হবিগঞ্জের নবীগঞ্জে সুজাপুর বিল নিয়ে দু’পক্ষের মূখোমুখি অবস্থা সংঘর্ষের আশংখ্যা

শেয়ার করুন...

ফরিদ আহমদ শিকদার:-  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সুজাপুর বেরী বিল নিয়ে দু’পক্ষ মূখোমুখি অবস্থানে রয়েছে। বড় ধরনের সংঘষের্র আশংখ্যা স্থানীয়দের। গত ২/৩ দিন ধরে টানটান উত্তেজনার মধ্যে আতংকের রয়েছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার শান্তি শৃংখলা বজায় রাখতে উভয় পক্ষকে আদালতের নিদের্শে নোটিশ জারি করেছেন থানা পুলিশ। স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার বাউসা ইউপির সুজাপুর বেরী বিল নামক জলমহালটি ১৪২৬-১৪৩১ বাংলা সনের জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় লীজ প্রাপ্ত হন মায়ের দোয়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ। গ্রামবাসীকে ফাসঁ কাটিয়ে ২৯ জন সদস্য নিয়ে উক্ত সমিতি গঠন করেন ওই গ্রামের স্কুল শিক্ষক আব্দুল লতিফ। তবে আব্দুল লতিফ কৌশলে নিজে সমিতির সদস্য ভুক্ত না হলেও ২৯ জনের মধ্যে তার নিজের আত্মীয় স্বজন রাখেন প্রায় ২০ জন। সমিতির সভাপতি আবু মিয়া ও সাধারন সম্পাদক আব্দুল জলিল লতিফের নিকট আত্মীয়। এদিকে উক্ত বেরী বিল নামক জলমহালটি যুগ ুযগ ধরে বিলের পাড়ে অবস্থিত সুজাপুর গ্রামবাসী সম্মিলিত ভাবে গঠিত সুজাপুর মৎস্যজীবি সমবায় সমিতি লীজ এনে ফিশিং করে আসছিল। সম্প্রতি সুজাপুর গ্রামের বাসিন্দা সিলেটের বিশ^নাথ উপজেলায় এমপিও ভুক্ত একটি হাইস্কুলের শিক্ষক আব্দুল লতিফ তার বড় ভাই আব্দুল জলিলকে সাধারন সম্পাদক এবং নিকট আত্মীয় আবু মিয়াকে সভাপতি করে ২৯ সদস্য বিশিষ্ট মায়ের দোয়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ নামে সমিতি গঠন করেন। উক্ত সমিতি ১৪২৬-১৪৩১ বাংলা সন পর্যন্ত লীজ প্রাপ্ত হয়ে সমিতির অন্যান্য সদস্যদের না জানিয়ে বার আনা শিয়ার শিক্ষক আব্দুল লতিফের নামে বিক্রি করা হয়। এতে বাধা সাধেন সমিতির অপর ৬ সদস্য। এক পর্যায়ে বঞ্চিত ৬ সদস্য আইন অনুযায়ী তাদের হিস্যায় প্রাপ্ত চার আনা শিয়ার দাবী করলে শিক্ষক আব্দুল লতিফ এবং সমিতির সভাপতি-সাধারন সম্পাদক দিতে অনিহা প্রকাশ করেন। ফলে বঞ্চিত ৬ সদস্য গ্রামবাসীর কাছে তাদের প্রাপ্ত শিয়ার হস্তান্তর করে বিল ফিসিংয়ে সহায়তা কামনা করেন। মৎস্যজীবি হিসেবে খ্যাত বেরী বিলের অধিকার থেকে বঞ্চিত সুজাপুর গ্রামবাসী এতে সায় দেন। ফলে উভয় পক্ষই বিল ফিশিংয়ের জন্য খলা ঘর তৈরী করে মাছ ধরার জালসহ সরঞ্জামাধি তৈরী করেন। এদিকে সমিতির সুবিধা বঞ্চিত ৬ সদস্যের পক্ষে কনা মিয়া বাদী হয়ে হবিগঞ্জের বিজ্ঞ আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেন। আদালত আইনশৃংখলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ওসি নবীগঞ্জকে নিদের্শ প্রদান করেন। এ অবস্থায় স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত কোন পক্ষই যাতে বিল ফিশিংয়ে যেতে না পারে এ ব্যাপারে প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা শান্তি প্রিয় এলাকাবাসীর।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জ পৌরবাসীকে মাজলুম নেতা হাজী রাসেল মাহমুদের ঈদ শুভেচ্ছা

» পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দুবাই প্রবাসী নাজিম উদ্দিন

» বকশীগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আইনজীবী দম্পতি সোহেল রানা ও ওয়াহিদা বেগম বেলি

» বেনাপোল পৌর নির্বাচনে তরুণ নেতৃত্বের আলোচনায় ইমদাদুল হক ইমদাদ

» বরগুনা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

» শান্তি ও সম্প্রীতির বকশীগঞ্জ গড়তে চাই: ঈদ শুভেচ্ছায় আশিকুর রহমান তুলন

» মেরুরচর ইউনিয়ন ও উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শহিদুল হক দুলাল

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের নবীগঞ্জে সুজাপুর বিল নিয়ে দু’পক্ষের মূখোমুখি অবস্থা সংঘর্ষের আশংখ্যা

শেয়ার করুন...

ফরিদ আহমদ শিকদার:-  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সুজাপুর বেরী বিল নিয়ে দু’পক্ষ মূখোমুখি অবস্থানে রয়েছে। বড় ধরনের সংঘষের্র আশংখ্যা স্থানীয়দের। গত ২/৩ দিন ধরে টানটান উত্তেজনার মধ্যে আতংকের রয়েছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার শান্তি শৃংখলা বজায় রাখতে উভয় পক্ষকে আদালতের নিদের্শে নোটিশ জারি করেছেন থানা পুলিশ। স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার বাউসা ইউপির সুজাপুর বেরী বিল নামক জলমহালটি ১৪২৬-১৪৩১ বাংলা সনের জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় লীজ প্রাপ্ত হন মায়ের দোয়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ। গ্রামবাসীকে ফাসঁ কাটিয়ে ২৯ জন সদস্য নিয়ে উক্ত সমিতি গঠন করেন ওই গ্রামের স্কুল শিক্ষক আব্দুল লতিফ। তবে আব্দুল লতিফ কৌশলে নিজে সমিতির সদস্য ভুক্ত না হলেও ২৯ জনের মধ্যে তার নিজের আত্মীয় স্বজন রাখেন প্রায় ২০ জন। সমিতির সভাপতি আবু মিয়া ও সাধারন সম্পাদক আব্দুল জলিল লতিফের নিকট আত্মীয়। এদিকে উক্ত বেরী বিল নামক জলমহালটি যুগ ুযগ ধরে বিলের পাড়ে অবস্থিত সুজাপুর গ্রামবাসী সম্মিলিত ভাবে গঠিত সুজাপুর মৎস্যজীবি সমবায় সমিতি লীজ এনে ফিশিং করে আসছিল। সম্প্রতি সুজাপুর গ্রামের বাসিন্দা সিলেটের বিশ^নাথ উপজেলায় এমপিও ভুক্ত একটি হাইস্কুলের শিক্ষক আব্দুল লতিফ তার বড় ভাই আব্দুল জলিলকে সাধারন সম্পাদক এবং নিকট আত্মীয় আবু মিয়াকে সভাপতি করে ২৯ সদস্য বিশিষ্ট মায়ের দোয়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ নামে সমিতি গঠন করেন। উক্ত সমিতি ১৪২৬-১৪৩১ বাংলা সন পর্যন্ত লীজ প্রাপ্ত হয়ে সমিতির অন্যান্য সদস্যদের না জানিয়ে বার আনা শিয়ার শিক্ষক আব্দুল লতিফের নামে বিক্রি করা হয়। এতে বাধা সাধেন সমিতির অপর ৬ সদস্য। এক পর্যায়ে বঞ্চিত ৬ সদস্য আইন অনুযায়ী তাদের হিস্যায় প্রাপ্ত চার আনা শিয়ার দাবী করলে শিক্ষক আব্দুল লতিফ এবং সমিতির সভাপতি-সাধারন সম্পাদক দিতে অনিহা প্রকাশ করেন। ফলে বঞ্চিত ৬ সদস্য গ্রামবাসীর কাছে তাদের প্রাপ্ত শিয়ার হস্তান্তর করে বিল ফিসিংয়ে সহায়তা কামনা করেন। মৎস্যজীবি হিসেবে খ্যাত বেরী বিলের অধিকার থেকে বঞ্চিত সুজাপুর গ্রামবাসী এতে সায় দেন। ফলে উভয় পক্ষই বিল ফিশিংয়ের জন্য খলা ঘর তৈরী করে মাছ ধরার জালসহ সরঞ্জামাধি তৈরী করেন। এদিকে সমিতির সুবিধা বঞ্চিত ৬ সদস্যের পক্ষে কনা মিয়া বাদী হয়ে হবিগঞ্জের বিজ্ঞ আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেন। আদালত আইনশৃংখলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ওসি নবীগঞ্জকে নিদের্শ প্রদান করেন। এ অবস্থায় স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত কোন পক্ষই যাতে বিল ফিশিংয়ে যেতে না পারে এ ব্যাপারে প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা শান্তি প্রিয় এলাকাবাসীর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD