ইকুয়েডরকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা

শেয়ার করুন...

দলে নেই লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়া-সার্জিও আগুয়েরোর মতো বড় তারকা। তবে ইকুয়েডরের বিপক্ষে স্কোরলাইন দেখে মোটেও তা মনে হবে না। প্রতিপক্ষের জালে রীতিমতো গোলোৎসব করেছে আর্জেন্টিনা। গুনে গুনে হাফ ডজন গোল করেছেন আকাশি নীল-সাদা জার্সিধারীরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৬-১ ব্যবধানে জিতেছেন তারা। রোববার এস্তাদিও ম্যানুয়েল মার্তিনেজ ভালেরো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ইকুয়েডরকে চাপে রাখে আর্জেন্টিনা। প্রতিপক্ষ শিবিরে আক্রমণের ঝড় তোলেন তারা।

সূচনালগ্নেই সাফল্য পেয়ে যান আলবিসেলেস্তেরা। ২০ মিনিটে মার্কোস অ্যাকুইনার পাস থেকে দলকে লিড এনে দেন লুকাস আলারিও। ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ২৭ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে ইকুয়েডর। বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন হায়রো স্প্রিনোজা। স্বভাবতই আর্জেন্টিনার আক্রমণ রুখতে ব্যতিব্যস্ত থাকে ইকুয়েডর। সেই তোড় সামলাতে না পেরে পরক্ষণে ফাউল করে বসেন তারা। ফলে ৩২ মিনিটে পেনাল্টি পান দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সফল স্পট কিকে ব্যবধান ৩-০ করেন লিয়ান্দ্রো পেরেদেস। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ফিরেও আক্রমণের গতি সচল থাকে তাদের। এ অর্ধে আরও ৩ গোল দেয় লাতিন ফুটবল পরাশক্তিরা। ৬৬ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন জার্মান পেজ্জেল্লা। ৮২ মিনিটে আবারও তাদের আনন্দ-উৎসবে ভাসান নিকোলাস ডমিঙ্গোয়েজ। এর চার মিনিট পর ইকুয়েডরের কফিনে শেষ পেরেকটি ঠুকেন লুকাস ওকোম্পাস। এর মাঝে একটি গোল পরিশোধ করেন অ্যাঞ্জেল মেনা।

সর্বশেষ সংবাদ

» বিশিষ্ট ব্যবসায়ী সেজান মাহমুদ তালুকদার বাবুর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

» বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান’এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

» বকশীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী ফাহিমের ঈদ শুভেচ্ছা

» বেনাপোলে বেকিং পাউডারের নামে আনা হচ্ছিলো কাপড়-প্রসাধনি, ৬ কোটি টাকার পণ্য জব্দ

» জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার

» সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

» জাগো নারায়ণগঞ্জের উদ্দ্যোগে কোরআনের পাখিদের মাঝে ঈদবস্ত্র বিতরন

» সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে জাকির হোসেনের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

» সরকারি খাল ও রেলওয়ের জায়গা দখল, কোতালেরবাগে উত্তেজনা

» মাসদাইরে শিক্ষকের বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইকুয়েডরকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা

শেয়ার করুন...

দলে নেই লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়া-সার্জিও আগুয়েরোর মতো বড় তারকা। তবে ইকুয়েডরের বিপক্ষে স্কোরলাইন দেখে মোটেও তা মনে হবে না। প্রতিপক্ষের জালে রীতিমতো গোলোৎসব করেছে আর্জেন্টিনা। গুনে গুনে হাফ ডজন গোল করেছেন আকাশি নীল-সাদা জার্সিধারীরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৬-১ ব্যবধানে জিতেছেন তারা। রোববার এস্তাদিও ম্যানুয়েল মার্তিনেজ ভালেরো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ইকুয়েডরকে চাপে রাখে আর্জেন্টিনা। প্রতিপক্ষ শিবিরে আক্রমণের ঝড় তোলেন তারা।

সূচনালগ্নেই সাফল্য পেয়ে যান আলবিসেলেস্তেরা। ২০ মিনিটে মার্কোস অ্যাকুইনার পাস থেকে দলকে লিড এনে দেন লুকাস আলারিও। ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ২৭ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে ইকুয়েডর। বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন হায়রো স্প্রিনোজা। স্বভাবতই আর্জেন্টিনার আক্রমণ রুখতে ব্যতিব্যস্ত থাকে ইকুয়েডর। সেই তোড় সামলাতে না পেরে পরক্ষণে ফাউল করে বসেন তারা। ফলে ৩২ মিনিটে পেনাল্টি পান দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সফল স্পট কিকে ব্যবধান ৩-০ করেন লিয়ান্দ্রো পেরেদেস। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ফিরেও আক্রমণের গতি সচল থাকে তাদের। এ অর্ধে আরও ৩ গোল দেয় লাতিন ফুটবল পরাশক্তিরা। ৬৬ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন জার্মান পেজ্জেল্লা। ৮২ মিনিটে আবারও তাদের আনন্দ-উৎসবে ভাসান নিকোলাস ডমিঙ্গোয়েজ। এর চার মিনিট পর ইকুয়েডরের কফিনে শেষ পেরেকটি ঠুকেন লুকাস ওকোম্পাস। এর মাঝে একটি গোল পরিশোধ করেন অ্যাঞ্জেল মেনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD