মোবাইলের মেসেজে মিলবে পুলিশ ক্লিয়ারেন্স, ভেরিফিকেশন রিপোর্ট

শেয়ার করুন...

ঢাকা রেঞ্জে যাত্রা শুরু করলো অনলাইন পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশন (পিপিসি) এর সফটওয়ার ভিত্তিক কার্যক্রম। রবিবার ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ও মোবাইল এসএমএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এর কর্মকর্তাদের সাথে এ সংক্রান্ত আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এখন থেকে ঢাকা রেঞ্জের ১৩টি জেলায় (ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর) পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীগণ তদন্ত কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে সয়ংক্রিয়ভাবে তদন্তকারী অফিসারের নাম ও মোবাইল নম্বর এবং ঢাকা রেঞ্জের একটি সাপোর্ট মোবাইল নম্বর জেনে যাবেন মোবাইলে এসএমএস-এর মাধ্যমে। একইসাথে তদন্তকারী অফিসারও জেনে যাবেন তার নিকট তদন্তের জন্য প্রদান করা পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনকারীর মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য। আবেদনকারীগণ তার নিকট প্রেরিত মোবাইল নম্বরে যোগাযোগ করে জানতে পারবেন তার আবেদনের সর্বশেষ অবস্থা।

অপরদিকে তদন্তকারী অফিসার জরুরি পাসপোর্টের ক্ষেত্রে তিন দিন এবং সাধারণ পাসপোর্টের ক্ষেতে পাঁচ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন প্রেরণ করবেন। এ ক্ষেত্রে আবেদনকারীর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে প্রতিবেদন তার পক্ষে বা বিপক্ষে গিয়েছে তা জানানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকারী অফিসার তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল না করলে ঢাকা রেঞ্জের মনিটরিং শাখা এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নিকট সয়ংক্রিয়ভাবে তথ্য প্রদান করবে সফটওয়ারটি। এছাড়াও তদন্ত সংশ্লিষ্ট কোন অভিযোগ বা পরামর্শ জানাতে আবেদনকারীর মোবাইলে পাঠানো ঢাকা রেঞ্জের সাপোর্ট নম্বরে ফোন করতে পারবেন।

উল্লেখ্য, যে পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশনে সচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ঢাকা রেঞ্জের ডিআইজি গত তিন মাসব্যাপী বিভিন্ন সমীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে সফলভাবে সফটওয়ারটি উন্মুক্ত করেন। এছাড়াও পাসপোর্টের ক্ষেত্রে ভুয়া তদন্তকারী অফিসার সেজে অনেক প্রতারক পাসপোর্ট আবেদনকারীর নিকট ফোন করে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে থাকে। এসব হয়রানি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে এ কার্যক্রমের মাধ্যমে। সূত্র : ডিএমপি নিউজ

সর্বশেষ সংবাদ

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

» সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ ফারুক আটক

» জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৯ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইলের মেসেজে মিলবে পুলিশ ক্লিয়ারেন্স, ভেরিফিকেশন রিপোর্ট

শেয়ার করুন...

ঢাকা রেঞ্জে যাত্রা শুরু করলো অনলাইন পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশন (পিপিসি) এর সফটওয়ার ভিত্তিক কার্যক্রম। রবিবার ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ও মোবাইল এসএমএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এর কর্মকর্তাদের সাথে এ সংক্রান্ত আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এখন থেকে ঢাকা রেঞ্জের ১৩টি জেলায় (ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর) পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীগণ তদন্ত কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে সয়ংক্রিয়ভাবে তদন্তকারী অফিসারের নাম ও মোবাইল নম্বর এবং ঢাকা রেঞ্জের একটি সাপোর্ট মোবাইল নম্বর জেনে যাবেন মোবাইলে এসএমএস-এর মাধ্যমে। একইসাথে তদন্তকারী অফিসারও জেনে যাবেন তার নিকট তদন্তের জন্য প্রদান করা পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনকারীর মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য। আবেদনকারীগণ তার নিকট প্রেরিত মোবাইল নম্বরে যোগাযোগ করে জানতে পারবেন তার আবেদনের সর্বশেষ অবস্থা।

অপরদিকে তদন্তকারী অফিসার জরুরি পাসপোর্টের ক্ষেত্রে তিন দিন এবং সাধারণ পাসপোর্টের ক্ষেতে পাঁচ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন প্রেরণ করবেন। এ ক্ষেত্রে আবেদনকারীর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে প্রতিবেদন তার পক্ষে বা বিপক্ষে গিয়েছে তা জানানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকারী অফিসার তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল না করলে ঢাকা রেঞ্জের মনিটরিং শাখা এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নিকট সয়ংক্রিয়ভাবে তথ্য প্রদান করবে সফটওয়ারটি। এছাড়াও তদন্ত সংশ্লিষ্ট কোন অভিযোগ বা পরামর্শ জানাতে আবেদনকারীর মোবাইলে পাঠানো ঢাকা রেঞ্জের সাপোর্ট নম্বরে ফোন করতে পারবেন।

উল্লেখ্য, যে পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশনে সচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ঢাকা রেঞ্জের ডিআইজি গত তিন মাসব্যাপী বিভিন্ন সমীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে সফলভাবে সফটওয়ারটি উন্মুক্ত করেন। এছাড়াও পাসপোর্টের ক্ষেত্রে ভুয়া তদন্তকারী অফিসার সেজে অনেক প্রতারক পাসপোর্ট আবেদনকারীর নিকট ফোন করে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে থাকে। এসব হয়রানি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে এ কার্যক্রমের মাধ্যমে। সূত্র : ডিএমপি নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD