রাণীনগরের সাদেকুল তিন বছর ধরে গৃহবন্দি!

শেয়ার করুন...

রওশন আরা পারভীন শিলা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার ভবানীপুর মোবারক পাড়া গ্রামে সাদেকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে তিন বছর ধরে কখনো শিখল বন্দি আবার কখনো গৃহবন্দি করে রাখা হয়েছে। পাগলামি করে মানুষের ক্ষতি করছে এমন অজুহাতে তাকে গৃহ বন্দি করে রাখার অভিযোগ উঠেছে ভাই শেরেকুল ইসলামের বিরুদ্ধে । সাদেকুল ওই গ্রামের মৃত সিরাজুল ইসলাম খোকার ছেলে ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশেই ছোট্র একটি ইটের ঘরের মধ্যে ঠিক বনমানুষের মতো খাঁচায় বন্দি হয়ে আছে সাদেকুল। নিকটে গিয়ে দ্বাড়াতেই হাতে থাকা বিড়ি নিয়ে আকুতি জানালেন একটু আগুন দিবেন ? । তার বিড়ির মাথায় আগুন দিয়েই শুরু হয় ব্যাক্তিগত আলাপ চারিতা। তিনি জানালেন স্কুল জীবনে ৮ম শ্রেনী পর্যন্ত পার্শ্ববতি ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ে পড়া লেখা করেছেন। তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে কেন ? জানতে চাইলে নরম সুরে বললেন, বাড়ীতে ঠিকমত ভাত খেতে দেয়না, তাই অন্য মানুষের বাড়ীতে ভাত চেয়ে খাই, মাঝে মধ্যে বউয়ের খোঁজ করি, মানুষের সাথে একটু দুষ্টমি করি তাই বন্দি করে রেখেছে। জমি কতটুকু আছে এমন প্রশ্নের জবাব দিলেন মাত্র দেড় বিঘা । ছোট্র ইটের চার দেয়ালের মধ্যে একটি চৌকি,ওই ঘরের মধ্যেই রয়েছে তারা প্রাকৃতিক কাজকর্ম সারার সৌচাগার এবং সিমেন্টের চারীর মধ্যে কিছু পানি।

যা দিয়ে সেখানেই গোসল করতে হয়। সামনে গ্রিলের দরজা। দরজার মাঝ বরাবর গ্রিল কাটা রয়েছে,ওই কাটা অংশের মধ্য দিয়ে খাবার পরিবেশন করা হয় । তার সাথে কথা বলার সময় প্রতিবেশির বেশ কয়েকজন ছুটে আসলেন। তাদের কাছে জানতে চাওয়া হলো কত দিন থেকে তাকে বন্ধি করে রাখা হয়েছে ? তারাও বললেন প্রায় তিন বছর ধরে এ অবস্থায় রাখা হয়েছে। প্রতিবেশি বাপ্পি,আছিয়া খাতুনসহ কয়েকজন জানালেন, তার কথা বার্তায় কিছুটা এলোমেলো রয়েছে। তবে তার আচরণে মানুষের কোন ক্ষতি হয়না। তবে ক্ষুধা লাগলে লোকজনের নিকট থেকে ভাত চেয়ে খায় । দীর্ঘ তিন বছর ধরে বন্দি অবস্থায় থাকার কারনে কিছুটা পাগলের আচরণ দেখা যাচ্ছে । তবে চিকিৎসা করলে ভাল হয়ে যাবে। কিন্তু স্বার্থপর ভাই তাকে চিকিৎসা না করে পাগল সাজিয়ে বন্দি করে রেখেছে ।

সাদেকুলের ভাই শেরেকুল ইসলামের সাথে কথা বলতে গিয়ে তিনি জানালেন,প্রায় পনের বছর ধরে সাদেকুল পাগল হয়েছে। বেশ কয়েক জায়গায় চিকিৎসা করে কোন ফল হয়নি। মানষিক হাসপাতালে ভর্তি করালে ডাক্তাররা তাকে পাগল বলতে পারেনা। সম্প্রতি রাজশাহী চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। কিন্তু সাদেকুলের কথা এবং আচরনে ডাক্তাররা তাকে মানষিক রোগী বা পাগল বলতে নারাজ। তাকে বিয়ে দেয়া হয়েছিল । এক ছেলে জন্ম নেবার একবছর পর প্রায় একযুগ আগে স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছে। মাথায় পাগলামো জাগলে লোকজনকে মারপিট করে আসবাবপত্র ভাঙচুর করে ফেলে । তাই তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

এব্যপারে ব্র্যাক রাণীনগর শাখার মানবধিকার ও আইন সহায়তা কর্মর্সচীর এইচ আর এল এস অফিসার শাহানা সুলতানা জানান,কয়েক দিন আগে তিনি ওই গ্রামে একটি ট্রেনিংয়ের কাজে গিয়েছিলেন। সেখানে গিয়ে সাদেকুলের গৃহবন্দির ঘটনাটি নজরে আসে। তিনি বলেন, ওই গ্রামের অন্তত ৩০ জন লোকের সাথে কথা বলে জেনেছেন, কয়েক বছর আগে সাদেকুল তার মায়ের মাথায় বাড়ি দিয়েছিল। সেই ক্ষোভে এবং সম্পত্তি ভোগদখল করতেই বড় ভাই শেরেকুল তাকে গৃহবন্দি করে রেখেছে। সাদেকুলের দ্বাড়া কেউ ক্ষতিগ্রস্থ্য হয়েছে এমনটি গ্রামের কেউ বলতে পারেনি । দীর্ঘ দিন তাকে গৃহবন্দি করে রাখার কারনে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পরেছে । তাকে সঠিক চিকিৎসা দেয়া হলে দ্রুত সুস্থ্য হয়ে যাবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা । এব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন,এবিষয়ে ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরের সাদেকুল তিন বছর ধরে গৃহবন্দি!

শেয়ার করুন...

রওশন আরা পারভীন শিলা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার ভবানীপুর মোবারক পাড়া গ্রামে সাদেকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে তিন বছর ধরে কখনো শিখল বন্দি আবার কখনো গৃহবন্দি করে রাখা হয়েছে। পাগলামি করে মানুষের ক্ষতি করছে এমন অজুহাতে তাকে গৃহ বন্দি করে রাখার অভিযোগ উঠেছে ভাই শেরেকুল ইসলামের বিরুদ্ধে । সাদেকুল ওই গ্রামের মৃত সিরাজুল ইসলাম খোকার ছেলে ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশেই ছোট্র একটি ইটের ঘরের মধ্যে ঠিক বনমানুষের মতো খাঁচায় বন্দি হয়ে আছে সাদেকুল। নিকটে গিয়ে দ্বাড়াতেই হাতে থাকা বিড়ি নিয়ে আকুতি জানালেন একটু আগুন দিবেন ? । তার বিড়ির মাথায় আগুন দিয়েই শুরু হয় ব্যাক্তিগত আলাপ চারিতা। তিনি জানালেন স্কুল জীবনে ৮ম শ্রেনী পর্যন্ত পার্শ্ববতি ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ে পড়া লেখা করেছেন। তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে কেন ? জানতে চাইলে নরম সুরে বললেন, বাড়ীতে ঠিকমত ভাত খেতে দেয়না, তাই অন্য মানুষের বাড়ীতে ভাত চেয়ে খাই, মাঝে মধ্যে বউয়ের খোঁজ করি, মানুষের সাথে একটু দুষ্টমি করি তাই বন্দি করে রেখেছে। জমি কতটুকু আছে এমন প্রশ্নের জবাব দিলেন মাত্র দেড় বিঘা । ছোট্র ইটের চার দেয়ালের মধ্যে একটি চৌকি,ওই ঘরের মধ্যেই রয়েছে তারা প্রাকৃতিক কাজকর্ম সারার সৌচাগার এবং সিমেন্টের চারীর মধ্যে কিছু পানি।

যা দিয়ে সেখানেই গোসল করতে হয়। সামনে গ্রিলের দরজা। দরজার মাঝ বরাবর গ্রিল কাটা রয়েছে,ওই কাটা অংশের মধ্য দিয়ে খাবার পরিবেশন করা হয় । তার সাথে কথা বলার সময় প্রতিবেশির বেশ কয়েকজন ছুটে আসলেন। তাদের কাছে জানতে চাওয়া হলো কত দিন থেকে তাকে বন্ধি করে রাখা হয়েছে ? তারাও বললেন প্রায় তিন বছর ধরে এ অবস্থায় রাখা হয়েছে। প্রতিবেশি বাপ্পি,আছিয়া খাতুনসহ কয়েকজন জানালেন, তার কথা বার্তায় কিছুটা এলোমেলো রয়েছে। তবে তার আচরণে মানুষের কোন ক্ষতি হয়না। তবে ক্ষুধা লাগলে লোকজনের নিকট থেকে ভাত চেয়ে খায় । দীর্ঘ তিন বছর ধরে বন্দি অবস্থায় থাকার কারনে কিছুটা পাগলের আচরণ দেখা যাচ্ছে । তবে চিকিৎসা করলে ভাল হয়ে যাবে। কিন্তু স্বার্থপর ভাই তাকে চিকিৎসা না করে পাগল সাজিয়ে বন্দি করে রেখেছে ।

সাদেকুলের ভাই শেরেকুল ইসলামের সাথে কথা বলতে গিয়ে তিনি জানালেন,প্রায় পনের বছর ধরে সাদেকুল পাগল হয়েছে। বেশ কয়েক জায়গায় চিকিৎসা করে কোন ফল হয়নি। মানষিক হাসপাতালে ভর্তি করালে ডাক্তাররা তাকে পাগল বলতে পারেনা। সম্প্রতি রাজশাহী চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। কিন্তু সাদেকুলের কথা এবং আচরনে ডাক্তাররা তাকে মানষিক রোগী বা পাগল বলতে নারাজ। তাকে বিয়ে দেয়া হয়েছিল । এক ছেলে জন্ম নেবার একবছর পর প্রায় একযুগ আগে স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছে। মাথায় পাগলামো জাগলে লোকজনকে মারপিট করে আসবাবপত্র ভাঙচুর করে ফেলে । তাই তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

এব্যপারে ব্র্যাক রাণীনগর শাখার মানবধিকার ও আইন সহায়তা কর্মর্সচীর এইচ আর এল এস অফিসার শাহানা সুলতানা জানান,কয়েক দিন আগে তিনি ওই গ্রামে একটি ট্রেনিংয়ের কাজে গিয়েছিলেন। সেখানে গিয়ে সাদেকুলের গৃহবন্দির ঘটনাটি নজরে আসে। তিনি বলেন, ওই গ্রামের অন্তত ৩০ জন লোকের সাথে কথা বলে জেনেছেন, কয়েক বছর আগে সাদেকুল তার মায়ের মাথায় বাড়ি দিয়েছিল। সেই ক্ষোভে এবং সম্পত্তি ভোগদখল করতেই বড় ভাই শেরেকুল তাকে গৃহবন্দি করে রেখেছে। সাদেকুলের দ্বাড়া কেউ ক্ষতিগ্রস্থ্য হয়েছে এমনটি গ্রামের কেউ বলতে পারেনি । দীর্ঘ দিন তাকে গৃহবন্দি করে রাখার কারনে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পরেছে । তাকে সঠিক চিকিৎসা দেয়া হলে দ্রুত সুস্থ্য হয়ে যাবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা । এব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন,এবিষয়ে ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD