঁজের তিন দিন পর লিটন সিকদার নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় স্থানীয় জেলেরা রাজাপুরের পালট এলাকার নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। গত রবিবার বিকেলে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে যাওয়া ছয় বছরের ছেলে রামিনকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে বাবা নিখোঁজ হয় লিটন সিকদার। নদী থেকে ছেলেকে স্থানীয় জেলেরা উদ্ধার করায় সে প্রাণে বেঁচে যায়। জেলে লিটন সিকদার উপজেলার চাঁনপুরা গ্রামের আবদুল আজিজ সিকদারের ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, লিটন সিকদার তার ছয় বছর বয়সের ছেলে রামিন সিকদারকে নিয়ে রবিবার বিকেলে ইলিশ মাছ ধরার জন্য নৌকায় করে বিষখালী নদীতে যায়। মাঝ নদীতে জাল টেনে ওঠানোর সময় রামিন নদীতে পড়ে যায়। ছেলেকে উদ্ধারের জন্য বাবা নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনা দেখে অন্য জেলেরা এসে ছেলেকে উদ্ধার করতে পারলেও বাবা নদীতে ডুবে নিখোঁজ হয়। তিন দিন ধরে স্বজনরা নদী তীরে খুঁজে বেড়ায় নিখোঁজ জেলেকে। বৃহস্পতিবার জেলেরা সকাল ৯টার দিকে রাজাপুর উপজেলার বিষখালী নদীর পালট চরে লিটনের লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায়। স্বজনরা খবর পেয়ে সকাল ১০টার দিকে তার লাশ বাড়িতে নিয়ে আসেন। সকাল ১১টায় তার লাশ চাঁনপুরা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD