কালীগঞ্জের ৭ম শ্রেণীর ছাত্রী’র ধর্ষনকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন

শেয়ার করুন...

ঝিনাইদহের কালীগঞ্জের হাট বারোবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী অথৈ জান্নাত শিলার ধর্ষনও ও হত্যা চেষ্টাকারীদের ফাঁসীর দাবীতে বারোবাজারের আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শনিবার সকালে কয়েক হাজার শিক্ষার্থী যশোর-ঝিনাইদহ মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে তারা এ মানববন্ধন করে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিহ্নিত ধর্ষনকারীদের ফাঁসির দাবি সম্বলিত ব্যানার, প্লেকার্ড, ফেস্টন নিয়ে মহাসড়কের পাশের মানববন্ধনে অংশ নেয়। উল্লেখ,গত ২১ আগষ্ট বুধবার রাতে উপজেলার বারোবাজার এলাকার হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত কিশোরীর মায়ের দাবি, সন্ধ্যার পর তার মেয়ে অথৈ জান্নাত শিলা বাড়ি থেকে পাশের বাড়ি যাওয়ার জন্য বের হয়। এ সময় পথে দাঁড়িয়ে থাকা একই গ্রামের প্রিন্স ও রাসেলসহ তিন জন তার মুখ চেপে ধরে তুলে পার্শবর্তী কলাবাগানের ভিতর নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে অচেতন অবস্থায় পুকুরের পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী শিলাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। চেতনা ফিরে আসার পর শিলা বিষয়টি প্রকাশ করে। এরপর ওই রাতেই শিলাকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নির্যাতিতার পিতা আরিফ হোসেন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে ও একজনকে অজ্ঞাত দেখিয়ে কালীগঞ্জ থানা একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার রাতেই অভিযান চালিয়ে মুল আসামি প্রিন্স ও নয়নকে গ্রেফতার করে। এরপর এলাকার বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে। ধর্ষকদের ফাঁসির দাবিতে তারা নানা কর্মসূচী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ওই এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বারোবাজারের মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার সুধী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্বতা ঘোষনা করেন। সে সময় ধর্ষকারীদের ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষার্থী জলি আক্তার, লিপি খাতুন, আসমা পারভীন প্রমূখ।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জের ৭ম শ্রেণীর ছাত্রী’র ধর্ষনকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন

শেয়ার করুন...

ঝিনাইদহের কালীগঞ্জের হাট বারোবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী অথৈ জান্নাত শিলার ধর্ষনও ও হত্যা চেষ্টাকারীদের ফাঁসীর দাবীতে বারোবাজারের আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শনিবার সকালে কয়েক হাজার শিক্ষার্থী যশোর-ঝিনাইদহ মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে তারা এ মানববন্ধন করে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিহ্নিত ধর্ষনকারীদের ফাঁসির দাবি সম্বলিত ব্যানার, প্লেকার্ড, ফেস্টন নিয়ে মহাসড়কের পাশের মানববন্ধনে অংশ নেয়। উল্লেখ,গত ২১ আগষ্ট বুধবার রাতে উপজেলার বারোবাজার এলাকার হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত কিশোরীর মায়ের দাবি, সন্ধ্যার পর তার মেয়ে অথৈ জান্নাত শিলা বাড়ি থেকে পাশের বাড়ি যাওয়ার জন্য বের হয়। এ সময় পথে দাঁড়িয়ে থাকা একই গ্রামের প্রিন্স ও রাসেলসহ তিন জন তার মুখ চেপে ধরে তুলে পার্শবর্তী কলাবাগানের ভিতর নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে অচেতন অবস্থায় পুকুরের পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী শিলাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। চেতনা ফিরে আসার পর শিলা বিষয়টি প্রকাশ করে। এরপর ওই রাতেই শিলাকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নির্যাতিতার পিতা আরিফ হোসেন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে ও একজনকে অজ্ঞাত দেখিয়ে কালীগঞ্জ থানা একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার রাতেই অভিযান চালিয়ে মুল আসামি প্রিন্স ও নয়নকে গ্রেফতার করে। এরপর এলাকার বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে। ধর্ষকদের ফাঁসির দাবিতে তারা নানা কর্মসূচী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ওই এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বারোবাজারের মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার সুধী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্বতা ঘোষনা করেন। সে সময় ধর্ষকারীদের ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষার্থী জলি আক্তার, লিপি খাতুন, আসমা পারভীন প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD