ভোলার ঘটনায় যেসব দাবি জানালেন হেফাজত

শেয়ার করুন...

ভোলার বোরহানউদ্দিনে সাধারণ মুসল্লিদের ওপর পুলিশের গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ মঙ্গলবার জোহরের নামাজ শেষে রাজধানীর বাইতুল মোকাররম জামে মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে বোরহানউদ্দিনের ঘটনার প্রতিবাদ জানিয়ে ৫টি দাবি উত্থাপন করেন তারা। একই সঙ্গে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হয়।

হেফাজতে ইসালামের দাবিসমূহ :

১. ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আল্লাহকে নিয়ে কটূক্তিকারী হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব চন্দ্র শুভ’র সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

২. পুলিশের গুলিতে নিহত শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে।

৩. পুলিশের গুলিতে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

৪. নির্বিচারে গুলি বর্ষণকারী অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৫. গ্রেপ্তার তৌহিদী জনতার সদস্যদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

দাবির পাশাপাশি হেফাজতে ইসলাম আগামী ২২ অক্টোবর সারা বাংলাদেশে সকল জেলা শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে। এর আগে গতকাল সোমবার বাইতুল মোকাররমের উত্তর গেটে বোরহানউদ্দিনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারাও বিক্ষোভ মিছিল শেষে এ ঘটনায় বিভিন্ন দাবি উত্থাপন করেন। প্রসঙ্গত, ধর্ম অবমাননার অভিযোগে গত রোববার ভোলার বোরহানউদ্দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের বিচারের দাবিতে ‘তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। মিছিলে অস্বাভাবিকতা তৈরি হলে তা সামাল দিতে পুলিশ মুসল্লিদের ওপর গুলিবর্ষণ করে।

পুলিশ বলছে, এক যুবকের হ্যাক হওয়া আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বক্তব্য ছড়ানোর ঘটনা থেকে এ পরিস্থিতির সূত্রপাত হয়। বোরহানউদ্দিনের ঘটনায় পুলিশের গুলিতে চারজন নিহত হন। নিহত চারজনকে নিজেদের কর্মী-সমর্থক বলে দাবি করেছে তৌহিদী জনতা। সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ দেড় শতাধিক মানুষ আহত হয়েছে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার ঘটনায় যেসব দাবি জানালেন হেফাজত

শেয়ার করুন...

ভোলার বোরহানউদ্দিনে সাধারণ মুসল্লিদের ওপর পুলিশের গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ মঙ্গলবার জোহরের নামাজ শেষে রাজধানীর বাইতুল মোকাররম জামে মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে বোরহানউদ্দিনের ঘটনার প্রতিবাদ জানিয়ে ৫টি দাবি উত্থাপন করেন তারা। একই সঙ্গে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হয়।

হেফাজতে ইসালামের দাবিসমূহ :

১. ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আল্লাহকে নিয়ে কটূক্তিকারী হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব চন্দ্র শুভ’র সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

২. পুলিশের গুলিতে নিহত শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে।

৩. পুলিশের গুলিতে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

৪. নির্বিচারে গুলি বর্ষণকারী অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৫. গ্রেপ্তার তৌহিদী জনতার সদস্যদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

দাবির পাশাপাশি হেফাজতে ইসলাম আগামী ২২ অক্টোবর সারা বাংলাদেশে সকল জেলা শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে। এর আগে গতকাল সোমবার বাইতুল মোকাররমের উত্তর গেটে বোরহানউদ্দিনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারাও বিক্ষোভ মিছিল শেষে এ ঘটনায় বিভিন্ন দাবি উত্থাপন করেন। প্রসঙ্গত, ধর্ম অবমাননার অভিযোগে গত রোববার ভোলার বোরহানউদ্দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের বিচারের দাবিতে ‘তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। মিছিলে অস্বাভাবিকতা তৈরি হলে তা সামাল দিতে পুলিশ মুসল্লিদের ওপর গুলিবর্ষণ করে।

পুলিশ বলছে, এক যুবকের হ্যাক হওয়া আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বক্তব্য ছড়ানোর ঘটনা থেকে এ পরিস্থিতির সূত্রপাত হয়। বোরহানউদ্দিনের ঘটনায় পুলিশের গুলিতে চারজন নিহত হন। নিহত চারজনকে নিজেদের কর্মী-সমর্থক বলে দাবি করেছে তৌহিদী জনতা। সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ দেড় শতাধিক মানুষ আহত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD