আমার সাথে ছয়টি নারী জ্বীন থাকে: চারটি আমাকে মারধর করে

শেয়ার করুন...

কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া হাদির খাল এলাকায় আজ শুক্রবার বিকেলে ঘটে যায় এক অদ্ভূত কাণ্ড। মো. নাসির (৩০) নামের এক ব্যক্তি হঠাৎ উঠে যান জাতীয় গ্রিডের হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের ১৫০ ফুট উঁচু টাওয়ারের একেবারে চূড়ায়। টাওয়ারের চূড়ায় ওঠার কিছুক্ষণ পর ওপর থেকেই নাসির একজনকে আজান দিতে বলেন। শাহ পরান নামের এক যুবক আজান দিলে নাসির নিজে নিজেই ওপর থেকে নেমে জ্ঞান হারিয়ে ফেলেন।

সুস্থ হয়ে মো. নাসির বলেন, ‘আমার সাথে ছয়টি নারী জ্বীন থাকে, চারটি আমাকে অনেক মারধর করে। এদের কথা না শুনলে ব্লেড দিয়ে আমার শরীর কেটে রক্ত খায়। আমাকে মেরে ফেলার জন্য কয়েকবার বিদ্যুতের টাওয়ারে তুলেছে। জ্বীনদের মধ্যে দুটি ভালো, তারা আজান দিতে বললে আজানের ধ্বনি শুনে চারজন চলে যায়। দুজন আমাকে নিরাপদে নামিয়ে দিয়ে যায়।

নাসির আরও বলেন, ‘গতকাল আমি তিতাস উপজেলায় বেড়াতে এসেছিলাম। আমি গরুর মাংস খাওয়ার কারণে আমাকে মেরে ফেলার জন্য কারেন্টের টাওয়ারে উঠিয়েছে। পরে আজান দেওয়ার পর ভালো দুজন আমাকে নিচে নামিয়ে দিয়েছে। আমি সুস্থ আছি। এক সময় এরা আমার মায়ের সঙ্গে ছিল। আমার মাকে মেরে ফেলেছে। এরপর আমার ওপর সওয়ার হয়েছে। নাসিরের বাবা ফোনে বলেন, ‘তার (নাসির) ওপর জ্বীনের আছর আছে। ছোটবেলা থেকেই সে এ রোগে ভুগছে। জ্বীন চলে গেলে সে নিজে নিজেই চলে আসতে পারবে।

এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ডিজিএম আক্তার হোসেন বলেন, ‘নাসির যখন টাওয়ারের চূড়ায় ওঠেন, তখনো বিদ্যুৎ ছিল। খবর পেয়ে যোগাযোগ করি পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের সঙ্গে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাকে দেখতে হাসপাতালে গেছেন হোমনা ইউএনও তাপ্তি চাকমা। তার সুচিকিৎসার পরামর্শ দিয়েছেন ডাক্তারদের।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক চিকিৎসক মো. শহিদুল্লাহ বলেন, ‘ছেলেটির মানসিক সমস্যা থাকতে পারে। একজন সুস্থ মানুষ কখনই বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় ওঠবে না। মো. নাসিরের বাড়ি নোয়াখালি সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামে। তিনি বেড়াতে এসেছিলেন কুমিল্লার তিতাসে।

সর্বশেষ সংবাদ

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার সাথে ছয়টি নারী জ্বীন থাকে: চারটি আমাকে মারধর করে

শেয়ার করুন...

কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া হাদির খাল এলাকায় আজ শুক্রবার বিকেলে ঘটে যায় এক অদ্ভূত কাণ্ড। মো. নাসির (৩০) নামের এক ব্যক্তি হঠাৎ উঠে যান জাতীয় গ্রিডের হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের ১৫০ ফুট উঁচু টাওয়ারের একেবারে চূড়ায়। টাওয়ারের চূড়ায় ওঠার কিছুক্ষণ পর ওপর থেকেই নাসির একজনকে আজান দিতে বলেন। শাহ পরান নামের এক যুবক আজান দিলে নাসির নিজে নিজেই ওপর থেকে নেমে জ্ঞান হারিয়ে ফেলেন।

সুস্থ হয়ে মো. নাসির বলেন, ‘আমার সাথে ছয়টি নারী জ্বীন থাকে, চারটি আমাকে অনেক মারধর করে। এদের কথা না শুনলে ব্লেড দিয়ে আমার শরীর কেটে রক্ত খায়। আমাকে মেরে ফেলার জন্য কয়েকবার বিদ্যুতের টাওয়ারে তুলেছে। জ্বীনদের মধ্যে দুটি ভালো, তারা আজান দিতে বললে আজানের ধ্বনি শুনে চারজন চলে যায়। দুজন আমাকে নিরাপদে নামিয়ে দিয়ে যায়।

নাসির আরও বলেন, ‘গতকাল আমি তিতাস উপজেলায় বেড়াতে এসেছিলাম। আমি গরুর মাংস খাওয়ার কারণে আমাকে মেরে ফেলার জন্য কারেন্টের টাওয়ারে উঠিয়েছে। পরে আজান দেওয়ার পর ভালো দুজন আমাকে নিচে নামিয়ে দিয়েছে। আমি সুস্থ আছি। এক সময় এরা আমার মায়ের সঙ্গে ছিল। আমার মাকে মেরে ফেলেছে। এরপর আমার ওপর সওয়ার হয়েছে। নাসিরের বাবা ফোনে বলেন, ‘তার (নাসির) ওপর জ্বীনের আছর আছে। ছোটবেলা থেকেই সে এ রোগে ভুগছে। জ্বীন চলে গেলে সে নিজে নিজেই চলে আসতে পারবে।

এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ডিজিএম আক্তার হোসেন বলেন, ‘নাসির যখন টাওয়ারের চূড়ায় ওঠেন, তখনো বিদ্যুৎ ছিল। খবর পেয়ে যোগাযোগ করি পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের সঙ্গে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাকে দেখতে হাসপাতালে গেছেন হোমনা ইউএনও তাপ্তি চাকমা। তার সুচিকিৎসার পরামর্শ দিয়েছেন ডাক্তারদের।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক চিকিৎসক মো. শহিদুল্লাহ বলেন, ‘ছেলেটির মানসিক সমস্যা থাকতে পারে। একজন সুস্থ মানুষ কখনই বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় ওঠবে না। মো. নাসিরের বাড়ি নোয়াখালি সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামে। তিনি বেড়াতে এসেছিলেন কুমিল্লার তিতাসে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD