ফতুল্লায় কিশোরী গণধর্ষণের প্রধান আসামীসহ দুইজন টাঙ্গাইল থেকে গ্রেফতার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামীসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। বুধবার ভোরে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নারায়ণগঞ্জের ফতুল্লার দাাপা ইদ্রাকপুরের মৃত এসএম সামাদের ছেলে মোঃ আব্দুল কাদের শান্ত (১৯) ও একই এলাকার মৃত মিজানের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে শুভ (২৩)। এ বিষয়ে বুধবার দুপুরে র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল কাজী শমসের উদ্দিন র‌্যাব-১১’র ব্যাটেলিয়ন সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

গত ২৮ আগষ্ট রাতে এক কিশোরী (১৫) সরিষার তেল কিনতে দোকানে গেলে গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ২৯ আগষ্ট ওই কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়।

বুধবার দুপুরে র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল কাজী শমসের উদ্দিন জানান, গণধর্ষণের শিকার কিশোরী তার পরিবারের সাথে নারায়ণগঞ্জের ফতুল্লার রেলষ্টেশন এলাকায় বসবাস করছে। ওই কিশোরীর মা একটি প্লাস্টিক কারখানায় কাজ করে। গত ২৮ আগস্ট রাত সাড়ে ৮টায় ওই কিশোরী সরিষার তেল কিনতে একা তার বাসার পাশর্¡বর্তী মুদি দোকানে যায়। ঐসময় ওই কিশোরীর পূর্ব পরিচিত মোঃ রাজন তাকে জোরপূর্বক ফতুল্লা রেলষ্টেশনের জোড়াপোল বালুর মাঠে নির্জন ও অন্ধকার স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে রাজন, শুভ, শান্ত ও অজ্ঞাত আরো ২/৩ জন মিলে ওই কিশোরীকে পালাক্রমে গণধর্ষণ করে। ধর্ষণের পর এ ব্যাপারে কাউকে কিছু না বলার জন্য ওই কিশোরীকে হুমকি দিয়ে বাড়ী পাঠিয়ে দেয়। এ ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১১’র একটি বিশেষ দল ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, জড়িত আসামীদের সনাক্তকরণ ও তাদের গতিবিধি নজরদারী করাসহ উক্ত ঘটনায় আসামীদের গ্রেফতার করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ফলে বুধবার ভোরে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী মোঃ আব্দুল কাদের শান্ত ও অপর সহযোগী আবু বক্কর সিদ্দিক ওরফে শুভকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ফত্ল্লুা থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় কিশোরী গণধর্ষণের প্রধান আসামীসহ দুইজন টাঙ্গাইল থেকে গ্রেফতার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামীসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। বুধবার ভোরে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নারায়ণগঞ্জের ফতুল্লার দাাপা ইদ্রাকপুরের মৃত এসএম সামাদের ছেলে মোঃ আব্দুল কাদের শান্ত (১৯) ও একই এলাকার মৃত মিজানের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে শুভ (২৩)। এ বিষয়ে বুধবার দুপুরে র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল কাজী শমসের উদ্দিন র‌্যাব-১১’র ব্যাটেলিয়ন সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

গত ২৮ আগষ্ট রাতে এক কিশোরী (১৫) সরিষার তেল কিনতে দোকানে গেলে গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ২৯ আগষ্ট ওই কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়।

বুধবার দুপুরে র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল কাজী শমসের উদ্দিন জানান, গণধর্ষণের শিকার কিশোরী তার পরিবারের সাথে নারায়ণগঞ্জের ফতুল্লার রেলষ্টেশন এলাকায় বসবাস করছে। ওই কিশোরীর মা একটি প্লাস্টিক কারখানায় কাজ করে। গত ২৮ আগস্ট রাত সাড়ে ৮টায় ওই কিশোরী সরিষার তেল কিনতে একা তার বাসার পাশর্¡বর্তী মুদি দোকানে যায়। ঐসময় ওই কিশোরীর পূর্ব পরিচিত মোঃ রাজন তাকে জোরপূর্বক ফতুল্লা রেলষ্টেশনের জোড়াপোল বালুর মাঠে নির্জন ও অন্ধকার স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে রাজন, শুভ, শান্ত ও অজ্ঞাত আরো ২/৩ জন মিলে ওই কিশোরীকে পালাক্রমে গণধর্ষণ করে। ধর্ষণের পর এ ব্যাপারে কাউকে কিছু না বলার জন্য ওই কিশোরীকে হুমকি দিয়ে বাড়ী পাঠিয়ে দেয়। এ ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১১’র একটি বিশেষ দল ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, জড়িত আসামীদের সনাক্তকরণ ও তাদের গতিবিধি নজরদারী করাসহ উক্ত ঘটনায় আসামীদের গ্রেফতার করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ফলে বুধবার ভোরে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী মোঃ আব্দুল কাদের শান্ত ও অপর সহযোগী আবু বক্কর সিদ্দিক ওরফে শুভকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ফত্ল্লুা থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD