২২ মার্চ থেকে আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই

শেয়ার করুন...

এবারের আইপিএল শুরু হতে পারে ২২ মার্চ থেকে। ২৬ মে শেষ হবে আইপিএলের ১৭তম আসর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে শেষ হবে ভারতের এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। ১ জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা।

আইপিএলের নতুন মৌসুমের এ সূচি এখনো চূড়ান্ত হয়নি। ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সম্ভাব্য এই সূচি নিয়ে আইপিএল-সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। মেয়েদের আইপিএল ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ মার্চ। এ নিয়ে অফিশিয়াল ঘোষণা দু-এক দিনের মধ্যে চলে আসবে বলে জানিয়েছে ক্রিকবাজ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আইপিএলের নতুন মৌসুমের চূড়ান্ত সূচি ঘোষণা নির্ভর করছে দেশটির সাধারণ নির্বাচনের সময়সূচির ওপর। নির্বাচনের তারিখ ঘোষণার পর আইপিএলের সূচি চূড়ান্ত করবে বিসিসিআই। আর এসব বিষয় বিবেচনায় নিয়েই আইপিএলের এবারের মৌসুম ২২ মার্চ শুরু করে ২৬ মের মধ্যে শেষ করার কথা ভাবছে বিসিসিআই। আর টুর্নামেন্টটি ভারতেই আয়োজনে আত্মবিশ্বাসী তারা।

ক্রিকবাজ জানিয়েছে, বেশির ভাগ দেশের ক্রিকেট বোর্ড বিসিসিআইকে প্রতিশ্রুতি দিয়েছে ফাইনাল পর্যন্ত খেলোয়াড়দের পাওয়া যাবে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু ১ জুন থেকে শুরু হবে, তাই কিছু খেলোয়াড়ের আগেভাগে আইপিএল ছেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে এই মুহূর্তে বিসিসিআইয়ের মূল মনোযোগ, দেশের সাধারণ নির্বাচনের তারিখের সঙ্গে সমন্বয় করে আইপিএল ভারতে আয়োজন করা।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২২ মার্চ থেকে আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই

শেয়ার করুন...

এবারের আইপিএল শুরু হতে পারে ২২ মার্চ থেকে। ২৬ মে শেষ হবে আইপিএলের ১৭তম আসর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে শেষ হবে ভারতের এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। ১ জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা।

আইপিএলের নতুন মৌসুমের এ সূচি এখনো চূড়ান্ত হয়নি। ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সম্ভাব্য এই সূচি নিয়ে আইপিএল-সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। মেয়েদের আইপিএল ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ মার্চ। এ নিয়ে অফিশিয়াল ঘোষণা দু-এক দিনের মধ্যে চলে আসবে বলে জানিয়েছে ক্রিকবাজ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আইপিএলের নতুন মৌসুমের চূড়ান্ত সূচি ঘোষণা নির্ভর করছে দেশটির সাধারণ নির্বাচনের সময়সূচির ওপর। নির্বাচনের তারিখ ঘোষণার পর আইপিএলের সূচি চূড়ান্ত করবে বিসিসিআই। আর এসব বিষয় বিবেচনায় নিয়েই আইপিএলের এবারের মৌসুম ২২ মার্চ শুরু করে ২৬ মের মধ্যে শেষ করার কথা ভাবছে বিসিসিআই। আর টুর্নামেন্টটি ভারতেই আয়োজনে আত্মবিশ্বাসী তারা।

ক্রিকবাজ জানিয়েছে, বেশির ভাগ দেশের ক্রিকেট বোর্ড বিসিসিআইকে প্রতিশ্রুতি দিয়েছে ফাইনাল পর্যন্ত খেলোয়াড়দের পাওয়া যাবে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু ১ জুন থেকে শুরু হবে, তাই কিছু খেলোয়াড়ের আগেভাগে আইপিএল ছেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে এই মুহূর্তে বিসিসিআইয়ের মূল মনোযোগ, দেশের সাধারণ নির্বাচনের তারিখের সঙ্গে সমন্বয় করে আইপিএল ভারতে আয়োজন করা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD