ঢাকার দুই সিটি নির্বাচনকে ঘিরে আজ ২০ দল বৈঠকে বসছে

শেয়ার করুন...

ঢাকার দুই সিটি নির্বাচনকে ঘিরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক বসবে। তবে নির্বাচনের কাছাকাছি সময় এসে বৈঠক ডাকায় ক্ষুদ্ধ মনোভাব প্রকাশ করেছেন জোটের নেতারা। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বুধবার (২২ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকের বিষয়ে জোটের শীর্ষ নেতা জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, আমরা একটি বৈঠক আরও আগে আশা করেছিলাম। যেহেতু বিএনপি ছাড়া জোটের আর কোনো দলের প্রার্থী নেই, সেহেতু আরও আগে বৈঠক ডেকে মাঠে নামলে ভালো হতো। জোটের সমন্বয়কারী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ২০ দলীয় জোটের গত বৈঠকে সবাই বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থীদের সমর্থন জানিয়েছেন। এবার বৃহস্পতিবারের বৈঠকে একটি কমিটি গঠন করে নির্বাচনি গণসংযোগে কে কোথায় দায়িত্ব পালন করবেন, সে বিষয় ঠিক করা হবে।

বিএনপির এ নেতা আরও বলেন, ইতোমধ্যে জোটের শরীকদলগুলোর নেতাদের অনেকে মাঠে নেমেছেন। এছাড়া অন্যরাও বিএনপির প্রার্থীদের পক্ষে ভোট চাইতে মাঠে নামবেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি। ঢাকার উত্তরে (ডিএনসিসি) বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণে (ডিএসসিসি) প্রতিদ্বন্দ্বিতা করছেন ইশরাক হোসেন।

সর্বশেষ সংবাদ

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

» সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ ফারুক আটক

» জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

» ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযাননে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার

» তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির

» সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা

»   লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

» পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়েও জ্বালানি তেল মিলছে না

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার দুই সিটি নির্বাচনকে ঘিরে আজ ২০ দল বৈঠকে বসছে

শেয়ার করুন...

ঢাকার দুই সিটি নির্বাচনকে ঘিরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক বসবে। তবে নির্বাচনের কাছাকাছি সময় এসে বৈঠক ডাকায় ক্ষুদ্ধ মনোভাব প্রকাশ করেছেন জোটের নেতারা। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বুধবার (২২ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকের বিষয়ে জোটের শীর্ষ নেতা জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, আমরা একটি বৈঠক আরও আগে আশা করেছিলাম। যেহেতু বিএনপি ছাড়া জোটের আর কোনো দলের প্রার্থী নেই, সেহেতু আরও আগে বৈঠক ডেকে মাঠে নামলে ভালো হতো। জোটের সমন্বয়কারী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ২০ দলীয় জোটের গত বৈঠকে সবাই বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থীদের সমর্থন জানিয়েছেন। এবার বৃহস্পতিবারের বৈঠকে একটি কমিটি গঠন করে নির্বাচনি গণসংযোগে কে কোথায় দায়িত্ব পালন করবেন, সে বিষয় ঠিক করা হবে।

বিএনপির এ নেতা আরও বলেন, ইতোমধ্যে জোটের শরীকদলগুলোর নেতাদের অনেকে মাঠে নেমেছেন। এছাড়া অন্যরাও বিএনপির প্রার্থীদের পক্ষে ভোট চাইতে মাঠে নামবেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি। ঢাকার উত্তরে (ডিএনসিসি) বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণে (ডিএসসিসি) প্রতিদ্বন্দ্বিতা করছেন ইশরাক হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD