ঝিনাইদহ জেলা জুড়ে ৩৪৭ মামলায় ৪১ হাজার ৭৪২ জন আসামি!

শেয়ার করুন...

স্টাফ করেসপন্ডেন্ট, ঝিনাইদহ:- ঝিনাইদহ ৬ উপজেলার বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা গ্রেফতার ভয়ে বাড়ি থাকতে ও ফিরতে পারছে না। অনেকে দীর্ঘদিন বাড়ি ছাড়া রয়েছে। তারা গ্রেফতার আতঙ্ক ও একাধিক মামলা থাকায় তারা পালিয়ে বেড়াচ্ছে। বিএনপি ও ২০ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের নামে ঝিনাইদহ জেলার ৬ উপজেলার থানায় রয়েছে ৩৪৭টি মামলা। এসব মামলায় আসামি করা হয়েছে ৪১ হাজার ৭৪২ জন নেত ও কমীদের নামে। এসব নেতাকর্মীদের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও অনেকের মাঠের চাষ বন্ধ হয়ে গেছে। কারো কারো মাঠের ধান পেকে গেলেও কাটতে পারছেন না। অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা।

গত ১০ বছরে বিএনপি ও তার শরীকরা কোন মিছিল মিটিং ও সমাবেশ করতে না পারলেও একের পর এক নাশকতার মামলা করা হয়েছে। নাশকতার পাশাপাশি অস্ত্র, মাদক ও বোমা নিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের চালান দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব সরকারের কাছে যে মামলার তালিকা দিয়েছে তাতে ৩৪৭টি মামলার কথা উল্লেখ করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির দেওয়া তথ্যমতে গত দুই সপ্তাহ আগেও ঝিনাইদহ, হরিণাকুন্ডু, শৈলকুপা ও কালীগঞ্জে নুতন করে ৮ মামলায় ৪০০’শ জন আসামি করা হয়েছে। সব মিলিয়ে মোট মামলার সংখ্যা ৩৪৭টি।

এসব মামলায় আসামি রয়েছে ৪১ হাজার ৩৪২ জন।ঝিনাইদহ সদর থানায় ১১২টি মামলায় আসামি হয়েছেন ১২ হাজার ৫১৫ জন, হরিণাকুন্ডুতে ৮১ মামলায় আসামি ৯ হাজার ৫’শ, শৈলকপুায় ৫১টি মামলায় আসামি ৫ হাজার ৬’শ জন, কালীগঞ্জে ৪৯টি মামলায় ৪ হাজার ৫’শ জন, কোটচাঁদপুরে ৩২টি মামলায় ৪ হাজার ১১৫ জন ও মহেশপুর উপজেলায় ৪১টি মামলায় ৫ হাজার ১১২ জনকে আসামি করা হয়েছে। সর্বোচ্চ মামলা হয়েছে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে। তার নামে ২৫টি মামলা করা হয়েছে বলে বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন নিশ্চিত করেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান মুঠোফোনে জানান, গত ২ বছরে ঝিনাইদহের উপর দিয়ে ঝড় বয়ে গেছে। নেতাকর্মীদের উপর যে ভাবে অত্যাচার ও নির্যাতন করা হয়েছে তা এক কথায় ছিল ভয়াবহ। তিনি বলেন, এখনো নেতাকর্মীরা নিজ এলাকায় ফিরতে পারেনি। তারা অজানা আতঙ্কে রয়েছেন। মামলার আসামিরা বলছে সামনে নির্বাচন করার সময় আইনশৃঙ্খলা বাহিনির লোকজন তাদের গ্রেফতার করলে ভোটের পাঠে কিভাবে তারা ভোটারদের কাছে যাবে। এসব মামলার বোঝা মাথায় নিয়ে নেতা কর্মীরা সবাই এখন বাড়ি ছেড়ে পালিয়েছে। কখন যেন তারা গ্রেফতার হয় এমন আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছে। অবশ্য কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী বলেন, নাশকতা,দেশের বিরুদ্ধে ও নির্বাচন বিরোধি কোন কর্মকান্ড কেউ করলে সে যে দলের হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ সংবাদ

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ জেলা জুড়ে ৩৪৭ মামলায় ৪১ হাজার ৭৪২ জন আসামি!

শেয়ার করুন...

স্টাফ করেসপন্ডেন্ট, ঝিনাইদহ:- ঝিনাইদহ ৬ উপজেলার বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা গ্রেফতার ভয়ে বাড়ি থাকতে ও ফিরতে পারছে না। অনেকে দীর্ঘদিন বাড়ি ছাড়া রয়েছে। তারা গ্রেফতার আতঙ্ক ও একাধিক মামলা থাকায় তারা পালিয়ে বেড়াচ্ছে। বিএনপি ও ২০ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের নামে ঝিনাইদহ জেলার ৬ উপজেলার থানায় রয়েছে ৩৪৭টি মামলা। এসব মামলায় আসামি করা হয়েছে ৪১ হাজার ৭৪২ জন নেত ও কমীদের নামে। এসব নেতাকর্মীদের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও অনেকের মাঠের চাষ বন্ধ হয়ে গেছে। কারো কারো মাঠের ধান পেকে গেলেও কাটতে পারছেন না। অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা।

গত ১০ বছরে বিএনপি ও তার শরীকরা কোন মিছিল মিটিং ও সমাবেশ করতে না পারলেও একের পর এক নাশকতার মামলা করা হয়েছে। নাশকতার পাশাপাশি অস্ত্র, মাদক ও বোমা নিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের চালান দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব সরকারের কাছে যে মামলার তালিকা দিয়েছে তাতে ৩৪৭টি মামলার কথা উল্লেখ করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির দেওয়া তথ্যমতে গত দুই সপ্তাহ আগেও ঝিনাইদহ, হরিণাকুন্ডু, শৈলকুপা ও কালীগঞ্জে নুতন করে ৮ মামলায় ৪০০’শ জন আসামি করা হয়েছে। সব মিলিয়ে মোট মামলার সংখ্যা ৩৪৭টি।

এসব মামলায় আসামি রয়েছে ৪১ হাজার ৩৪২ জন।ঝিনাইদহ সদর থানায় ১১২টি মামলায় আসামি হয়েছেন ১২ হাজার ৫১৫ জন, হরিণাকুন্ডুতে ৮১ মামলায় আসামি ৯ হাজার ৫’শ, শৈলকপুায় ৫১টি মামলায় আসামি ৫ হাজার ৬’শ জন, কালীগঞ্জে ৪৯টি মামলায় ৪ হাজার ৫’শ জন, কোটচাঁদপুরে ৩২টি মামলায় ৪ হাজার ১১৫ জন ও মহেশপুর উপজেলায় ৪১টি মামলায় ৫ হাজার ১১২ জনকে আসামি করা হয়েছে। সর্বোচ্চ মামলা হয়েছে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে। তার নামে ২৫টি মামলা করা হয়েছে বলে বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন নিশ্চিত করেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান মুঠোফোনে জানান, গত ২ বছরে ঝিনাইদহের উপর দিয়ে ঝড় বয়ে গেছে। নেতাকর্মীদের উপর যে ভাবে অত্যাচার ও নির্যাতন করা হয়েছে তা এক কথায় ছিল ভয়াবহ। তিনি বলেন, এখনো নেতাকর্মীরা নিজ এলাকায় ফিরতে পারেনি। তারা অজানা আতঙ্কে রয়েছেন। মামলার আসামিরা বলছে সামনে নির্বাচন করার সময় আইনশৃঙ্খলা বাহিনির লোকজন তাদের গ্রেফতার করলে ভোটের পাঠে কিভাবে তারা ভোটারদের কাছে যাবে। এসব মামলার বোঝা মাথায় নিয়ে নেতা কর্মীরা সবাই এখন বাড়ি ছেড়ে পালিয়েছে। কখন যেন তারা গ্রেফতার হয় এমন আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছে। অবশ্য কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী বলেন, নাশকতা,দেশের বিরুদ্ধে ও নির্বাচন বিরোধি কোন কর্মকান্ড কেউ করলে সে যে দলের হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ