শরীয়তপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা পরপারে, ছেলে হাসপাতালে

শেয়ার করুন...

মোঃ ওমর ফারুক :- শরীয়তপুরের দৈনিক রুদ্রবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ জাবেদের স্ত্রী শারমিন আক্তার (৩০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে মারা গেছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে তিনি মারা যান।

গত ২৪ আগস্ট জ্বর হলে শারমিন আক্তার ও তার ছেলে তামজিদ শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন। তামজিদের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

তামজিদ ও শারমিনকে গেল ২৫ আগস্ট ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গিয়ে শারমিন আক্তার আরও বেশি অসুস্থ হয়ে পড়লে গত বুধবার রাতে চিকিৎসকরা তাকে আইসিইউতে নিবির পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন। পরে তাকে সেন্ট্রাল হসপিটালে নিয়ে আইসিওতে রাখা হয়। সেখানে রাত ১১টায় তিনি মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে শারমিন আক্তারের পারিবারিক কবরস্থান ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংহদিয়া গ্রামে দাফন হয়।

এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালে ছেলে তামজিদকে চিকিৎসা করাচ্ছেন জাবেদ শেখ।

জাবেদ শেখ বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে আমার স্ত্রী মারা গিয়েছে। আমি এদিকে সন্তানকে নিয়ে হাসপাতালে। ছেলে তামজিদও ডেঙ্গু আক্রান্ত তাই ওকে নিয়ে আমাকে হাসপাতালে থাকতে হচ্ছে। ইচ্ছা থাকলেও স্ত্রীকে দাফন করতে যেতে পারছি না। এটা যে কত যন্ত্রণাদায়ক তা একমাত্র আমিই জানি। ছোট ছেলে তানজিলও মায়ের মরদেহের সঙ্গে গ্রামের বাড়িতে যাচ্ছে।

জাবেদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে হলেও তিনি ১৯৮৫ সাল থেকে শরীয়তপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ধানুকা এলাকায় বসবাস করে আসছেন।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা পরপারে, ছেলে হাসপাতালে

শেয়ার করুন...

মোঃ ওমর ফারুক :- শরীয়তপুরের দৈনিক রুদ্রবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ জাবেদের স্ত্রী শারমিন আক্তার (৩০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে মারা গেছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে তিনি মারা যান।

গত ২৪ আগস্ট জ্বর হলে শারমিন আক্তার ও তার ছেলে তামজিদ শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন। তামজিদের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

তামজিদ ও শারমিনকে গেল ২৫ আগস্ট ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গিয়ে শারমিন আক্তার আরও বেশি অসুস্থ হয়ে পড়লে গত বুধবার রাতে চিকিৎসকরা তাকে আইসিইউতে নিবির পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন। পরে তাকে সেন্ট্রাল হসপিটালে নিয়ে আইসিওতে রাখা হয়। সেখানে রাত ১১টায় তিনি মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে শারমিন আক্তারের পারিবারিক কবরস্থান ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংহদিয়া গ্রামে দাফন হয়।

এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালে ছেলে তামজিদকে চিকিৎসা করাচ্ছেন জাবেদ শেখ।

জাবেদ শেখ বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে আমার স্ত্রী মারা গিয়েছে। আমি এদিকে সন্তানকে নিয়ে হাসপাতালে। ছেলে তামজিদও ডেঙ্গু আক্রান্ত তাই ওকে নিয়ে আমাকে হাসপাতালে থাকতে হচ্ছে। ইচ্ছা থাকলেও স্ত্রীকে দাফন করতে যেতে পারছি না। এটা যে কত যন্ত্রণাদায়ক তা একমাত্র আমিই জানি। ছোট ছেলে তানজিলও মায়ের মরদেহের সঙ্গে গ্রামের বাড়িতে যাচ্ছে।

জাবেদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে হলেও তিনি ১৯৮৫ সাল থেকে শরীয়তপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ধানুকা এলাকায় বসবাস করে আসছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD