নারায়ণগঞ্জে আলাউদ্দিন হাওলাদারে’র টর্চার সেলে নির্যাতনের ঘটনায় গ্রেফতার-২

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউপি’র ৫নং ওয়ার্ড সদস্য নব্য সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদারের দুই সহযোগী রবিন ও ইউনুসকে গ্রেফতার করেছে পুলিশ । আলাউদ্দিনের টর্চার সেলে দুই যুবককে উল্টো করে পিটানোর মামলায় দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় আলাউদ্দিন হাওলাদারকে ও গ্রেফতার করা হবে। তার নির্দেশেই দুই যুবককে নির্মমভাবে পিটানো হয় যা কিনা ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ঘটনায় নির্যাতনের শিকার আবদুর রবের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় আলাউদ্দিন হাওলাদারকে ১ নং আসামী করে মামলা দায়ের করেন ।

উল্লেখ্য, ফতুল্লায় ছাগল চুরির অভিযোগে ২ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় কুতুবপুর ইউপি মেম্বার আলাউদ্দিন হাওলাদারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।  শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে নাইমের মা নাজমা বেগম মামলাটি দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার রাতে দুই যুবককে নির্যাতনে ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

গত ৩১ ডিসেম্বর ছাগল চুরির অভিযোগে কুতুবপুরপুরের নয়ামাটি এলাকার ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদারের ব্যাক্তিগত অফিসে রাতুল ও নাইম নামের দুইজন যুবককে বাসা থেকে ধরে আনা হয়েছিল। এর মধ্যে রাতুল ছাগল চুরির কথা স্বীকার করেন। এসময় আলাউদ্দিন হালাদারের নিদের্শে রাতুল ও নাইমকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। লাঠির প্রচন্ড আঘাতে দুই যুবক গুরুতর আহত হয়। আহত দুইজনকে পরে ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে তুলে দেন আলাউদ্দিন হাওলাদার।

নাইমের মামা শিপন জানায়, তার ভগিনাকে প্রবাসে পাঠানোর যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। ৩১ ডিসেম্বর যখন নাইমকে বাসা ধরে আলাউদ্দিন হাওলাদারের লোকজন নিয়ে আসে তখন তিনি এলাকায় ছিলেন না। তাদের কাউকে বিষয়টি না জানিয়ে তার ভাগিনাকে মারপিট করে ছাগল চুরির অভিযোগ এনে পুলিশের কাছে দিয়ে দেয়া হয়েছে। যদি নাইম অন্যায় করেই থাকে তাহলে এমন অত্যাচার মানুষকে মানুষ করতে পারেনা।

আলাউদ্দিন হাওলাদার মারপিটের কথা স্বীকার করে বলেন, নাইম ও রাতুল ছাগল চুরি করেছিল। সিসি টিভির ফুটেজে তা ধরা পড়েছিলো। রাতুল নামের একজনকে ধরে আনার পর সে নাইমের নাম বলে। এরপরই নাইমকে আমার অফিসে আনা হয়। সামান্য মারপিট করার পর তারা দুজনেই ছাগল চুরির কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতেই চুরি যাওয়া ছাগল উদ্ধার করা হয়। এরপর তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

অপরদিকে, ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে দুজনকে তুলে দেয়ার পর তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে এসআই সালেকুজ্জামান আদালতে পাঠান। আদালতে পাঠানোর কাগজে তিনি উল্লেখ করেন স্থানীয় লোকজন নাইম ও রাতুলকে মারপিট করে আহত করে। তাদের দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো.আসলাম  হোসেন বলেন, পাঁচজনকে আসামি করে ভুক্তভোগি নাঈমের মা নাজমা বেগম মামলা দায়ের করেছেন। আলাউদ্দিন হাওলাদারসহ মামলায় এজাহার নামীয় পাঁচজন ও অজ্ঞাত আরও দুই তিনজনকে আসামি করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা ভিডিওটা দেখেছি। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ সংবাদ

» বন্দরে মদ গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

» ভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ সভা

» নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিনকে অবরুদ্ধ, ২ ঘন্টা পর উদ্ধার

» মধ্যপ্রাচ্যে আটকেপড়া নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

» গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী

» পাথরঘাটায় জবাই করা দুটি হরিন ও ফাঁদসহ আটক শিকারী কে ১ বছরের কারাদন্ড

» বঙ্গোপসাগরে জলদস্যুদের অপরাধ রোধকল্পে বরগুনা পুলিশ সুপারের মতবিনিময়

» বরগুনার খাকদোন নদীর পাড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন করেন জেলা প্রশাসক

» বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !

» বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় ESKUF সিরাপ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে আলাউদ্দিন হাওলাদারে’র টর্চার সেলে নির্যাতনের ঘটনায় গ্রেফতার-২

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউপি’র ৫নং ওয়ার্ড সদস্য নব্য সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদারের দুই সহযোগী রবিন ও ইউনুসকে গ্রেফতার করেছে পুলিশ । আলাউদ্দিনের টর্চার সেলে দুই যুবককে উল্টো করে পিটানোর মামলায় দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় আলাউদ্দিন হাওলাদারকে ও গ্রেফতার করা হবে। তার নির্দেশেই দুই যুবককে নির্মমভাবে পিটানো হয় যা কিনা ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ঘটনায় নির্যাতনের শিকার আবদুর রবের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় আলাউদ্দিন হাওলাদারকে ১ নং আসামী করে মামলা দায়ের করেন ।

উল্লেখ্য, ফতুল্লায় ছাগল চুরির অভিযোগে ২ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় কুতুবপুর ইউপি মেম্বার আলাউদ্দিন হাওলাদারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।  শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে নাইমের মা নাজমা বেগম মামলাটি দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার রাতে দুই যুবককে নির্যাতনে ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

গত ৩১ ডিসেম্বর ছাগল চুরির অভিযোগে কুতুবপুরপুরের নয়ামাটি এলাকার ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদারের ব্যাক্তিগত অফিসে রাতুল ও নাইম নামের দুইজন যুবককে বাসা থেকে ধরে আনা হয়েছিল। এর মধ্যে রাতুল ছাগল চুরির কথা স্বীকার করেন। এসময় আলাউদ্দিন হালাদারের নিদের্শে রাতুল ও নাইমকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। লাঠির প্রচন্ড আঘাতে দুই যুবক গুরুতর আহত হয়। আহত দুইজনকে পরে ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে তুলে দেন আলাউদ্দিন হাওলাদার।

নাইমের মামা শিপন জানায়, তার ভগিনাকে প্রবাসে পাঠানোর যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। ৩১ ডিসেম্বর যখন নাইমকে বাসা ধরে আলাউদ্দিন হাওলাদারের লোকজন নিয়ে আসে তখন তিনি এলাকায় ছিলেন না। তাদের কাউকে বিষয়টি না জানিয়ে তার ভাগিনাকে মারপিট করে ছাগল চুরির অভিযোগ এনে পুলিশের কাছে দিয়ে দেয়া হয়েছে। যদি নাইম অন্যায় করেই থাকে তাহলে এমন অত্যাচার মানুষকে মানুষ করতে পারেনা।

আলাউদ্দিন হাওলাদার মারপিটের কথা স্বীকার করে বলেন, নাইম ও রাতুল ছাগল চুরি করেছিল। সিসি টিভির ফুটেজে তা ধরা পড়েছিলো। রাতুল নামের একজনকে ধরে আনার পর সে নাইমের নাম বলে। এরপরই নাইমকে আমার অফিসে আনা হয়। সামান্য মারপিট করার পর তারা দুজনেই ছাগল চুরির কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতেই চুরি যাওয়া ছাগল উদ্ধার করা হয়। এরপর তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

অপরদিকে, ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে দুজনকে তুলে দেয়ার পর তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে এসআই সালেকুজ্জামান আদালতে পাঠান। আদালতে পাঠানোর কাগজে তিনি উল্লেখ করেন স্থানীয় লোকজন নাইম ও রাতুলকে মারপিট করে আহত করে। তাদের দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো.আসলাম  হোসেন বলেন, পাঁচজনকে আসামি করে ভুক্তভোগি নাঈমের মা নাজমা বেগম মামলা দায়ের করেছেন। আলাউদ্দিন হাওলাদারসহ মামলায় এজাহার নামীয় পাঁচজন ও অজ্ঞাত আরও দুই তিনজনকে আসামি করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা ভিডিওটা দেখেছি। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD