৩দিন পর নিহত মহেশপুরের সেই গরু ব্যবসায়ীর লাশ হস্তান্তর করল বিএসএফ

শেয়ার করুন...

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী গরু ব্যবসায়ী সুমনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। রোববার সন্ধ্যার দিকে তার লাশ পরিবারের সদস্যরা গ্রহন করেন। এ সময় নিহতের স্বজন, বিজিবি’র শ্রীনাথপুর কোম্পানী কমান্ডার সুবেদার কামরুল হাসান, মহেশপুর থানা পুলিশের প্রতিনিধি আওয়াল হোসেন এবং বিএসএফ এর পক্ষে পাখিউড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার উপস্থিত ছিলেন। ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, ঘটনার ৬১ ঘন্টা পর বিকালে মহেশপুর সীমান্তের মেইন পিলার ৬০/১৩০ আর পিলারের নিকট ভারতের অভ্যন্তরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিহতের লাশ হস্তান্তর করেছে। পরে আমরা পুলিশ ও বিজিবি’র উপস্থিতিতে লাশ নিহতের পরিবারকে বুঝিয়ে দিয়েছি। উল্লেখ্য, শনিবার (৮ নভেম্বর) ভোর ৪ টার দিকে জেলার মহেশপুর সীমান্তের লড়াইঘাট এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় সুমন সহ কয়েকজন। গরু নিয়ে ফেরার সময় ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে পৌছালে পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সুমন। সে মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩দিন পর নিহত মহেশপুরের সেই গরু ব্যবসায়ীর লাশ হস্তান্তর করল বিএসএফ

শেয়ার করুন...

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী গরু ব্যবসায়ী সুমনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। রোববার সন্ধ্যার দিকে তার লাশ পরিবারের সদস্যরা গ্রহন করেন। এ সময় নিহতের স্বজন, বিজিবি’র শ্রীনাথপুর কোম্পানী কমান্ডার সুবেদার কামরুল হাসান, মহেশপুর থানা পুলিশের প্রতিনিধি আওয়াল হোসেন এবং বিএসএফ এর পক্ষে পাখিউড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার উপস্থিত ছিলেন। ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, ঘটনার ৬১ ঘন্টা পর বিকালে মহেশপুর সীমান্তের মেইন পিলার ৬০/১৩০ আর পিলারের নিকট ভারতের অভ্যন্তরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিহতের লাশ হস্তান্তর করেছে। পরে আমরা পুলিশ ও বিজিবি’র উপস্থিতিতে লাশ নিহতের পরিবারকে বুঝিয়ে দিয়েছি। উল্লেখ্য, শনিবার (৮ নভেম্বর) ভোর ৪ টার দিকে জেলার মহেশপুর সীমান্তের লড়াইঘাট এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় সুমন সহ কয়েকজন। গরু নিয়ে ফেরার সময় ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে পৌছালে পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সুমন। সে মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD