রিমান্ডে বেরিয়ে আসছে ক্যাসিনো ব্যবসার গডফাদারের নাম: তথ্য দিচ্ছেন খালেদ

শেয়ার করুন...

১৫ থেকে ২০ জনের নিয়ন্ত্রণে রাজধানীর ক্যাসিনো ব্যবসা। আর এসবের গডফাদার যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট। সহযোগীর তালিকায় আছেন কিছু পুলিশ কর্মকর্তাও। প্রতিদিন চাঁদা যেতো স্থানীয় থানাগুলোতে। গোয়েন্দা পুলিশের রিমান্ডে এসব তথ্য দিয়েছেন যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া। সবার অলক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনেকদিন ধরেই চলছিলো ক্যাসিনো ব্যবস্যা। গেল বুধবার এরই কয়েকটিতে অভিযান চলায় র‍্যাব। জব্দ করে অত্যাধুনিক স্লট মেশিন, রোলেটসহ ক্যাসিনো খেলার নানা সরঞ্জাম, টাকা ও মা*দক। সবমিলিয়ে আটক হন ২শ’ জনের বেশি।

একই সঙ্গে গুলশান থেকে গ্রেফতার করা হয়, যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে। শুক্রবার গ্রেফতার হন আরেক যুবলীগ নেতা জি কে শামীম। দুজনই এখন রিমান্ডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। গোয়েন্দা সূত্র জানায়, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন খালেদ মাহমুদ ভূঁইয়া। জানিয়েছেন, গডফাদার যুবলীগ নেতা সম্রাটের সাথে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা কাউসার মোল্লা ও সাঈদ। জি কে শামীমও ক্যাসিনো সিন্ডিকেটের সাথে জড়িত। অনেক পুলিশ সদস্যের নামও বলেছেন খালেদ। পুলিশ জানায়, জি কে শামীমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ বিষয়ে কথা বলতে সম্রাটের খোঁজে তার কাকরাইলের কার্যালয়ের গিয়েও তাকে পাওয়া যায়নি। র‍্যাব বলছে, অভিযান অব্যহত থাকবে। যাদের নাম নতুন করে আসছে, প্রমাণ মিললে তাদেরও ধরা হবে।

র‍্যাব জানায়, কেউ ধরাছোঁয়ার বাইরে যাবে না। কোন ভাবেই সম্ভব না। আমরা তথ্য গ্রহণ করছি। যারা ওইসব ব্যবসা থেকে লাভ গ্রহণ করেছে, অবশ্যই সবাই আমাদের আইনের আওতায় চলে আসবে। রাজধানীর এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমান্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে ক্যাসিনো অবৈধ। এ বেআইনি ব্যবসা কাউকে করতে দেয়া হবে না। আর কৃষিমন্ত্রী বলেছেন, অপরাধী যেই হোক তার ছাড় নেই। কেউ এই ব্যবসা করবেন না। সে যেই হোক, রাজনৈতিক নেতা হোক, সমাজের কোন প্রতিষ্ঠিত ব্যক্তি হোক। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, অপরাধী যেই হোক তার ছাড় নেই।

ভিডিও : চ্যানেল ২৪

সর্বশেষ সংবাদ

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিমান্ডে বেরিয়ে আসছে ক্যাসিনো ব্যবসার গডফাদারের নাম: তথ্য দিচ্ছেন খালেদ

শেয়ার করুন...

১৫ থেকে ২০ জনের নিয়ন্ত্রণে রাজধানীর ক্যাসিনো ব্যবসা। আর এসবের গডফাদার যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট। সহযোগীর তালিকায় আছেন কিছু পুলিশ কর্মকর্তাও। প্রতিদিন চাঁদা যেতো স্থানীয় থানাগুলোতে। গোয়েন্দা পুলিশের রিমান্ডে এসব তথ্য দিয়েছেন যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া। সবার অলক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনেকদিন ধরেই চলছিলো ক্যাসিনো ব্যবস্যা। গেল বুধবার এরই কয়েকটিতে অভিযান চলায় র‍্যাব। জব্দ করে অত্যাধুনিক স্লট মেশিন, রোলেটসহ ক্যাসিনো খেলার নানা সরঞ্জাম, টাকা ও মা*দক। সবমিলিয়ে আটক হন ২শ’ জনের বেশি।

একই সঙ্গে গুলশান থেকে গ্রেফতার করা হয়, যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে। শুক্রবার গ্রেফতার হন আরেক যুবলীগ নেতা জি কে শামীম। দুজনই এখন রিমান্ডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। গোয়েন্দা সূত্র জানায়, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন খালেদ মাহমুদ ভূঁইয়া। জানিয়েছেন, গডফাদার যুবলীগ নেতা সম্রাটের সাথে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা কাউসার মোল্লা ও সাঈদ। জি কে শামীমও ক্যাসিনো সিন্ডিকেটের সাথে জড়িত। অনেক পুলিশ সদস্যের নামও বলেছেন খালেদ। পুলিশ জানায়, জি কে শামীমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ বিষয়ে কথা বলতে সম্রাটের খোঁজে তার কাকরাইলের কার্যালয়ের গিয়েও তাকে পাওয়া যায়নি। র‍্যাব বলছে, অভিযান অব্যহত থাকবে। যাদের নাম নতুন করে আসছে, প্রমাণ মিললে তাদেরও ধরা হবে।

র‍্যাব জানায়, কেউ ধরাছোঁয়ার বাইরে যাবে না। কোন ভাবেই সম্ভব না। আমরা তথ্য গ্রহণ করছি। যারা ওইসব ব্যবসা থেকে লাভ গ্রহণ করেছে, অবশ্যই সবাই আমাদের আইনের আওতায় চলে আসবে। রাজধানীর এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমান্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে ক্যাসিনো অবৈধ। এ বেআইনি ব্যবসা কাউকে করতে দেয়া হবে না। আর কৃষিমন্ত্রী বলেছেন, অপরাধী যেই হোক তার ছাড় নেই। কেউ এই ব্যবসা করবেন না। সে যেই হোক, রাজনৈতিক নেতা হোক, সমাজের কোন প্রতিষ্ঠিত ব্যক্তি হোক। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, অপরাধী যেই হোক তার ছাড় নেই।

ভিডিও : চ্যানেল ২৪

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD