পোশাক শ্রমিককে গণধর্ষণ, শরীয়তপুরের ইলিয়াস ফরাজীসহ গ্রেপ্তার-৪

শেয়ার করুন...

মোঃ ওমর ফারুক:- সাভারে বন্ধুকে আটকে রেখে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোররাতে পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

এ ঘটনায় আটককৃত চার ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এদিকে ভুক্তভোগী ওই নারী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার জাফরগঞ্জ গ্রামের তোতা মিয়ার ছেলে শাওন ওরফে মেম্বার (১৭), নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন কুতুবপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো. সুমন (৩২), শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন বড়িরহাট গ্রামের সেলিম ফরাজির ছেলে ইলিয়াস ফরাজী (১৮) এবং নওগাঁ জেলার পত্নিতলা থানা এলাকার গবরচাপা গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মো. আরিফ (৩০)। তারা সবাই সাভার পৌর নামা গেন্ডা এলাকার অস্থায়ী বাসিন্দা।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই নারী পৌর এলাকার নামা গেন্ডা এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে পাশ্ববর্তী উলাইল এলাকায় আল মুসলিম গার্মেন্টেসে অপারেটরের কাজ করতেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় কারখানা ছুটির পর আলামিন নামের এক বন্ধুর সঙ্গে বাসায় ফিরছিলেন তিনি। এসময় নামা গেন্ডা এলাকার শাওন, ইলিয়াস, আরিফ ও সুমন নামের চার বখাটে তাদের গতিরোধ করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে তারা আলামিনকে ভয়ভীতি ও মারধর করে আটকে রেখে ওই নারী শ্রমিককে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী রাতেই সাভার মডেল থানায় ধর্ষণের বিষয়টি উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে আজ ভোররাতে চার ধর্ষককে আটক করেন। পরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পাশাপাশি ভুক্তভোগী নারী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শ্রমিককে গণধর্ষণ, শরীয়তপুরের ইলিয়াস ফরাজীসহ গ্রেপ্তার-৪

শেয়ার করুন...

মোঃ ওমর ফারুক:- সাভারে বন্ধুকে আটকে রেখে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোররাতে পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

এ ঘটনায় আটককৃত চার ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এদিকে ভুক্তভোগী ওই নারী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার জাফরগঞ্জ গ্রামের তোতা মিয়ার ছেলে শাওন ওরফে মেম্বার (১৭), নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন কুতুবপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো. সুমন (৩২), শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন বড়িরহাট গ্রামের সেলিম ফরাজির ছেলে ইলিয়াস ফরাজী (১৮) এবং নওগাঁ জেলার পত্নিতলা থানা এলাকার গবরচাপা গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মো. আরিফ (৩০)। তারা সবাই সাভার পৌর নামা গেন্ডা এলাকার অস্থায়ী বাসিন্দা।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই নারী পৌর এলাকার নামা গেন্ডা এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে পাশ্ববর্তী উলাইল এলাকায় আল মুসলিম গার্মেন্টেসে অপারেটরের কাজ করতেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় কারখানা ছুটির পর আলামিন নামের এক বন্ধুর সঙ্গে বাসায় ফিরছিলেন তিনি। এসময় নামা গেন্ডা এলাকার শাওন, ইলিয়াস, আরিফ ও সুমন নামের চার বখাটে তাদের গতিরোধ করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে তারা আলামিনকে ভয়ভীতি ও মারধর করে আটকে রেখে ওই নারী শ্রমিককে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী রাতেই সাভার মডেল থানায় ধর্ষণের বিষয়টি উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে আজ ভোররাতে চার ধর্ষককে আটক করেন। পরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পাশাপাশি ভুক্তভোগী নারী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD