শরীয়তপুরের গোসাইরহাট মেঘনার চরে মহিষের খামার

শেয়ার করুন...

মোঃ ওমর ফারুক :- শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মেঘনা নদীর চরে মহিষের খামার গড়ে তোলা হয়েছে। চরে বিস্তীর্ণ চারণভূমি রয়েছে। তাই চরগুলো মহিষ পালন করার আদর্শ জায়গা। তবে দেরিতে হলেও চরে মহিষের খামার গড়ে তোলায় নতুন সম্ভাবনার উন্মোচন হয়েছে।

গোসাইরহাটের কোদালপুর ইউনিয়নের দক্ষিণ কোদালপুর এলাকায় খামার করা হয়েছে। দুটি খামারে ৮০০ মহিষ লালনপালন করা হচ্ছে। লক্ষ্মীপুরের আটজন খামারি ওই দুটি খামার করেছেন।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুরের খামারিরা শুধু গরু ও ছাগল লালনপালন করতেন। জেলায় চার লাখ গবাদিপশু লালনপালন করা হয়। গত বছর লক্ষ্মীপুর জেলার কয়েকজন খামারি মিলে গোসাইরহাট উপজেলার মেঘনা নদীর একটি চরে দুটি খামার গড়ে তোলেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুবোধ কুমার দাস বলেন, শরীয়তপুরের ওপর দিয়ে পদ্মা ও মেঘনা নদী প্রবাহিত হয়েছে। ওই দুটি নদীতে বিভিন্ন স্থানে ছোট–বড় অন্তত ২৫টি চর রয়েছে। যেখানে কয়েক হাজার একর চারণভূমি রয়েছে। আর নদীর চরগুলো মহিষ পালন করার আদর্শ জায়গা। এত দিন কেন খামারিরা চরে মহিষ পালন শুরু করেননি, তা তিনি বলতে পারেন না। তবে এসব চরে মহিষের লালনপালনে খরচ খুব কম। প্রাণিসম্পদ বিভাগ থেকেও সব ধরনের সহায়তা দেওয়া হবে।

লক্ষ্মীপুর জেলার সাহেবের চর এলাকার বাসিন্দা আকুব আলী সরদার গত বছর ৪৫০টি মহিষ নিয়ে একটি খামার গড়ে তোলেন। ওই খামারের ৭০টি মহিষ দুধ দেয়। ওই দুধ নোয়াখালীতে প্রতি কেজি ১০০ টাকা দামে বিক্রি করা হয়। আকুব আলী বলেন, ‘আমি ওই চরের কিছু জমি ভাড়া নিয়ে খামারটি করেছি। স্থানীয় মাংস ব্যবসায়ীরা খামার থেকে মহিষ কিনে নিচ্ছেন। আর কিছু মহিষ দুধ দিচ্ছে, তা নোয়াখালীতে বিক্রি করছেন। দুধ নৌপথে নোয়াখালী পাঠানো হয়।’

আরেক খামারি জাকির হোসেন বলেন, এখানে বিচরণভূমি অনেক। লাভজনক হওয়ায় লক্ষ্মীপুর থেকে এসে খামার করেছেন।

কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, মহিষের খামারটি হওয়ায় ভালো হয়েছে। স্থানীয় খামারিরা উদ্যোগী হলে তাঁদের সব ধরনের সহায়তা করা হবে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরের গোসাইরহাট মেঘনার চরে মহিষের খামার

শেয়ার করুন...

মোঃ ওমর ফারুক :- শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মেঘনা নদীর চরে মহিষের খামার গড়ে তোলা হয়েছে। চরে বিস্তীর্ণ চারণভূমি রয়েছে। তাই চরগুলো মহিষ পালন করার আদর্শ জায়গা। তবে দেরিতে হলেও চরে মহিষের খামার গড়ে তোলায় নতুন সম্ভাবনার উন্মোচন হয়েছে।

গোসাইরহাটের কোদালপুর ইউনিয়নের দক্ষিণ কোদালপুর এলাকায় খামার করা হয়েছে। দুটি খামারে ৮০০ মহিষ লালনপালন করা হচ্ছে। লক্ষ্মীপুরের আটজন খামারি ওই দুটি খামার করেছেন।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুরের খামারিরা শুধু গরু ও ছাগল লালনপালন করতেন। জেলায় চার লাখ গবাদিপশু লালনপালন করা হয়। গত বছর লক্ষ্মীপুর জেলার কয়েকজন খামারি মিলে গোসাইরহাট উপজেলার মেঘনা নদীর একটি চরে দুটি খামার গড়ে তোলেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুবোধ কুমার দাস বলেন, শরীয়তপুরের ওপর দিয়ে পদ্মা ও মেঘনা নদী প্রবাহিত হয়েছে। ওই দুটি নদীতে বিভিন্ন স্থানে ছোট–বড় অন্তত ২৫টি চর রয়েছে। যেখানে কয়েক হাজার একর চারণভূমি রয়েছে। আর নদীর চরগুলো মহিষ পালন করার আদর্শ জায়গা। এত দিন কেন খামারিরা চরে মহিষ পালন শুরু করেননি, তা তিনি বলতে পারেন না। তবে এসব চরে মহিষের লালনপালনে খরচ খুব কম। প্রাণিসম্পদ বিভাগ থেকেও সব ধরনের সহায়তা দেওয়া হবে।

লক্ষ্মীপুর জেলার সাহেবের চর এলাকার বাসিন্দা আকুব আলী সরদার গত বছর ৪৫০টি মহিষ নিয়ে একটি খামার গড়ে তোলেন। ওই খামারের ৭০টি মহিষ দুধ দেয়। ওই দুধ নোয়াখালীতে প্রতি কেজি ১০০ টাকা দামে বিক্রি করা হয়। আকুব আলী বলেন, ‘আমি ওই চরের কিছু জমি ভাড়া নিয়ে খামারটি করেছি। স্থানীয় মাংস ব্যবসায়ীরা খামার থেকে মহিষ কিনে নিচ্ছেন। আর কিছু মহিষ দুধ দিচ্ছে, তা নোয়াখালীতে বিক্রি করছেন। দুধ নৌপথে নোয়াখালী পাঠানো হয়।’

আরেক খামারি জাকির হোসেন বলেন, এখানে বিচরণভূমি অনেক। লাভজনক হওয়ায় লক্ষ্মীপুর থেকে এসে খামার করেছেন।

কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, মহিষের খামারটি হওয়ায় ভালো হয়েছে। স্থানীয় খামারিরা উদ্যোগী হলে তাঁদের সব ধরনের সহায়তা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD