অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ

শেয়ার করুন...

পুঁজি ছিল মাত্র ৯১। কিন্তু এই রান নিয়েই অস্ট্রেলিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে ২ উইকেটে।

আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে তুলেছিল ৯ উইকেটে ৯২। তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া জয়ে পৌঁছায় ৮ উইকেট হারিয়ে ও মাত্র ৪ বল বাকি থাকতে।

রান তাড়ায় অস্ট্রেলিয়া দুই ওপেনার ক্যাট পেলে ও ইনেস ম্যাকিওনের কাছ থেকেই ২৬ রান পেয়ে গিয়েছিল, তাও ৩ ওভারের মধ্যেই। ২ চার ১ ছয়ে ৯ বলে ১৪ রান তুলে ফেলা ম্যাকিওন রানআউট হলে অস্ট্রেলিয়ার রানের গতি কমে। যদিও ওই ১ উইকেট হারিয়ে পঞ্চাশ রানেও পৌঁছে যায় দলটি। এরপর জান্নাতুল মাওয়া পেলকে (১৮ বলে ১৬ রান) আউট করলে বাংলাদেশ ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে। ৫০ থেকে ৬৭—এই ১৭ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার উইকেট ১ থেকে ৬-এ পরিণত হয়।

সাতে নামা এলা ব্রিসকো একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিলেও ৮৬ রানে অষ্টম উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ দুই ওভারে বাংলাদেশের হাতে ছিল ৪ রানের পুঁজি। ফাহমিদা ছোঁয়ার করা ওই ওভারে ৪ রান তুলে ম্যাচ সমতায় নিয়ে আসে অস্ট্রেলিয়া। তবে মিড অফে থাকা ফিল্ডার সরাসরি নন স্ট্রাইকের স্টাম্প ভাঙতে পারলে এই ওভারে নবম উইকেটও পেয়ে যেত বাংলাদেশ। সেটা হয়নি। শেষ পর্যন্ত ম্যাচও জেতেনি বাংলাদেশ।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে দুজন ছাড়া কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে রান তুলতে পারেননি। সাতে নামা আফিয়া আসিমা রানআউট হওয়ার আগে করেন সর্বোচ্চ ২৯ রান। তাঁর ৩৪ বলের ইনিংসটিতে ছিল ২টি চার ১টি ছয়। এ ছাড়া ওপেনার সুমাইয়া আক্তার করেন ১৩ বলে ১৩ রান।

বল হাতে দলের হয়ে সবচেয়ে বড় অবদানটি রাখেন মাওয়া, ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট।‘ডি’ গ্রুপে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচ বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছিল সুমাইয়া আক্তারের দল।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

» ​সংঘর্ষের মুখে ফতুল্লা বিসিক, ওসির নেতৃত্বে পুলিশের অভিযানে ঝুটের ট্রাক জব্দ

» মায়ের হাতে ২ বছরের সন্তান খুন

» ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি সিদ্দিক গ্রেফতার

» বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে কর্মবিরতি

» বেনাপোলে ভারতীয় ট্রেন থেকে ৩২০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

» আমতলীতে ৫০ শিক্ষার্থীর মাঝে ‘স্বপ্নছোঁয়া’র শিক্ষা উপকরণ বিতরণ

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ

শেয়ার করুন...

পুঁজি ছিল মাত্র ৯১। কিন্তু এই রান নিয়েই অস্ট্রেলিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে ২ উইকেটে।

আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে তুলেছিল ৯ উইকেটে ৯২। তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া জয়ে পৌঁছায় ৮ উইকেট হারিয়ে ও মাত্র ৪ বল বাকি থাকতে।

রান তাড়ায় অস্ট্রেলিয়া দুই ওপেনার ক্যাট পেলে ও ইনেস ম্যাকিওনের কাছ থেকেই ২৬ রান পেয়ে গিয়েছিল, তাও ৩ ওভারের মধ্যেই। ২ চার ১ ছয়ে ৯ বলে ১৪ রান তুলে ফেলা ম্যাকিওন রানআউট হলে অস্ট্রেলিয়ার রানের গতি কমে। যদিও ওই ১ উইকেট হারিয়ে পঞ্চাশ রানেও পৌঁছে যায় দলটি। এরপর জান্নাতুল মাওয়া পেলকে (১৮ বলে ১৬ রান) আউট করলে বাংলাদেশ ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে। ৫০ থেকে ৬৭—এই ১৭ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার উইকেট ১ থেকে ৬-এ পরিণত হয়।

সাতে নামা এলা ব্রিসকো একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিলেও ৮৬ রানে অষ্টম উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ দুই ওভারে বাংলাদেশের হাতে ছিল ৪ রানের পুঁজি। ফাহমিদা ছোঁয়ার করা ওই ওভারে ৪ রান তুলে ম্যাচ সমতায় নিয়ে আসে অস্ট্রেলিয়া। তবে মিড অফে থাকা ফিল্ডার সরাসরি নন স্ট্রাইকের স্টাম্প ভাঙতে পারলে এই ওভারে নবম উইকেটও পেয়ে যেত বাংলাদেশ। সেটা হয়নি। শেষ পর্যন্ত ম্যাচও জেতেনি বাংলাদেশ।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে দুজন ছাড়া কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে রান তুলতে পারেননি। সাতে নামা আফিয়া আসিমা রানআউট হওয়ার আগে করেন সর্বোচ্চ ২৯ রান। তাঁর ৩৪ বলের ইনিংসটিতে ছিল ২টি চার ১টি ছয়। এ ছাড়া ওপেনার সুমাইয়া আক্তার করেন ১৩ বলে ১৩ রান।

বল হাতে দলের হয়ে সবচেয়ে বড় অবদানটি রাখেন মাওয়া, ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট।‘ডি’ গ্রুপে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচ বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছিল সুমাইয়া আক্তারের দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD