গলাচিপা শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে বাৎসরিক মহোৎসব

শেয়ার করুন...

পটুয়াখালীর গলাচিপায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ৬ দিনব্যাপি ৬ষ্ঠ বাৎসরিক মহোৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘ, গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রী কালিবাড়ি আঙ্গিনা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে কেন্দ্রীয় কালিবাড়ি আঙ্গিনায় সংঘ পতাকা উত্তোলন, শ্রীশ্রীগুরুদেবের পাদুকা ও বিগ্রহ আনায়ন, স্থাপন ও মাল্যদান অনুষ্ঠান পালন করা হয়।

র‌্যালি শেষে উৎসব প্রাঙ্গণে শ্রীশ্রী গুরু পূজা এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় প্রার্থনা, ধর্মসভা, শ্রীশ্রীগুরুদেবের বাণী থেকে পাঠ, আলোচনা, ভক্তিমূলক সংগীত এবং রাতে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের ২য় দিন বৃহস্পতিবার অরুণোদয় হতে সোমবার পর্যন্ত ৪০ প্রহরব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন, শ্রীশ্রী অষ্টকালীন ভোগরাগ ও প্রসাদ বিতরণ এর আয়োজন করা হবে। আগামী মঙ্গলবার অরুণোদয়ের পূর্বে কুঞ্জভঙ্গ, বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নগরকীর্তন, মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ, শ্রীশ্রীগুরুদেবের ভোগরাগ অতঃপর মহোৎসবের মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হবে বলে শ্রীগুরু সংঘের কমিটি সূত্রে জানা গেছে।

উদ্বোধনী র‌্যালিতে অংশ নেয় গলাচিপা শাখার শ্রীগুরু সংঘের সভাপতি বিজয় কর্মকার, কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক সঞ্জিব দাস, নির্মল কর্মকার, অসীম কর্মকার, বিনয় কর্মকারসহ অনেক ভক্তবৃন্দ।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপা শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে বাৎসরিক মহোৎসব

শেয়ার করুন...

পটুয়াখালীর গলাচিপায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ৬ দিনব্যাপি ৬ষ্ঠ বাৎসরিক মহোৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘ, গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রী কালিবাড়ি আঙ্গিনা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে কেন্দ্রীয় কালিবাড়ি আঙ্গিনায় সংঘ পতাকা উত্তোলন, শ্রীশ্রীগুরুদেবের পাদুকা ও বিগ্রহ আনায়ন, স্থাপন ও মাল্যদান অনুষ্ঠান পালন করা হয়।

র‌্যালি শেষে উৎসব প্রাঙ্গণে শ্রীশ্রী গুরু পূজা এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় প্রার্থনা, ধর্মসভা, শ্রীশ্রীগুরুদেবের বাণী থেকে পাঠ, আলোচনা, ভক্তিমূলক সংগীত এবং রাতে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের ২য় দিন বৃহস্পতিবার অরুণোদয় হতে সোমবার পর্যন্ত ৪০ প্রহরব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন, শ্রীশ্রী অষ্টকালীন ভোগরাগ ও প্রসাদ বিতরণ এর আয়োজন করা হবে। আগামী মঙ্গলবার অরুণোদয়ের পূর্বে কুঞ্জভঙ্গ, বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নগরকীর্তন, মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ, শ্রীশ্রীগুরুদেবের ভোগরাগ অতঃপর মহোৎসবের মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হবে বলে শ্রীগুরু সংঘের কমিটি সূত্রে জানা গেছে।

উদ্বোধনী র‌্যালিতে অংশ নেয় গলাচিপা শাখার শ্রীগুরু সংঘের সভাপতি বিজয় কর্মকার, কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক সঞ্জিব দাস, নির্মল কর্মকার, অসীম কর্মকার, বিনয় কর্মকারসহ অনেক ভক্তবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD